আঙ্কেলকে বিদায় দেওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে লাইফস্টাইল পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20230318113020.jpg

IMG20230318112948.jpg

আজ আমি আপনাদের মাঝে খুবই ভিন্ন রকম একটি পোস্ট নিয়ে হাজির হলাম। গত কয়েকদিন আগে বাবার মতো একজন আঙ্কেলকে বিদায় দিলাম । আজ দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় বাড়িতে ছিলেন । আঙ্কেল গত পাঁচ মাস আগে প্রায় আট বছর পর ওমান থেকে এসেছেন। দীর্ঘদিন পর বাড়িতে এসেছিলেন তিনি। আমি যখন তাকে আনার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম তখন একটি পোস্ট করেছিলাম। যখন তিনি প্রবাস থেকে আমাদের দেশে এসেছেন। সেই অনুভূতিটাও বেশ ভালো ছিল। সময় যেন খুব দ্রুত দৌড়ায়।

IMG20230318112725.jpg

দেখতে দেখতে প্রায় পাঁচ মাসের অধিক সময় হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন এইতো কয়েকদিন আগেই তাকে আনতে গিয়েছিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি সময় পার হয়ে গিয়েছে। আমাদের সবার পরিচিত এবং প্রিয় মানুষ @nevlu123 ভাইয়ার পিতা তিনি। আমি তাকে বাবার সম্মান দিয়ে থাকি। আমি আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসি। প্রবাসে যখন থাকে তখনও মাঝে মাঝে আমি ফোন দিয়ে তার সাথে কথা বলি। আমি এবং আমার পরিবারের সবাইকেও তিনি অনেক বেশি পছন্দ করেন। এবং খুব ভালোবাসেন। জীবনে এখনো তার জন্য এমন কিছু করতে পারিনি।

IMG20230318112919.jpg

কিন্তু তিনি আমাকে অনেক সময়, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বিপদে উপকার করেছেন। তার কাছে আমি অনেক বেশি ঋণী। যেভাবে নিবলু ভাইয়ের কাছে ঋণী। আসলে বর্তমানে উপকার করার মানুষের খুবই অভাব রয়েছে। জীবনে একা একা উপরে ওঠা কোনভাবেই সম্ভব নয়। যদি ভাইয়ার মত এমন মানুষ পাশে থাকে তাহলে যে কেউ ই খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবে। আমি এবং আমার পরিবারের পিছনে তাদের অবদান অপরিসীম এজন্য আমিও চেষ্টা করি সব সময় তাদের পাশে থাকার জন্য।

IMG20230318113017.jpg

আমার বিপদ আপদে যেমন তাদের পরিবারটা ঝাপিয়ে পড়ে আমিও চেষ্টা করি তা করার জন্য। কিন্তু জীবনে এমন মুহূর্ত আসে নাই এখনো বড় ধরনের উপকার করতে পেরেছি বলেও মনে হয় না। কিন্তু এই অবদান কখনোই বলার মত না। এজন্য আমার খুব ইচ্ছে আছে অনেক কিছুই। আঙ্কেল যখন প্রবাসে চলে যাবে শুনছি তখন ভীষণ খারাপ লেগেছে। কারণ দীর্ঘদিন পর এসেছে অনেক হাসিখুশি ছিলেন। হাসিখুশি থাকবে না কেন তার একটি কিউট নাতি পেয়েছিল। অর্থাৎ ভাইয়ার একটি ছেলে আছে। তার সাথে দুষ্টামি করেই সারাক্ষণ কাটাতো তিনি।

কিন্তু এবার প্রবাসে গেলে তার কথা বেশি মনে পড়বে তার। দীর্ঘ আট বছর বিদেশ থেকে দেশে আসেননি। কিন্তু নাতির টানে খুব তাড়াতাড়ি ছুটে এসেছিল। সারাক্ষণ কোলে কোলে এবং আদরে মাতিয়ে রাখতেন। এবং তাদের ঘরটাও খুব আলোকিত আছে তার জন্য। কয়েকদিন আগে আমি ভাইয়াকে বলতেছিলাম যে আঙ্কেল আবার খুব তাড়াতাড়ি দেশে আসবে। কারণ তার কলিজার টুকরা টা দেশে আছে।

