আমার তোলা ডায়ানথাস ফুলের আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativity2 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ডায়ানথাস ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

ডায়ানথাস ফুলের আলোকচিত্র

1000043855.jpg

ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। ‌ ফুল দেখলে হৃদয়ের মাঝে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া যায় না। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো ফুল। ডায়ানথাস ফুল আমাদের সকলের বেশ পরিচিত। ডায়ানথাস ফুল শীতকালীন ফুলের মধ্যে অন্যতম। এই ডায়ানথাস ফুলের অনেক জাত রয়েছে। বাহারি রঙ্গের বৈচিত্র্যময় ডায়ানথাস ফুল দেখতে খুবই সুন্দর। ফুল গুলো অনেক রঙের দেখা যায়। সাধারণত লাল, সাদা, খয়েরী, গোলাপি, বেগুনি এবং মিক্স রঙের ডায়ানথাস ফুল দেখতে পাওয়া যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবাই ব্যাপক জনপ্রিয়। ডায়ানথাস ফুলের সৌন্দর্য সবার মন কেড়ে নেয়। হরেক রকমের বাহারি রঙের ফুলগুলো যখন বাগানে এক সাথে ফোটে তখন দেখতে খুব সুন্দর লাগে। বাসা বাড়িতে এই ফুলগুলো লাগানো যেতে পারে। বিশেষ করে টবের মধ্যে বাসার ব্যালকনিতে এবং ছাদে ফুল গুলো লাগানো যায়‌‌ । ডায়ানথাস ফুল গুলো সৌন্দর্য সত্যি বেশ দৃষ্টিনন্দন।

IMG20240116110942.jpg

IMG20240116110956.jpg

IMG20240116111014.jpg

IMG20240116111017.jpg

IMG20240116111024.jpg

IMG20240116111329.jpg

লোকেশন
Device :- realme C55

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

20230619_203011_0000.png

Steem_Pro-1.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ বেশ অসাধারণ ভাবে আপনি আজকে আমাদের মাঝে ডায়ানথাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে বেশি মুগ্ধ হলাম ভাই।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি করার নিয়ম টা অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আজকে আপনি দেখছি বেশ ভালোই ফটোগ্রাফি করলেন। আমার কাছে এরকম ফটোগ্রাফি পোস্টগুলো একটু বেশি ভালো লাগে। আপনার এক একটি ফটোগ্রাফি খুবই মনমুগ্ধকর ছিল। যেগুলো দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

You have photographed different varieties and colors of the same flower which is very charming

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38