বৃত্তের ভিতরে মাছ সহ একটি কালারফুল ম্যান্ডেলার চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আজকের ম্যান্ডেলা আর্টটি একটু ভিন্ন ধরণের। এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম মাছের চিত্র সহ একটি বৃত্তের। বৃত্তের ভিতরে মনের মতো করে একটা কাল্পনিক এর মতো মাছের চিত্র এঁকে সেটাকে বৃত্তের সার্কেলে রেখে একটা কালারফুল ম্যান্ডেলা করার চেষ্টা করেছিলাম। এই আর্টটা আসলে করেছিও ৩ দিন ধরে ধরে, কারণ এটি করা অনেকটা সময় সাপেক্ষ। যদিও করলে কয়েক ঘন্টার ব্যবধানে শেষ নামানো যায়, কিন্তু অন্যান্য কাজ হাতে রেখে সম্পন্ন করে পারা যায় না। বৃত্তের ম্যান্ডেলা আর্টগুলো কিন্তু বেশ ভালো লাগে সম্পন্ন করার পরে, সেটা যদি কালারফুল হয় তাহলে আরো চমৎকার লাগে। আর বৃত্তের মধ্যে যদি কোনো কিছুর দৃশ্য দিয়ে তুলে ধরা হয় তাহলে সেটার সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে যায়। আর্টটা পুরোপুরি করার পরে আমার কাছেও এর ভিউটা দূরের থেকে হোক আর কাছের থেকে হোক, বেশ ভালো লাগছিলো। আশা করি আজকের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছেও ভালো লাগবে। যাইহোক এখন এটি কিভাবে সম্পূর্ণ করলাম তার প্রসেস ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল ( HB, 2B )
কাঁটা কম্পাস
মাল্টিকালার স্কেচ পেন
মার্কার পেন
রাবার

❦এখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরবো----

❖প্রথম ধাপে, একটি বড়ো দেখে মাছের ছবি সম্পন্ন ভাবে এঁকে নিয়েছিলাম। এরপর কাঁটা কম্পাসের সাহায্যে 2B পেন্সিল দিয়ে মাছের চারিপাশে সমানভাবে বৃত্ত এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, একইভাবে ছোট থেকে মাঝারি এবং মাঝারি থেকে বড়ো পর পর কয়েকটি বৃত্ত এঁকে দিয়েছিলাম। এরপর প্রথম দিকে যে ছোট করে বৃত্ত এঁকেছিলাম সেখানে কিছু ডিজাইন মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, পর পর একইভাবে নিজের মনের মতো করে কয়েকটি সার্কেলের মধ্যে ফুল সহ বিভিন্ন ধাঁচের ডিজাইন তৈরি করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, বাকি লাস্ট বৃত্তের মধ্যে একইভাবে একইরকমের ডিজাইন করে সম্পন্ন করেছিলাম।

❖পঞ্চম ধাপে, পেন্সিলের কাজ শেষ হলে অঙ্কিত পার্টের মধ্যে একদম লাস্টের বৃত্তের ডিজাইনে মার্কার পেন এবং ব্ল্যাক স্কেচ পেনের সাহায্যে ডিজাইনটিকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছিলাম।

❖ষষ্ঠ ধাপে, মার্কার পেনের কাজ করার পরে ওখানে দুটি ভিন্ন কালারের ( হলুদ & কমলা ) স্কেচ পেন দিয়ে ছোট ছোট করে কালার করে দিয়েছিলাম।

❖সপ্তম ধাপে, বড়ো বৃত্তের ম্যান্ডেলা ডিজাইন সম্পন্ন হলে এবার মাঝারি বৃত্তের ডিজাইনটিকেও একই ভাবে মার্কার আর এবং ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম।

❖অষ্টম ধাপে, এইবার ওই ডিজাইনের মধ্যে ছোট ছোট স্থানে দুটি ভিন্ন কালার ( হলুদ এবং লাল ) দিয়ে দিয়েছিলাম।

