লাইফ স্টাইল // পুকুরে মাছের খাবার দেওয়ার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০২-০৯-২০২৪)

1000062619.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // পুকুরে মাছের খাবার দেওয়ার কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকে সারাদিন বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে হাতমুখ ধুয়ে পুকুরে গিয়েছিলাম মাছের খাবার দেওয়ার জন্য। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে আমি হালকা একটু নাস্তা খেয়েছিলাম। তারপরে আমাদের মাঠে গিয়েছিলাম অল্প কিছু মরিচ তোলার জন্য। মরিচ তোলা শেষ করে বাড়িতে এসে কিছু সময় পরে মরিচ গুলো বাজারে বিক্রি করতে গিয়েছিলাম। বাড়িতে এসে আবারো কিছু সময় পরে আমাদের ফার্মের গরুর ঘুরে দেখেছিলাম। তারপর নিজে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে দুপুরে অল্প একটু ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে ওঠার পরেই দেখি আসরের আযান দিয়ে দিয়েছে। তার বেশ কিছু সময় পরে আবারো বিকেল বেলায় মাছের খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশে রওনা দিয়েছিলাম। আসলে আমাদের দুইটা পুকুর তাই খাবার দিতে প্রায় অনেক সময় প্রয়োজন হয়। বিকেল বেলায় পুকুরে যখন মাছের খাবার দিয়েছিলাম তখন বেশ কয়েকটি ছবি তুলে রেখেছিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব বলে। তবে চলুন আজকের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক......

IMG_20240902_153421.jpg

IMG_20240902_153401.jpg

প্রথমে আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । আমি যখন আমাদের পুকুরের মাছের খাবার দিতেছিলাম তখন অনেক সুন্দরভাবে পুকুরের মধ্যে যখন মাছগুলো খাচ্ছিল একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে বিকেল বেলায় যখন পুকুরে মাছের খাবার দেওয়া হয় সব মাছগুলো যখন এক জায়গায় এসে খাবার খায় দেখতে বেশ ভালো লাগে। মাছের খাবারের প্লেট যখন আমি পুকুরের মধ্যে দিচ্ছিলাম তখন অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমাদের মূলত দুইটা পুকুর তাই দুইটা পুকুরে খাবার দিতে প্রায় অনেক সময় প্রয়োজন হয়। প্রথমে আসরের আযান দেওয়ার পর পরে আমি আমাদের বাড়ির পাশের পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিলাম। সেই পুকুরে আমাদের তেলাপিয়া মাছ এবং ছোট ছোট পাঙাসের বাচ্চা রয়েছে। আসলে এই মাছের খাবার হিসেবে আমরা ভাসমান ফিড খাবার খাওয়ে থাকি। এই খাবারগুলো যখন পুকুরের মধ্যে দেওয়া হয় বেশ দারুন একটা ঘ্রাণ বের হয় খাবার থেকে। তবে বিকেল বেলায় মাছের খাবার দেওয়া থেকে শুরু করে এরকম মনোরম পরিবেশে সময় কাটাতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে।

IMG_20240902_153348.jpg

IMG_20240902_153304.jpg

IMG_20240902_153333.jpg

পুকুরের খাবার দেওয়া শেষ করে আমি বেশ কিছু সময় পুকুরপাড়ে বসে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমাদের পুকুরের ছোট্ট একটা ফাঙ্গাসের বাচ্চা মাছ মারা গেছে। মাছ থেকে আমি অনেক সুন্দর ভাবে পুকুর থেকে উপরে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পরে মাছটিকে অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে রেখেছিলাম যাতে বাড়িতে এসে আব্বুকে দেখাতে পারি কি কারনে মাসটি মরেছে সেই সমস্যার জন্য আবারো পুকুরে ঔষধ দিতে হবে। আমি বসে থাকার সময় মাছগুলো বেশ দারুন ভাবে খাবার খাচ্ছিল সত্যি দেখতে বেশ ভালো লাগছিল তবে মাছ মরা দেখে সত্যিই আমার বেশ মন খারাপ হয়ে গিয়েছিল। আশা করি কালকে পুকুরে আবারো মাসের ঔষধ দেওয়া হবে মাছগুলো আবারো খুব দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারবে। আমার যতটুকু ধারণা হয়তো মাছের গায়ে হুকুন হয়েছে। আশা করি খুব দ্রুত চিকিৎসা দেওয়া হবে। সেই সময় আমি সেখানে অনেক সুন্দর ভাবে একটি সেলফি তুলেছিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG_20240902_153238.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। বাড়ির পাশের পুকুরের মাছের খাবার দেওয়া শেষ করে আমি আবারো আমাদের বিলের পুকুরের খাবার দেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আমাদের বিলের পুকুরে অনেক বড় বড় মাছ চাষ করা হয় সেখানে প্রত্যেক দিন প্রায় দুই বস্তা করে খাবার লাগে সকালে এক বস্তা এবং বিকেলে এক বস্তা। বিকেলে এক বস্তা খাবার নিয়ে আমি যখন পুকুরের মাচালের উপরে রেখেছিলাম তখন অনেক সুন্দরভাবে একটি ছবি তুলেছিলাম। সেই ছবিটি আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে এই ভাসমান খাবারের দাম ১৭৬০ টাকা বস্তা। প্রত্যেকদিন পুকুরে মাছের খাবার দেওয়া অনেক ব্যয়বহুল খরচ। তবে মাছগুলো দেখলে বেশ মন ভরে যায়। যেহেতু আমার আব্বু বাড়িতে থাকে না তাই মাছের খাবার আমাকে দিতে হয়। আসলে মাছের খাবার দিতে আমার কাছে বেশ ভালো লাগে।

