Paypal xoom ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠানো
আজ আমি আপনাদের Paypal এর একটি অনন্য সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দেব। সার্ভিসটির নাম হল XOOM .
.
খুশির কথা হল, আমাদের দেশে Paypal না থাকলেও সরকার অন্তত XOOM সার্ভিসটি অন রেখেছে । আসেন জেনে নিই কি এই XOOM সার্ভিস আর কেন ব্যবহার করব ? এখানে আগেই বলে রাখি XOOM দিয়ে অবশ্যই আপনি ফাইভার থেকে ডলার তুলতে পারবেন না, যারা মূলতো কনট্রাকটরদের সাথে সরাসরি কাজ করেন তাদের জন্যই এই XOOM .
.
আমরা যারা বায়ারদের সাথে সরাসরি কন্ট্রাক্টে কাজ করি তারা একটা কমন যে সমস্যা ফেস করি, বায়ারেরা Paypal ছাড়া অন্য কোন উপায়ে পে করতে চায় না ।
.
এমনকি Payoneer বিলিং সার্ভিস দিয়েও পে করতে চায় না । কারণটা লজিকেল, শুধু কোম্পানি একাউন্ট ছাড়া Personal GBT সার্ভিসে পেওনারে বিল করলে বায়ারকে তা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে হয়, শুধু কোম্পানি একাউন্ট হলেই তারা ব্যাংক দিয়ে পে করতে পারে ।
.
.
একেতো ক্রেডিট কার্ড দিয়ে সব সময় পে করা রিস্কি, কিছুটা ভয়ের । আর দ্বিতীয়ত তাদের দেশে ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো নিয়মিত মনিটর করা হয় । তাছাড়া ট্রানজেকশনের একটা ব্যাপারও আছে ।
.
বেশি ট্রানজেকশন করলে তাদেরকে ব্যাংকের কাছে কৈফিয়ত দিতে হয়, কেন এত ট্রানজেকশন, কি কারণে এই ট্রানজেকশন ? এর জন্য ট্যাক্সও আছে । যদি বিশেষ করে পেমেন্ট গুলো করা হয় বায়ারের পারসোনাল একাউন্ট থেকে তখনই জবাব দিহিতা বেশি দিতে হয় ।
.
এত সব কারণেই ঝামেলায় না গিয়ে তারা Paypal দিয়েই পে করতে চায় । আমাদের দেশে যে Paypal নেই অনেক সময় তারা বুঝেও বুঝতে চায় না । ইভেন অনেক সময় শুধু এই কারণেই বায়ারেরা বলে দেয়, বাদ দাও ভাই তোমাকে দিয়া কাজ করাব না । আমার এত ঝামেলার টাইম নাই ।
.
আশা জাগানিয়া কথা হল এই সমস্যার সমাধানটির জন্য আছে XOOM, আর জুম মূলতো পেপলেরই একটি চাইল্ড সার্ভিস । যা অনেকেই জানে না । তারা আসলে পেপলের পার্টনার । প্রশ্ন হল কিভাবে কি করবেন? আর বায়ারই বা কিভাবে আপনাকে পে করবে? সব প্রশ্নের উত্তর দিচ্ছি ধীরে বন্ধু ধীরে :D
.
.
মজার কথা হল, আপনার বায়ারকে XOOM এ কোন একাউন্ট খুলতে হবে না । বিল পাঠিয়ে দিলে সে একটি ইমেইল পাবে । সেই লিঙ্কে ক্লিক করলে বায়ারকে XOOM এর সার্ভিস পেইজে নিয়ে যাবে ।
.
তার কাছে ২ টা অপশন থাকবে, ১ ) XOOM একাউন্ট থাকলে লগইন করার অপশন আর ২) XOOM না থাকলে বায়ার তার Paypal ID and PW ইউজ করে পেপল দিয়েই লগইন করবে আর তার Paypal দিয়ে আমাদের বিল পে করবে । মজা না !!! কেমনে? এই যে এমনে :p
.
সবার আগে তাদের সাইটে গিয়ে রেজিঃ করুন । My Account থেকে My Profile ট্যাবে গিয়ে আপনার ঠিকানাটি ঠিক সেভাবেই দিন যেভাবে আপনার NID তে আছে । সামান্য ঊনিশ – বিশও যেন না হয় । personal Information ট্যাবে গিয়ে ঠিকানা দিন একদম NID তে যেভাবে আছে সেভাবেই । রেজিঃ এর সময় আপনার সেল নাম্বারটি দিন একদম একুরেট ।
.