IMG20230318113030.jpg

তার মায়ার কারণে খুব তাড়াতাড়ি আবার ছুটে আসবে। আমি যখন আংকেলকে বলেছি কখন আসবেন তখন তিনি বলল খুব তাড়াতাড়ি আসবো। অর্থাৎ কোরবানির ঈদের মৌসুমে আসার কথা আছে। আসলে তিনি প্রবাসে অনেক কিছু দেখাশোনা করেন। তার আন্ডারে অনেক লোক কাজ করেন। কাজ সামাল দিয়ে দেশে আসতে অনেক কষ্ট হয়। দেশে আসলেও অনেক ক্ষতি হয়ে যায়। এজন্য দেশে আসতেই চায়না। কিন্তু আমার মনে হয় এখন থেকে প্রতিনিয়ত আসবে।

IMG20230318113132.jpg

গতকাল একদিন আগে যখন তাকে বিদায় দিয়েছিলাম তখন ভীষণ খারাপ লেগেছে। আসলে তার সাথে কাটানো কিছু মুহূর্ত অনেক সময় মনে পড়ে। এজন্য খুব সকালেই গিয়েছিলাম তার সাথে, তাকে বিদায় দেওয়ার জন্য। আসলে একটি বাস কাউন্টারে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি। তার সাথে ছবিও তুলেছি আমরা। কিছুক্ষণ পরে বাস চলে আসলো। বাস আসলে তাকে বাসের মধ্যে তুলে দি। বাসের মধ্যে তুলে দিয়ে তাকে বিদায় দিয়ে আমরা চলে আসি। সবার কাছে আমার আঙ্কেলের জন্য দোয়া চাই। তিনি যেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসে। এবং সুস্থ শরীরেই যেন ফিরে আসে। তাকে অনেক বেশি মিস করবো প্রতিনিয়ত।

IMG20230318120355.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

সত্যি বলতে দীর্ঘ আট বছর পর আব্বু আসাতে বাড়িতে সবাই অনেক আনন্দে মেতেছিল। আর নিভৃতের কারণে আব্বু অনেক ভালোই সময় কাটিয়েছে। তবে এটা ঠিক বলেছ আব্বু যাওয়ার পরে নিভৃতকে অনেক মিস করবে এবং আশা করছি নিভৃতের টানে খুব শীঘ্রই আবার ফিরে আসবে। ধন্যবাদ আব্বুকে বিদেশে যাওয়ার বিদায় মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভাতিজা টানে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে আঙ্কেল। আঙ্কেলের দীর্ঘ হায়াত কামনা করি

 3 years ago 

❤❤❤

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের সবার জীবনে এমন কিছু কিছু মানুষ থাকেন যারা ছাঁয়া হয়ে সারা জীবন পাশে থাকে। কিছুদিন আগে শুনেছিলাম নেমলু ভাইয়ের কাছ থেকে ওনার বাবা বিদেশ ফেরত যাবেন। কিন্তু বিদায় মানে অনেক খারাপ লাগে সেটা যেকোনো ধরনের বিদায় হোক। কিন্তু সবার মাঝ থেকে অনেক দূরে চলে যাবে। আমি আংকেলের জন্য অনেক দোয়া ও মঙ্গল কামনা করছি উনি যেন সুস্থ থাকেন এবং সুস্থভাবে আবার দেশে ফিরে আসেন।

 3 years ago 

ঠিক বলেছেন এই খারাপ অনুভূতিগুলো স্মৃতি হয়ে থাকে। আর এ ধরনের মানুষগুলো সারা জীবন মনে গহীনে থাকে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে। যাদের ছায়া আমাদের জীবনে এমন ভাবে এমন ভাবে জড়িত থাকে। যাদেরকে আমরা খুব সহজে ভুলতে পারি না। তারা যদি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, কোথাও চলে যায় সে মুহূর্তটা আমাদের খুব কষ্ট হয়।

