জবা ফুলকে কেন্দ্র করে একটি বৃত্তের ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটা ম্যান্ডেলা আর্ট। প্রায় অনেকদিন কোনো ম্যান্ডেলা আর্ট করা হয় না, তাই এই তারিখ ভাবলাম একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করবো। যদিও এটি আমি কয়েকদিন ধরে ধরে তৈরি করেছি, কারণ এখন এই যা গরম পড়েছে, তাতে কোনো কিছু করতে বসলে বেশিক্ষন আর ইচ্ছা করে না। আর আমি এই গরম একদম সহ্য করতে পারি না বলতে গেলে। যাইহোক, এইবার যে টপিকটা নির্বাচন করেছিলাম সেটা হলো জবা ফুলের ম্যান্ডেলা আর্ট, বৃত্তের মধ্যে। তবে ফুলটির পরে বৃত্তের সার্কেলগুলো দিতে গিয়ে একটু বেক পেতে হয়েছিল, কারণ বৃত্তগুলো দেওয়ার পরে তার ডিজাইনগুলো একবারে তুলতে গিয়ে কাণ্ডের দিকে এলোমেলো হয়ে যাচ্ছিলো সব যেন, আসলে কান্ড আর পাতার আড়ালে মিলানোটা অনেক ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়।

তবে এক চান্স-এ করতে পারলে এই ঝামেলাগুলো হয় না আর। এখানে বৃত্তের বাইরের ডিজাইনগুলো সব একটা ধাপে ধাপে ফুলের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। এই ডিজাইনগুলোতে তেমন কোনো কালার দেইনি, কারণ সাদা-কালো ডিজাইনটা রেখে বৃত্তের ভিতরের প্রতিটি স্তরে কালারগুলো ফুটিয়ে তুলতে পারলে পরে দেখতে অনেক সুন্দর লাগে। যাইহোক, লাল টুকটুকে জবা ফুলের কালার আর সাদা-কালোর মাঝে রঙীন বৃত্তের ডিজাইনটা কমপ্লিট করার পরে দেখতে অনেক সুন্দর লাগছিলো। যাইহোক, এই ম্যান্ডেলা ডিজাইনটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল ধাপগুলোর দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি সম্পূর্ণ জবা ফুলের চিত্র এঁকে নিয়েছিলাম এবং সেই সাথে সেটির কান্ড আর পাতাও এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, জবা ফুলকে কেন্দ্র করে কয়েকটি বৃত্ত এঁকে নিয়েছিলাম এবং প্রতিটি বৃত্তের ভিতরে ভিন্ন ভিন্ন কয়েকটি করে ডিজাইন দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলাম। এরপর বৃত্তের বাইরের দিকে তিনটি স্তরে ফুলের ডিজাইন তৈরি করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে সম্পূর্ণ জবা ফুলটিকে এবং সার্কেলের ভিতরে ডিজাইনগুলোতে কালী করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, জবা ফুলের পাপড়ি, কান্ড এবং পাতায় মোম রং দিয়ে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, বৃত্তের বাইরে যেসব ফুলের ডিজাইনগুলো তৈরি করেছিলাম তার ভিতরে মার্কার পেনের কালী দিয়ে ছোট ছোট অনেকগুলো ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম এবং এটাকে সাদা-কালোতেই রেখে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, বৃত্তের ভিতরে যে ডিজাইনগুলো করেছিলাম তার প্রত্যেকটি ডিজাইনে কালার পেন দিয়ে কালার করে দিয়েছিলাম আর অঙ্কনটির এখানেই পরিসমাপ্তি করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এই গরমে হাত পাখা দিয়ে বাতাস করার জন্য একজনকে প্রয়োজন দাদা। মানে বৌদিকে প্রয়োজন🤣🤣। তাহলে একদম শান্তিতে আর্ট করতে পারবেন। আর নিজের কাজগুলো করতে পারবেন। তবে তাই বলুন না কেন দাদা আপনার আইডিয়া আর ক্রিয়েটিভিটি সবসময় আমাকে মুগ্ধ করে। এত সুন্দর ভাবে নতুন নতুন টপিক নির্বাচন করেন আর নতুন কিছু করার চেষ্টা করেন দেখে সত্যিই ভালো লাগে। আর আপনার আর্ট গুলো দেখে সবসময় অনুপ্রেরণা পাই। জবা ফুলটি দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে। আর জবা ফুলকে কেন্দ্র করে এত সুন্দর একটি ম্যান্ডেলা ডিজাইন করেছেন দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। দারুন একটি আর্ট আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি বৃত্তের মাঝে জবা ফুলের বেশ দারুন দেখতে একটি ম্যান্ডেলা আর্ট করে দেখিয়েছেন। সত্যি ম্যান্ডেলা টি দেখতে বেশ দারুন লাগছে। তবে দেখে মনে হচ্ছে পাতার কাছে মিলাতে গিয়ে বেশ ভালোই