একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক- #৬

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে একটি কাল্পনিক আর্ট করেছিলাম। একটা মেয়ের মুখমন্ডলের চিত্র এবং তাতে বিভিন্ন ডিজাইন এর একটা কাল্পনিক অঙ্কন। আসলে কাল্পনিক অঙ্কন করলেও মুখমন্ডলের দৃশ্য তো আঁকা যায় দ্রুত কিন্তু এই ডিজাইনগুলো করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। আমি আসলে কি ধরণের ডিজাইন দেব এটা ঠিক করে উঠতে পারছিলাম না, বেশ অনেক্ষন ধরে ভাবতে লাগলাম যে কি দেওয়া যা কি দেওয়া যায়। তারপর ভাবলাম যেহেতু একটি মেয়ের মুখমন্ডল তাই মেয়েদের খোপায় তো বিভিন্ন ফুল দিয়ে সাজানোর একটা ডিজাইন মতো করা যেতে পারে। তাই বিভিন্ন কিছু ফুলের ডিজাইন করে দৃশ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। আজকের এই অঙ্কনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন উপকরণসহ অঙ্কনের ধাপসমূহের দিকে চলে যাবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন্সিল
স্কেচ পেন
মার্কার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----

➤প্রথম ধাপে, মুখমন্ডলের দিকটা এক সাইড হিসেবে ভালোভাবে এঁকে নিয়েছিলাম এবং পরে টানা টানা চোখ, ভ্রু, নাক, মুখ সব এঁকে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, এক পাশে নীলকণ্ঠ ফুলের মতো দেখতে এঁকে নিয়েছিলাম এবং গলার দিক থেকে কানের পাশ বরাবর দুটি সরু কাঠির মতো কিছুটা এঁকে রেখেছিলাম।

➤তৃতীয় ধাপে, কাঠির বরাবর কিছু পাতার মতো এঁকে দিয়েছিলাম এবং পরে সেখানে একটি গাঁদা ফুলের মতো দেখতে এঁকে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, গাঁদা ফুলের পরে আরো একটি ফুল সম্পূর্ণভাবে এঁকে দিয়েছিলাম মাথার দিকটাতে এবং অঙ্কনটাতে একটা পরিপূর্ণতায় এনেছিলাম।

➤পঞ্চম ধাপে, মার্কার পেন দিয়ে অঙ্কনের পুরো বিষয়টা আরো ক্লিয়ার ভাবে ফুটিয়ে তুলেছিলাম।

➤ষষ্ঠ ধাপে, মুখমণ্ডলের সম্পূর্ণ জায়গায় কালার করে দিয়েছিলাম।

➤সপ্তম ধাপে, স্কেচ পেনের সাহায্যে পাতার কিছু অংশে আর গাঁদা ফুলটিকে সম্পূর্ণভাবে কালার করে তুলেছিলাম।

➤অষ্টম ধাপে, বাকি থাকা আরো পাতার কিছু অংশে কালার করে দিয়েছিলাম এবং গাঁদা ফুলের উপরে আরো একটি যে ফুল এঁকেছিলাম সেটাতে কালার করে দিয়েছিলাম সম্পূর্ণভাবে।

➤নবম ধাপে, নীলকণ্ঠ ফুলের দিকটা কালার করে দিয়েছিলাম এবং পরে মুখের দিকে ঠোঁটের অংশে কালার করে দিয়েছিলাম। এরপর কাঠি দুটিতেও কালার করে অঙ্কনটির পরিপূর্ণতা এনে সমাপ্তি ঘটিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

কাল্পনিক একটি মেয়ের চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে দাদা। সত্যিই আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ। একদম অরজিনাল চিত্র অঙ্কন করেন। আজকে আপনি আপনার কাল্পনিক চিন্তা ভাবনা থেকেই চিত্রটি অঙ্কন করেছেন এবং মেয়েটির চিত্রকে সুন্দর ভাবে সাজানোর জন্য আপনি ভাবতে ভাবতে তার খোপায় ফুল দিয়ে দিলেন। খোপার ফুল খুবই ভালো লেগেছে আর এত সুন্দর একটি কাল্পনিক চিত্র অংকন যা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আমার।এই মেয়েটির চিত্র অংকন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্রটি দেখতে পেয়ে আমি মুগ্ধ হয়েছি। ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনার আর্ট গুলো দারুন হয় দাদা।কাল্পনিক আর্ট গুলো তো এককথায় বললে অসাধারণ।মেয়ের মুখমণ্ডলের চিত্রটি এবং কালার কম্বিনেশন মিলে দুর্দান্ত এঁকেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

