পরিবারের সাপ্তাহিক বাজার করলাম।

in World Steemit Lovers2 years ago

হ‍্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে বাজার করার বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি --- --- ---

inbound982991987388989194.jpg

আজ রোজ শনিবার। আজ আমাদের কুমারখালীতে সাপ্তাহিক হাটের দিন। এজন্য প্রত‍্যেক দিনের তুলনায় আজকে মানুষ বেশি বাজার করে থাকে। কারণ এই দিনের বাজারে প্রত‍্যেক দিনের তুলনায় পণ‍্য ক্রয় - বিক্রয় হয়ে থাকে। কারণ হলো বাজারে লোকজনের আমদানী বেশি হয় এবং এর পাশা বিক্রয় ও বেশি হয়ে থাকে। এজন্য সবাই চাই আজকের দিনে বাজার করতে। এমন কী আমিও এই দিনেই বেশি বাজার করে থাকি। বিশেষ কারণ ছাড়া এই দিনে বাজার করি না। এর পাশাপাশি এমনিতে অন্য দিনের তুলনায় জিনিস - পত্রের দামও কম থাকে।

inbound5515351812346681773.jpg

এজন্য আজকে সকালে ঘুম থেকে উঠার পরেই আম্মু বলতেছে। আজকে কিন্তু বাজার থেকে বাজার করে নিয়ে আসতে হবে। আমি বললাম এখনি বাজারে যাবো নাকী বিকালের দিকে যাবো। আম্মু বললো বিকালের দিকে না দুপুরের দিকে যাবি। এরপর আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্য রওনা দিলাম। বাজারে যাওয়ার পথে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা। ভাই জিঙ্গাসা করতেছে কোথাই যাচ্ছিই তুই এখন। উত্তরে আমি বললাম বাজারে যাচ্ছি। ভাই বললো আমিও তো বাজারে যাব। এরপর দুজন একসঙ্গে বাজারে এসে যার যার মতো করে সকল জিনিস পত্র কেনা শেষ করলাম। আমাদের বাজারে এই দিনের আবার জিলাপী ভাজে। তাই আমরা দুজন মিলে কিছু টাকার জিলাপী কিনে খেলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসলাম। আজকের মতো এখানেই শেষ করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ 💖💖💖💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62954.95
ETH 1711.43
USDT 1.00
SBD 0.40