মনে রাখবেন একাউন্টের অনেক তথ্যই কিনতু পরে আর পরিবর্তন করা যায় না, তাই যা দিবেন মাথা ঠাণ্ডা করে সঠিক ভাবে দিন । ভুল হলে পরে টাকা তুলতে পারবেন না । একাউন্ট করা শেষে ইমেইল ভেরিফাই করে ফেলুন ।
বাকি সব নিজে নিজেই বুঝবেন । মনে রাখবেন XOOM ব্যবহারের জন্য আপনার কোন রকম ব্যাংক একাউন্ট না থাকলেও কোন সমস্যা নেই ।
.
.
কিভাবে আপনার বায়ারকে আপনি বিলিং করবেন? উপরের দিকে Request বাটনে ক্লিক করুন, একটা নতুন পেজ আসবে বড় আকারের একটা আকাশী বাটন থাকবে তাতে ক্লিক করে দেশ “বাংলাদেশ সিলেক্ট করুন” Make a new request > Request money from family and friends সিলেক্ট করুন । Cash pickup network পেজ আসবে । কিছু করা লাগবে না কন্টিনুতে ক্লিক করুন ।
এখন ধরেন আপনার বিল হল ৫০০ ডলার । ব্রাউজারে একটা নতুন ট্যাব ওপেন করুন, এই লিঙ্ক থেকে ৫০০ ডলারের জন্য আজকের এক্সচেঞ্জ রেট কত তা জেনে নিন । https://www.xoom.com/bangladesh/fees-fx ।
.
যেমনঃ ৫০০ ডলারের জন্য আজকের XOOM রেট হল ৩৯,৩৫০ টাকা । পূর্বের ট্যাবে ফিরে যান এমাউন্ট অংশে এমাউন্ট লিখুন “৩৯,৩৫০” মানে আপনি যত ডলারের বিল করছেন BDT তে তার পরিমাণ, এবার আপনার বায়ারের পেপল ইমেইল আইডি দিন, পছন্দ মত একটা মেসেজ সিলেক্ট করুন ড্রপডাউন থেকে । Request Now এ ক্লিক করুন ।
.
আপনার কাজ শেষ, এবার বায়ার একটি ইমেইল পাবে আর সেখানে ক্লিক করে সে তার Paypal ID দিয়েই XOOM এ লগইন করে আপনাকে পে করে দেবে । মুহূর্তে আপনার XOOM একাউন্টে টাকা এসে যাবে ।
.
.
উপরের কাজটি আরেক ভাবে হতে পারে । তবে এই প্রসেসটা আপনি বায়ারকে ইমেইল করে দেবেন । সেটা হল ধরেন আপনার বিল ৫০০ ডলার । আপনি জাস্ট আপনার বায়ারকে আপনার নিজের XOOM ইমেইল আইডি দিয়ে দেবেন আর কিছু না ।
.
এরপর বায়ার নিজের Paypal ID দিয়ে জুমে লগইন করবে । Send Money তে ক্লিক করবে । Country Bangladesh সিলেক্ট করবে । Continue তে ক্লিক করবে । Send amount বক্সে ৫০০ ডলার লিখে কনটিনু তে ক্লিক করবে ।
.
এখানে ২ টা অপশন থাকবে ১) Cash Pickup ২) Bank Deposit আপনি কিভাবে টাকা চান তা বায়ারকে আগেই বলে দেবেন । Cash Pickup অপশনে টাকা পাঠালে আপনাকে ব্যাংকে গিয়ে টাকা আনতে হবে । কিভাবে কি হবে তা পরে বলছি ।
.
.
আর Bank Deposit অপশনে সরাসরি টাকাটা ব্যাংক একাউন্টে জমা হবে । এখানেও অনেক চমৎকার কিছু মজার ব্যাপার আছে । আমি তা পরে বলছি । এরপর কনটিনু বাটনে ক্লিক করে বায়ার তার পেপল আইডি থেকে পে করে দেবে । পুরো প্রসেসটা XOOM অথবা Pyapal হ্যান্ডেল করবে । মনে হইতে পারে XOOM অথবা Pyapal হ্যান্ডেল করবে মানে?? বুঝলাম না তো !!
.
কথা হল আপনি যদি এমন দেশের বাসিন্দা হন যে দেশে পেপল নাই তবে ট্রানজেকশন মূলতো XOOM হ্যান্ডেল করবে । তার মানে আমাদের দেশে XOOM এই কাজটা করবে । এখানে বায়ার পেপল দিয়েই মূলতো পে করবে । তবে ফার্স্ট-বার পে করার সময় বায়ারকে পেপলের মত কিছু অপশন এড করতে হতে পারে । যা বায়ার নিজেই বুঝতে পারবে ।
.
