শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটা করেছিলাম গত পরশুদিন। কিছুদিন আগেই শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী হয়ে গিয়েছে। তো আসলে সেই উপলক্ষেই ভাবলাম যে একটা এই বিষয়ে আর্ট করা যাক। প্রথমে ভেবেছিলাম শ্রী কৃষ্ণের শৈশব কালের কিছু একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। কিন্তু সেটা অনেকটা সময়ের একটা ব্যাপার হয়ে যায়। যদিও আমি যেটা করেছি সেটাও খারাপ সময় লাগেনি, কারণ পরে সেটাকে ম্যান্ডেলা ডিজাইনে রূপান্তরিত করেছি। এই ম্যান্ডেলা ডিজাইনটা মূলত আমি মাখনের হাঁড়িতে এবং বাঁশিতে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর একটা এক্সট্রা সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা বৃত্তের মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তুলেছিলাম। এইগুলো আসলে আরো ভালোভাবে তৈরি করা যায়, আর এইধরণের আর্টে যত ভালো করে ম্যান্ডেলার মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার ফুটিয়ে তোলা যাবে, তত আরো অনেক সুন্দর লাগবে। অনেক ম্যান্ডেলা আর্ট আছে বা যারা প্রফেশনাল ভাবে তৈরি করে সেগুলো অনেকটা থ্রি ডি আর্টের মতো দেখতে লাগে। তবে যাইহোক, আমি কালার পেনের মাধ্যমে বিষয়গুলো মোটামুটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি এই অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কাঁটা কম্পাস
মার্কার পেন
কালার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, মাখন সহ হাড়ি তৈরি করে নিয়েছিলাম এবং পরে তাতে ম্যান্ডেলা ডিজাইন এর মতো কিছু ডিজাইন করে নিয়েছিলাম। এরপর পাশে একটি বাঁশির চিত্র এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, বাঁশির পাশে ময়ূরের পালকের মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং পরে তার পাশে কয়েকটি বৃত্তের সার্কেল তৈরি করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, অঙ্কনের পুরো বিষয়বস্তুগুলোকে মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, যে বৃত্তের সার্কেলটা তৈরি করে রেখেছিলাম তাতে মার্কার পেন দিয়ে বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইন গাঢ় করে তৈরি করে নিয়েছিলাম একেবারে।

❖পঞ্চম ধাপে, কালার পেন দিয়ে বাঁশি এবং ময়ূরের পালকে কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, মাখনের হাঁড়িতে সমস্ত ডিজাইনে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটিকে ওখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 years ago 

বাহ্! জন্মাষ্টমী উপলক্ষে দারুণ একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। আর্টটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। আপনার আর্ট গুলো সবসময়ই খুব ভালো লাগে আমার। একেবারে নিখুঁতভাবে প্রতিটি আর্ট করে থাকেন। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনার আজকের এই আর্ট জাস্ট অসাধারণ হয়েছে। আর এই আর্টটি দেখতে ও আমার কাছে অনেক ভালো লেগেছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দারুন একটা আর্ট করে নিয়েছেন আপনি। কালারফুল ভাবে আর্টটি করার কারণে একটু বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর লাগছে। এত সুন্দর একটা বিষয় আপনি আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এটা দেখে তো আমার কাছে অসম্ভব দারুন লেগেছে। এই আর্টটি সম্পূর্ণ করতে আপনার অনেক সময় লেগে গিয়েছিল, এটা তো দেখেই বুঝতে পারছি দাদা। এত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা আর্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুণ ম্যান্ডালা আর্ট করলেন দাদা আজকে আপনি একেবারে চমক লাগায় দিলেন। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার স্পেশালি অনেক ভালো লাগে। আজকে তো জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দিলেন। রঙ্গিন ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময় লড়ট। আর আপনি যে মেন্ডেলা আর্ট তৈরি করলেন এটা করতে অনেক সময় লাগবে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি আর্ট শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আপনার কালারফুল ম্যান্ডেলা আর্ট টি দারুন হয়েছে। আপনি প্রত্যেকটা আর্ট এমন ভাবে ফুটিয়ে তুলেন যেটা দেখলে সত্যিকারের ফটোগ্রাফির মত দেখা যায়। কালার করার কারনে সুন্দর্যটা ফুটে উঠে। ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ দাদা, মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না দাদা।

 2 years ago 

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আপনি চমৎকার একটি আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি স্মৃতি অনেক সুন্দর তারপরেও শৈশবের স্মৃতিটা সত্যিই মধুর ছিলো। অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

মাখন এর হাড়িটা দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি বাঁশিটা সুন্দর লাগছে। অসাধারণ একটি আর্ট করেছেন। আর্টের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দাদা। খুবই দক্ষতার সাথে আর্ট করেছেন। অসাধারণ হয়েছে।

 2 years ago 

কয়েকদিন আগেই জন্মাষ্টমি ছিল। এটা সম্ভবত শ্রীকৃষ্ণ এর জন্মদিন উপলক্ষে উৎযাপন করা হয়ে থাকে। বেশ চমৎকার লাগল মান্ডালা আর্ট টা দাদা। জন্মাষ্টমী উপলক্ষে মান্ডালা আর্ট টা বেশ সুন্দর করেছেন। প্রতিটা ধাপ বেশ সুন্দর উপস্থাপন করেছেন দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

দাদা আপনার চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। আপনি এত সুন্দর ভাবে অরজিনাল চিত্রগুলো অঙ্কন করেন। দেখতেই ভালো লাগে। আজকে আপনি কালারফুল সুন্দর এই চিত্র অংকন করেছেন। এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখে মুগ্ধ হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39