IMG_20240902_153204.jpg

IMG_20240902_153148.jpg

IMG_20240902_153132.jpg

এবার আমি চলে এসেছি আমাদের মাঠের বিলের পুকুরে খাবার দেওয়ার জন্য। সেখানে খাবার দিতে এসেছিলাম আমি এবং আমার ছোট্ট ভাই। আসলে আমাদের বিলের এই পুকুরে বাইক নিয়ে আসা যায় তাই বেশিরভাগ সময় আমি বাইক নিয়ে পুকুরে খাবার দিতে আসি। মাছের খাবার দেওয়ার জন্য আমাদের একটি পুরনো বাইক রয়েছে সেই বাইকে করে মূলত মাছের খাবার দিয়ে থাকি। এই পুকুরে যখন মাছের খাবার দিতে এসেছিলাম তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সত্যি তখন আকাশের মনোরম পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছিল। মাছের খাবার দেওয়ার জন্য আমি যখন মাচালের উপর দাঁড়িয়ে বস্তার মুখ খুলতে ছিলাম তখন আমার ছোট ভাই অনেক সুন্দরভাবে একটি ছবি তুলে দিয়েছিল। আমি সেই ছবি আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছি। চেষ্টা করি নিজের জায়গা থেকে প্রতিদিন অতি ব্যস্ততার মাঝেও আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কিছু সময় ভাগাভাগি করে নেওয়ার জন্য। আসলে এই জায়গাটা আমার নিজের একটা পরিবারের অংশ তাই প্রতিনিয়ত কিছু না কিছু সময় এখানে দেওয়া হয়। বড় পুকুরের মাছগুলো যখন একসাথে এসে ভাসমান খাবার খায় দেখতে বেশ ভালো লাগে।

IMG_20240902_173515.jpg

IMG_20240902_153054.jpg

IMG_20240902_173528.jpg

এবার আপনারা উপরের ছবি দেখতে পারছেন আমাদের বড় পুকুরের মাছগুলো যখন এক জায়গায় এসে খাচ্ছিল তখন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। যখন মাছগুলো খাচ্ছিল তখন আমি অনেক সুন্দর একটি ছবি তুলেছিলাম। প্লেটের মধ্যে মাছের খাবার রেখে আমি একটি ছবি তুলেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে মাছের খাবার দেওয়ার সময় সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। মাছের খাবার দেওয়া যখন মাঝপথে পুকুরে মাছগুলো আস্তে আস্তে খাচ্ছিল তখন আমি অনেক সুন্দরভাবে আমার মোবাইল ফোনে একটি সেলফি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। চেষ্টা করি আমি আমার প্রায় প্রত্যেকটি পোস্টে আমার নিজের ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে প্রত্যেক বছর আমাদের মাছ বিক্রয় করে অনেক টাকা লাভ হয় তাই প্রত্যেক বছরে এই মাছ চাষ করা হয়। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 
 2 years ago 

পুকুরে মাছ চাষ করলে নিয়মিত খাবার দিতে হয়। আর নিয়মিত যদি মাছের খাবার দেওয়া হয় তাহলে মাছ দ্রুত বেড়ে ওঠে। আপনার এই চমৎকার পোস্ট দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই নিয়মিত মাছের খাবার দিলে মাছ দ্রুত বেড়ে ওঠে।

 2 years ago 

মাছ চাষ করা আমার খুব শখের। বিশেষ করে যখন মাছেদের খাবার দেওয়া হয় তখন বেশ ভালো লাগে। পুকুরে মাছের খাবার দেওয়ার মুহূর্ত বেশ সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। মাছের খাবার খাওয়ার দৃশ্য দেখতে বেশ দারুন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই মাছেদের যখন খাবার দেওয়া হয় তখন দেখতে বেশি ভালো লাগে।

 2 years ago 

জীবনে অনে কাজ করার অভিজ্ঞতা ও অনুভূতি আমার আছে। তবে পুকুরে মাছের খাবার দেওয়ার মত সুযোগ কখনো হয়নি। কারন আমাদের দিকে পুকুরের সংখ্যা খুবই কম। আর মাছও চাষ হয় কম। আমাদের দিকে মাছের বিজনেস না করে বিদেশ চলে যায়। তবে টুকি টাকি দেখা যায়। ধন্যবাদ।

 2 years ago 

আমাদের এলাকায় চলে আসুন ভাই তাহলে মাছের খাবার দেওয়ার অভিজ্ঞতা আপনার বেশ ভালোভাবে হয়ে যাবে।

 2 years ago 

একটা সময় আমাদেরও পুকুর ছিল এবং সেখানে মাছকে খাবার দেওয়ার মুহূর্তগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগতো৷ আজকে আপনার কাছ থেকেও এরকম একটি মুহূর্ত দেখে খুব ভালো লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনি এই মাছের খাবার দেওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপনাদের পুকুর ছিল জানতে পেরে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।

সকলের জন্য এই পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ 🙏💖

VOTE @xpilar.witness as witness


witness_vote.png

OR

SET @xpilar.witness as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.089
BTC 62636.75
ETH 1770.32
USDT 1.00
SBD 0.39