সিলেটের বিখ্যাত পর্যটনকেন্দ্র - ভোলাগঞ্জ সাদা পাথর

in Steem For Tradition3 years ago (edited)

1660665163096.jpg

ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণপিপাসু মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। সিলেট জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতিক সৌন্দর্য বেষ্টিত ভোলাগঞ্জ সাদা পাথর। এটি একটি ভারত সীমান্তবর্তী এলাকা এবং এখান থেকে ভারতের অনেক উঁচু উঁচু পাহাড় দৃশ্যমান।

1660665163209.jpg

1660665163037.jpg

IMG-20230426-WA0001.jpg

এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হল এখানকার সাদা পাথর। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে পর্যটকদের দৃষ্টি জুড়িয়ে যায়। চোখ জুড়ানো সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে মন ভালো হয়ে যায়। ট্রলারে করে সাদা পাথর যাওয়া অনেক উপভোগ্য একটা মুহূর্ত। এ স্থানে সাদা পাথরের আধিক্যের কারণে স্থানটির নাম হয়তো সাদা পাথর রাখা হয়েছে। তবে সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ পানি এবং নীল আকাশের ভুবনময়ী সৌন্দর্য আপনার ভ্রমণকে আরো মনোমুগ্ধকর করে তুলবে।

1660665163189.jpg

1660665163199.jpg

IMG-20230426-WA0000.jpg

সিলেট জেলা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, আর ভোলাগঞ্জ সাদা পাথর এর অনন্য এক উদাহরণ। পাথরের স্বর্গরাজ্য, স্বচ্ছ পানি, নীল আকাশ আর দূরের পাহাড়গুলো দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন, যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির মুক্ত বাতাসকে আলিঙ্গন করেন। ভারতের মেঘালয় পাহাড় এর দুর্লভ ভিউ পাওয়া যায় এখানে। সাদা পাথরের উপর দিয়ে বয়ে আসে ঝরনার পানি। স্বচ্ছ পানির শীতল অনুভূতি হৃদয়ে প্রশান্তি বয়ে আনে।

1660665163139.jpg

1660665163179.jpg

VideoCapture_20230426-020340.jpg

সিলেটের সারি সারি চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সাদা পাথর, এ সবগুলো স্থানই সেরা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। সীমান্তবর্তী এলাকা, সাদা পাথর, স্বচ্ছ পানি, পাহাড় এসব বিশেষত্বের কারণে ভোলাগঞ্জ সাদা পাথর আলাদাভাবে পর্যটকদের হৃদয়কে আকৃষ্ট করে।

1660665163107.jpg

1660665163118.jpg

  • ডিভাইস- Samsung A52
  • লোকেশন- 5P4X+4HG, Bholaganj Rd

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 
DescriptionInformation
Club StatusClub5050✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 3 years ago 

আপনি অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।প্রথমেই বলি আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর। আর প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখলে চোখ জুড়িয়ে যায়। জায়গাটি অনেক সুন্দর। এমন একটি জায়গায় যাওয়ার আমারও ইচ্ছে আছে তবে পূর্ণ হবে কিনা জানি না।

 3 years ago 

বাংলাদেশের মোটামুটি সব জায়গায় যাওয়া হলো আমার সিলেট শহরে যাওয়া হয়নি। তাই সিলেটের সৌন্দর্য দেখার জন্য অপূর্ণতা রয়ে গেছে। আপনার ফটোগ্রাফি দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম ভাই। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। বেশ ভালো লাগলো ভোলা সাদা পাথরের জায়গাটা। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান আমার কখনো যাওয়া হয়নি ভাইয়া। তবে আপনার পোস্টের মাধ্যমে অনেক তথ্য সেই সম্পর্কে জানতে পারলাম। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন ভাইয়া। সাদাপাথর অনেক সুন্দর হয় দেখতে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি ভ্রমণ স্থান নিয়ে আমাদের মাঝে তথ্য শেয়ার করার জন্য।

 3 years ago 

সিলেটের এই ভোলাগঞ্জ আসলেই অনেক বিখ্যাত একটি জায়গা। অনেক দর্শনার্থী সেখানে ভিড় করে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য।খুব সুন্দর একটি পোস্ট আপনি উপস্থাপন করেছেন।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভোলাগঞ্জ এর সাদা পাথর অনেক দর্শনীয়। বিভিন্ন জায়গায় থেকে এখানে পর্যটন আসে সিলেট শহর ঘুরে দেখার জন্য। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ বস❤️❤️❤️

 3 years ago 

সিলেট অসম্ভব সুন্দর একটা শহর। অনেক সুন্দর অনেকগুলো ছবি সহ দারুণ একটি পোস্ট করেছেন আপনি ছেলেটার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। নীল আকাশ, স্বচ্ছ পানি আর সাদা পাথব সব মিলিয়ে চমৎকার দৃশ্য। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59533.42
ETH 1558.35
USDT 1.00
SBD 0.42