খাটনি করতে হয়েছিল। আসলে ধৈর্য ধরে ম্যান্ডেলাটি আর্ট করেছেন বলেই হয়তো এত সুন্দর হয়েছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর দেখতে ম্যান্ডেলা আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে দাদা আপনার চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। আর আপনি অনেক দিন পরে একটি ম্যান্ডেলা চিত্র অংকন করলেন। অনেকদিন হলো আপনি মেন্ডেল চিত্র অংকন করেন না। তবে আজকে জবা ফুলের এত সুন্দর একটি মেন্ডেল চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার চিত্র অংকন দক্ষতা আর চিত্র অংকন ধাপ গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগে। আপনার চিত্র অংকনটি আমার অনেক বেশি ভালো লেগেছে দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের এখানেও বেশ ভালোই গরম পড়েছে। তবে আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। কারণ কয়েকটা জেলায় বৃষ্টি হচ্ছে। যাই হোক, দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। ম্যান্ডেলা আর্টগুলো আমার ভীষণ পছন্দ। জবা ফুলটি খুবই সুন্দর লাগছে। চারপাশে ছোট ছোট ডিজাইনগুলো নিখুঁতভাবে করেছেন। ভালো লাগলো আপনার আর্টটি দেখে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

আসলেই দাদা প্রচুর গরম পরেছে বেশ কয়েকদিন ধরে। আপনার মতো আমিও গরম একেবারেই সহ্য করতে পারি না। অতিরিক্ত গরমে কিছুই করতে ইচ্ছে করে না। তাইতো শীতকাল আমার ভীষণ পছন্দ। যাইহোক আপনার আর্ট সবসময়ই খুব সুন্দর হয় দাদা। সত্যি বলতে আপনার আর্ট দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। মাঝেমধ্যে একেবারে সিম্পল জিনিসকেও আর্টের মাধ্যমে চমৎকার ভাবে ফুটিয়ে তোলেন। জবা ফুল আমার ভীষণ পছন্দ। জবা ফুল এবং বৃত্তের ম্যান্ডেলা ডিজাইন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। ম্যান্ডেলা ডিজাইন গুলো করতে সময় লাগলেও, দেখতে সত্যিই দারুণ লাগে। জবা ফুলের কালারটাও একেবারে পারফেক্ট হয়েছে। আর্টটি সম্পন্ন করতে কিছুটা বেগ পেতে হলেও,সম্পূর্ণ আর্টটি একেবারে নিখুঁত হয়েছে। আপনার আর্টের দক্ষতা জাস্ট অসাধারণ। সবমিলিয়ে বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিনিয়ত আপনার অরজিনাল আর্টওয়ার্ক গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আজকে জবাফুল কে কেন্দ্র করে একটি বৃত্তের ম্যান্ডেলার ডিজাইন এটা বেশ দুর্দান্ত লাগতেছে। জবা ফুলের যে এত সুন্দর কালার কম্বিনেশন দারুন দক্ষতায় আপনি ফুটিয়ে তুলেছেন। ম্যান্ডেলার ডিজাইনটি বেশ চমৎকার ছিল। আপনার দক্ষতার দিন দিন বেড়েই চলতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা গরম এখন আমাদের এই দিকেও প্রচন্ড ৷ যা হোক এই আর্ট টি করতে অনেক সময় নিয়ে করেছেন ৷ যাই হোক দারুন ছিল আর্ট টি ৷ আর আপনার আর্ট বরাবরই দারুন হয় ৷ ঠিক যেমন আজকের জবা ফুলের ম্যান্ডেলা আর্ট টি জাষ্ট অসাধারণ হয়েছে ৷ রং টাও দারুন ভাবে করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ দাদা এমন দারুন একটি জবা ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অনেক সুন্দর একটি জবা ফুলের আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার নিজের হাতে তৈরি করা এই অসাধারণ আর্ট দেখে আমি মুগ্ধ হলাম। দারুণভাবে আপনি আর্ট এর কাজ সম্পন্ন করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলছেন দাদা, এখন যে পরিমাণ গরম পড়তেছে এক বসাতে করা সম্ভব না। আপনার আর্ট গুলো অনেক ভালো লাগে আপনি ভিন্ন পদ্ধতিতে নিজের স্টাইলে করে থাকেন। তাই আপনার আর্টের মধ্যে ভিন্নতা খুঁজে পাই বেশ ভালো লাগে। আপনি বেশ কয়েকদিন ধরে এই আর্ট করলেন। এত সুন্দর একটি ফুলের আর্ট সেই সাথে ম্যান্ডেলা আর্ট করলেন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। অনেক ভালো লেগেছে দাদা আপনার আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36