এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৩৮ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বের আলোকচিত্রগুলি তাহলে চলুন দেখে নেওয়া যাক।
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলি একটি গ্রামের পরিবেশ থেকে তুলেছিলাম। এখানকার দৃশ্যগুলো দেখতে বেশ দারুন ছিল। গ্রামাঞ্চলের দিকে বিশেষ করে ঘেরের আশেপাশের সৌন্দর্যগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এখানে আসলে প্রচুর পরিমানে ঘের, আর এখানে বলতে গেলে প্রচুর পরিমানে বিভিন্ন প্রকারের মাছ উৎপন্ন হয়ে থাকে। যদিও আসলে ওখানে পাশে বিশাল বড়ো মাছের আড়ৎ, আর এখানকার মাছই ওখানে বিক্রি হয়ে থাকে। ফলে একদম তাজা পাওয়া যায়। যাইহোক, এখানে সন্ধ্যার মুহূর্তে দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছিলো, ফলে কিছু ছবি তুলে নিয়েছিলাম।
ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: খড়িবাড়ি
তারিখ: ২৪ মার্চ ২০২৪
![]() |
|---|
Photo by @winkles
এই ফুলটির ছবি তুলেছিলাম ইকো পার্কের একটি স্থান থেকে, যদিও এই ফুলটি দেখে মনে হয়নি, তেমন পরিচর্যা করে লাগানো, কিছুটা বন্য প্রজাতির বলে মনে হয়েছিল স্থানটিতে। তবে ফুলটি সৌন্দর্যের দিক থেকে দেখতে একপ্রকার অসাধারণ লাগছিলো। হরা বেগুনি কালারের অতি সূক্ষ্ম পাপড়িগুলো দারুন দেখতে আর এর বৃতি একদম পাপড়িতে মোড়ক মতো করা আছে। এই ফুলগুলোকে সাধারণত সেন্ট্রাথেরাম নামের একটি অদ্ভুত নামকরণে পরিচিত। ফুলগুলো আকারে এর থেকে আর তেমন বড়ো হয় না আবার। কালারটা আমি একটাই দেখেছিলাম, তবে এর অনেকগুলো প্রজাতিও আছে, সেক্ষেত্রে ভিন্ন হতেও পারে।
ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এই ফুলগুলোকেও একই পার্কের অন্য স্থান থেকে তুলেছিলাম। এই ফুলগুলো তো সবাই চিনবেনই, এইগুলো আমাদের পরিচিত সূর্যমুখী ফুল। তবে এই ফুলগুলো দেশীয় ফুলের থেকে একটু আলাদা আছে। কারণ এইগুলো দেখতে অনেকটা হাইব্রিড জাতের মতো। আর এইগুলো পরিচর্যা করে লাগানো হয়ে থাকে। এইগুলো একটা বাগান মতো তৈরি করা থাকে, যেগুলো অনেক সৌন্দর্যমন্ডিত লাগে দেখতে। সূর্যমুখী ফুলের সৌন্দর্য যে কারো মনকে আকৃষ্ট করবে, আমার কাছে দেখতে অসাধারণ লাগে এই ফুলগুলো।
ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো গঙ্গার ঘাটের থেকে তুলেছিলাম। গঙ্গার ঘাটে সন্ধ্যার পূর্বমুহূর্তে বা একদম সূর্য উদয় হওয়ার পূর্বমুহূর্তে দৃশ্যটা দারুন লাগে। আমার যদিও সকালে ওইরকম মুহূর্তে যাওয়া হয়নি, তবে বিকেলে যাওয়ার চেষ্টা করেছিলাম সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। কিন্তু যেতে যেতে অস্তমিত হয়ে গিয়েছিলো। তবে যাইহোক, তখনও দৃশ্যগুলো দারুন লাগছিলো দেখতে। গঙ্গার ঘাটের একটি দৃশ্য সচরাচর যেটা দেখা যায় সেটা হলো, সবাই বেশ ভক্তি করে স্নান করে, সে গঙ্গার যেকোনো জায়গায় হোক না কেন, পুজো দেওয়ার সময়েও। আসলে গঙ্গার জলকে পবিত্র মানা হয়ে থাকে, তাই এটাকে পূর্ণতার একটা বিষয় হিসেবে ধরা হয়ে থাকে।
ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ৮ জুন ২০২৪
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এটি একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে কিছু ছবি তুলেছিলাম। ওয়াল এর গায়ের পেইন্টিংগুলো দারুন লাগছিলো। মোটামুটি এই চিত্রটিতে একটি শহরের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। তাছাড়া রেস্টুরেন্টের অভ্যন্তরীণ পরিবেশটা মোটামুটি ছিল। তবে একটা বিষয়ে সমস্যা ছিল, সেটা হলো খাবার সার্ভ এর বিষয়ে। অসম্ভব লেট করে। এদিকে তাদের আবার রেটিং নেওয়ার জন্য দ্রুত চলে আসে হা হা। খাবারের কোয়ালিটিও তেমন একটা ভালো ছিল না, ভালো লাগেনি তেমন একটা।
ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ৮ জুন ২০২৪
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

















Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা প্রথম ছবি গুলো দেখেই বুঝা যায় কোন গ্রামের ফটোগ্রাফি। আর সেখানে মাছ চাষ করে। পরিবেশনটা কিন্তুু দারুন ছিল। আর সূর্যমুখি ফুল গুলোও দেখতে খুবই সুন্দর লাগছে। সব মিলিয়ে দারুন উপস্থাপনা ছিল। ধন্যবাদ।
প্রকৃতির ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো সত্যি মনোমুগ্ধকর। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যমুখীর ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ দাদা এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
দাদা আপনি অনেক বেশি সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন। যেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশী সুন্দরভাবে করেছেন। এরকম ফটোগ্রাফিগুলো যতই দেখি ততই খুব ভালো লাগে। এই ধরনের দৃশ্যগুলো খালি চোখে দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফটোগ্রাফি করলে এগুলোর সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। তবে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
বাহ্! ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। প্রতিটি ফটোগ্রাফি এতটাই চমৎকার হয়েছে যে,চোখ ফেরানো যাচ্ছে না। বিকেল বেলা গ্রাম্য পরিবেশে ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। সূর্যমুখী ফুল আমার খুব পছন্দ। সবমিলিয়ে বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখে সত্যি আমি একেবারে মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ফটোগ্রাফি পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আর এরকম ফটোগ্রাফি করতে তো আরো বেশি ভালো লাগে। এমন সৌন্দর্য দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকাই যায় না। সব মিলিয়ে আপনি আজকে জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন দাদা। আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
সূর্যমুখী ফুলের ছবিগুলো একদম দারুণ তুলেছেন ভাই। তাছাড়া অন্যান্য ছবিগুলোও বেশ ভালো তুলেছেন।
"Hey @winkles 🤗! Hope you're having an amazing day in Kolkata! 😊 I just wanted to share some exciting news from the Amarbanglablog community page 📣. You can check it out here: https://steemit.com/trending/hive-129948 💬.
Also, if you want to support a great initiative, consider delegating your Steem Power to @heroism 🙏! There are different options available, from 250 SP to 5000 SP, so choose the one that suits you best 😊. You can do it by clicking on these links:
250 SP
500 SP
1000 SP
2000 SP
5000 SP
And don't forget to join the Discord Server for more details! 🤩 https://discord.gg/fVpc9RfN5C
Let's keep growing and thriving together as a community! 💪 And, if you haven't already, consider voting for @xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses. Your support means the world to us! ❤️"