মনে হচ্ছে বিয়ের পর বৌদিকে আর পার্লারে যেতে হবে না🤪। আপনি নিজেই সুন্দর করে খোপায় ফুল দিয়ে দিতে পারবেন। আর সাজিয়েও দিতে পারবেন🤭🤭। যাই হোক দাদা একটি মেয়ের মুখমন্ডলের প্রতিচ্ছবি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে সত্যিই মুগ্ধ হলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিত্রকর্মটির দিকে তাকিয়ে ছিলাম। আসলে এতটা নিখুঁতভাবে আর্ট করা একজন প্রফেশনাল চিত্রশিল্পীর পক্ষেই সম্ভব। সত্যি দাদা আপনি কিন্তু দারুন আর্ট করেন। হাজার বছর তপস্যা করলেও এরকম আর্ট কিংবা আপনার আর্টের ধারে কাছেও যেতে পারবো না দাদা। একটি মেয়ের মুখের চিত্র এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি চিত্রকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এরকম নিখুঁত ডিজাইনের কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। একটি মেয়ের মুখ অঙ্কন করেছেন এবং মেয়ের মুখ হওয়ার কারণে চুল এঁকে খোঁপা করেছেন বিভিন্ন রকম ফুলের মাধ্যমে। আপনার এরকম নিখুঁত কাজগুলো আমি যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। বিভিন্ন রকমের কালার ব্যবহার করে এই ফুলগুলো অঙ্কন করার কারণে সত্যি একেবারে আকর্ষণীয় লাগছে দেখতে। সত্যি কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে । এরকম কাজ গুলো খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে, দক্ষতার সাথে এবং অনেক সময় ব্যবহার করে করা লাগে। উপস্থাপনা ও দেখছি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন সবার মাঝে। বলতে হচ্ছে এক কথায় অসাধারণ ছিল আপনার এই নিখুঁত কাজটি। এভাবে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালোই লেগেছে।

 3 years ago 

আজকে তো দেখছি অসাধারণ একটা চিত্রাংকন নিয়ে হাজির হলেন। এই ধরনের আর্টগুলো করা কিন্তু খুবই কঠিন। বিশেষ করে মুখমণ্ডলের আর্ট করতে আমারও অনেক বেশি কষ্ট হয়। তবে মেয়েটির মুখমণ্ডল খুব সুন্দর এঁকেছেন। আর তার সাথে খোপায় ফুলের ডিজাইন বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে। ফুলের ডিজাইন গুলো কিন্তু কঠিন কাজ ছিল। আমিও যখন আর্ট করতে বসি তখন চিন্তা করি কিভাবে কি করা যায়। আপনার আইডিয়াটা ও ভীষণ ভালো লেগেছে। আর কালার কম্বিনেশন টা তো ভীষণ অসাধারণ করেছেন। আপনার সবসময়ের চিত্রাংকন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করি পরবর্তীতেও আরো কাছ থেকে দেখে থাকবো।

 3 years ago 

আপনার এরকম নিখুঁত কাজগুলো সত্যি সবাইকে একেবারেই মুগ্ধ করে তোলে। বলতে হচ্ছে আপনার আইডিয়াটা কিন্তু অসাধারণ ছিল। আপনার মত আমিও অনেক চিন্তা ভাবনা করে আর্ট করতে বসি‌ আর্ট করতে বসে যাই চিন্তা করতে করতে, কি করব কিভাবে করব ভেবেই পাইনা ‌। আপনি আজকে দেখছি একটি মেয়ের মুখের খুবই সুন্দর একটা আর্ট সম্পূর্ণ করেছেন। মেয়ের মুখের আর্ট এবং মাথায় ফুল দেওয়ার কারনে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে বলতে হচ্ছে। আসলে আপনার দক্ষতার যত প্রশংসা করবো ততই কম হবে। আপনার দক্ষতার প্রশংসা আজকে আর নতুন করে কিবা করব। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সব সময় খুবই নিখুঁত নিখুঁত কাজগুলো করেন এবং সবার মাঝে ভাগ করে নেন। এত সুন্দর সুন্দর কাজ সত্যি আমাকে একেবারে মুগ্ধ করে তুলেছে। আপনার আজকের এই দক্ষতা মূলক কাজটিও ভীষণ ভালো ছিল। এটি দেখেও আমার কাছে আজকে ভীষণ ভালো লেগেছে। উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে দাদা আমি আপনার চিত্র অংকন যত দেখি তত মুগ্ধ হই। আপনি কিভাবে এত সুন্দর চিত্র অংকন করতে পারেন। আপনার এই সুন্দর চিত্র অংকন দেখে আমিও নতুন কিছু চিত্র অংকন শিখতে পারি। ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

বেশ সুন্দরভাবে মেয়ের মুখমন্ডল একেছেন। এবং মুখমন্ডলকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য বেশ কিছু ফুল একে দিয়েছেন। তাতে দেখতে বেশ ভাল লাগছে। ধাপগুলোর উপস্থাপনা সুন্দর ছিল। অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জনয।

 3 years ago 

কল্পনা শক্তি দিয়ে খুব সুন্দর একটি ছবি এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে দেখতে।পটলচেরা চোখ মনে হয় ঠিক এটাই।আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশন দারুন হয়েছে। আমার কাছে খুবই ভাল লেগেছে।ধন্যবাদ দাদা দক্ষ হাতে এঁকে পেইন্টিংটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59960.78
ETH 1579.73
USDT 1.00
SBD 0.42