এখন আসি Cash Pickup লোকেশন কি ? আর কিভাবে এই সিস্টেমে টাকা তুলব ? খুব সোজা এই ব্যাপারটা অনেকটা Western UnionMoney Transfer এর মত । বাংলাদেশে জুমের প্রায় ৬ হাজারের উপরে Cash Pickup লোকেশন আছে । এখানে গেলেই পাবেন, https://www.xoom.com/bangladesh/cash-pickup-locations
.
তবে সবচেয়ে বেটার হয় SIBL এর Cash Pickup লোকেশন থেকে টাকা তোলা । SIBL এর সাথে XOOM এর সরাসরি চুক্তি থাকায় তাদের স্পেশাল লোকই থাকে ব্যাংকে ।
.
যাই হোক বায়ার আপনাকে টাকা পাঠানোর পর আপনার একটি কনফার্মেশন ইমেইল আসবে । বায়ার আপনাকে একটি গোপন কোড দিয়ে দেবে । এই গোপন কোড, NID এর মূল কপি প্লাস ফটো কপি নিয়ে চলে যান যে কোন Cash Pickup লোকেশনে । গিয়ে বলুন XOOM থেকে রেমিটেন্স এসেছে।
.
.
ব্যাংক কর্মকর্তা আপনাকে একটি ফর্ম দেবে, এই ফর্মে সব কিছু আপনার XOOM একাউন্টে যেভাবে দিয়েছিলেন সেভাবে দেবেন, এমাউন্ট বক্সে এমাউন্ট ফিল-আপ করবেন, গোপন পিন কোড লিখবেন ।
.
.
এরপর ফর্মের সাথে NID এর ফটোকপি সহ রেমিটেন্স কর্মকর্তাকে দেবেন । উনি আপনার সব তথ্য আপনার আসল NID এর সাথে মিলিয়ে সাইন করে দেবেন। এর পর সেটি নিয়ে Cash Counter এ গিয়ে টাকা তুলে ফেলবেন । সবকিছুই Western Union Money Transfer এর মত । মজা না !! :D
.
আর যদি আপনি Bank Deposit অপশন দিয়ে টাকা তুলতে চান তবে বায়ারকে বলে দেবেন Bank Deposit সিলেক্ট করতে । আর আপনি শুদ্ধ ভাবে আপনার Bank Account এর যাবতীয় ইনফো মানে একাউন্ট নেম, একাউন্ট নাম্বার দিয়ে দেবন বায়ারকে।
.
Payoneer এর মতই XOOM আমাদের দেশের প্রায় সব ব্যাংক সাপোর্ট করে, এখানে তার লিস্ট পাবেন https://www.xoom.com/bangladesh/bank-deposit-locations
.
.
কাহিনী হল এইভাবে টাকা নিলে আপনাকে আর কষ্ট করে ব্যাংকে যেতে হবে না বরং সরাসরি একাউন্টে টাকা ডেপোজিট হয়ে যাবে । তবে যাতে কোন রকম সমস্যা না হয় তাই আগেই আপনার ব্যাংকে গিয়ে জানিয়ে রাখবেন যে, আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনার কোম্পানি কিছু আমেরিকান/ ইউরোপিয়ান কোম্পানির সাথে চুক্তিতে কাজ করে থাকে ।
.
.
তাই আপনার একাউন্টে নিয়মিত রেমিটেন্স আসবে । বায়ারের সাথে করা NDA সার্টিফিকেট গুলো ব্যাংকে গিয়ে আগেই জমা করে আসবেন যাতে পরে কোন সমস্যা না হয় ।
.
এখন আরেকটা মজার কথা বলি, আপনার যদি SIBL ব্যাংকে একাউন্ট থাকে তাহলে ব্যাংক ডেপোজিট অপশনে টাকা গ্রহণ করলে আপনার একাউন্টে টাকা জমা হতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা :D মজা না !
.
.
মানে বায়ার টাকা পাঠানোর ১ ঘণ্টার মাঝে টাকা আপনার SIBL account এ এসে যাবে । যদি দেরি হয় তবে তাদের একটা কল দিয়ে জানিয়ে দিলেই হবে XOOM থেকে রেমিটেন্স এসেছে । তবে অন্যান্য ব্যাংকেও কোন সমস্যা হয় না SIBL ছাড়া অন্য যে কোন ব্যাংকে টাকা জমা হতে ২ থেকে ৪ দিন সময় লাগে ।
Congratulations @mahmud36! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!