আপনি আপনার আংকেল কে বিদায় দিতে বাস স্ট্যান্ডে গিয়েছিলেন। সেই সাথে আঙ্কেলের সাথে কিছু ফটোগ্রাফি তুলেছেন। এবং তার বিস্তারিত একটা গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ব্লগে অনেকদিন পরে এসে কমেন্টস করছি। নিশ্চয়ই ভালো আছেন।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু । জীবনে কিছু মানুষ থাকে যেগুলোর অবদান কখনো ভুলা যায় না। দীর্ঘদিন পর আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি আশা করি আপনিও খুব ভালো আছেন। আপনার জন্য ও শুভকামনা রইল আপু। আমি প্রচুর ব্যস্ত থাকি এজন্য আপনাকে নক দেওয়া হয় না। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

এটা সত্যি বলেছেন যে জীবনে একা একা কখনো সফল হওয়া যায় না ৷ সফল হতে একজনের অবদান থাকে অনেক অনেক ৷ যেমনা এই ভদ্র মানুষটির কথা বললেন ৷

 3 years ago 

একদম ঠিক ভাই একা একা সফল হওয়া মানুষের সংখ্যা খুবই কম। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে আঙ্কেল আমাদের খুবই প্রিয়। আঙ্কেলকে আমরা অনেক বেশি মিস করবো সব সময়। আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি আসে এই দোয়া করি। আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। দীর্ঘদিন পরে আসলেও মোটামুটি কিছুদিন ছিলেন দেশে। আর সেটি সম্ভব হয়েছে একমাত্র নিভৃত এর জন্য।

 3 years ago 

একদম ঠিক আমাদের সবারই খুব প্রিয় তিনি। তার প্রতি আমাদের অনেক ভালোবাসা। সুস্বাস্থ্য কামনা করি।

 3 years ago 

আপনাদের পোস্ট এর মধ্য দিয়ে আমি আপনাদের সম্পর্ক গুলো জানতে পারছি। অবশ্য প্রথমে আঙ্কেলের জন্য দোয়া করব যেন সুস্থ শরীরে বিদেশে থাকেন এবং খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসেন। তবে আপনারা যে একে অপরের নিকটের লোক আজ জানতে পারলাম। খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট পড়ে। যেহেতু বৃষ্টি আপনাদের সাথে আপনাদের আত্মীয়তার বন্ধন এতটা আমার জানা ছিল না।

 3 years ago 

আঙ্কেলের জন্য দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার আঙ্কেল এবং আমাদের প্রিয় নিবলু ভাইয়ের পিতার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমি আশা করি আপনার আংকেল আগামী কোরবানি ঈদের মধ্যেই প্রবাস থেকে আপনাদের মাঝে ফিরে আসবে। এবং আপনারা পূর্বের মতোই হাসি খুশিতে মেতে থাকবেন। একই সাথে আপনার আংকেল তার নাতি ছেলেকে নিয়ে আপনাদের মাঝে আনন্দ উপভোগ করবে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য । নাতি না থাকলে হয়তো এতদিন থাকবো না । নাতির মায়ায় হয়তো আবার চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

নিভলু ভাই কয়েকদিন আগে বলেছিল আংকেল ওমান চলে যাবে এবং তিনি সেখানে ব্যবসা করেন। আপনার পোস্টের মাধ্যমে বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম আংকেলের ব্যাপারে। আসলে বিদায় জিনিসটাই কষ্টের। আর এমন বিদায়ের অনুভূতি আমার জীবনেও অনেক রয়েছে। কারণ আমার বাবা প্রায় ২৫ বছর কুয়েত ছিলেন। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন বাবা প্রবাসে থাকলে এই অনুভূতিটা সবারই থাকে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64712.05
ETH 1877.99
USDT 1.00
SBD 0.38