❖নবম ধাপে, এইবার সব থেকে ছোট বৃত্তের কাজটাকে একইভাবে , তবে শুধু ব্ল্যাক স্কেচ পেন এর সাহায্য নিয়ে কালার করে ফুটিয়ে তুলেছিলাম।

❖দশম ধাপে, ৫ টি মাল্টিপল কালার দিয়ে সেই অঙ্কিত মাছটিকে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম এবং এখানেই একটি পরিপূর্ণ ম্যান্ডেলা অঙ্কন করার কাজ শেষ করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যি দাদা এই ধরনের আর্ট করা অনেক বেশি ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন। আপনি খুবই ধৈর্যশীল মানুষ। আর এটা বুঝতে পেরেছি যে আপনি অনেক ধৈর্য ধরে তিনদিন পর্যন্ত একটু একটু করে আর্ট করেছেন। আসলেই আমরা আমাদের বিভিন্ন কাজের ফাঁকে এই ধরনের কাজ করে থাকি। আসলে একটা কাজ নিয়ে সারাদিন কাটানোর মত সময় তো সবার থাকে না। তবে তিন দিন ধরে আর্টটা সম্পূর্ণ করেছেন এটা দেখেই ভালো লাগলো। আমিও অনেক সময় আর্ট করতে দুই তিন দিন সময় দিয়ে করে থাকি। তবে বৃত্তের মধ্যে আর্ট করেছেন দেখে বেশি ভালো লাগলো। কারণ বৃত্তের মধ্যে আর্ট দেখতে বেশি আকর্ষণীয় দেখায়। আর কালারফুল হলেও দেখতে ভালো লাগে

 3 years ago 

দাদা প্রথম আপনাকে স্বাগতম এবং অভিনন্দন এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আর্ট করতে যেমন আমার ভালো লাগে।তেমন আর্ট দেখতেও আমার ভালো লাগে। আপনার আর্টি দেখে আমি মুগ্ধ হয়েছি। মাছ দেখে তো আমি ভেবেছিলাম একদম অরিজিনাল মাছ ভিতরে দিয়েছেন আর্ট এর।বৃত্তের ভিতরে মাছ সহ একটি কালারফুল ম্যান্ডেলার চিত্র অঙ্কন। প্রতিটি ধাপ অসাধারণভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।শুভকামনা রইল দাদা আপনার জন্য।

 3 years ago 

বৃত্তের ভিতরে মাছ সহ একটি কালারফুল ম্যান্ডেলার চিত্র অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে।
আর্ট পেপার,বোর্ড,স্কেচ, পেন্সিল ( HB, 2B), কাঁটা কম্পাস,মাল্টিকালার স্কেচ পেন,মার্কার পেন,রাবার দিয়ে খুবই নিখুঁতভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার আর্টের হাত অসম্ভব সুন্দর। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

দাদা আপনি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। বৃত্তের ভিতরে মাছ সহ এত সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম দাদা। ম্যান্ডেলা আর্ট যদি রঙিন হয় তাহলে দেখতে সত্যি একেবারে আকর্ষণীয় লাগে। ভিতরে রঙিন মাছটা দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ‌আসলে এরকম ম্যান্ডেলাগুলো অঙ্কন করতে অনেক সময় লাগে। আপনি অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছিলেন যা দেখেই বুঝতে পারছি। সময় দিয়ে যে কোন কাজ করলে তা দেখতে খুব ভালো লাগে। আপনি এর আগেও ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলেন যেগুলো আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল দাদা। আপনি খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ করেছেন দাদা, যা দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। উপস্থাপনার মাধ্যমে অনেক সুন্দর ভাবে এটি অঙ্কন করেছেন, দেখে ভালো লাগলো দাদা।

 3 years ago 

দাদা, অংকনের উপর আপনার দক্ষতা ও পারদর্শিতার কথা নতুন করে বলার কিছুই নেই। কেননা প্রতিনিয়ত আমরা আপনার নিখুঁত অংকন গুলো দেখে আসছি। আজও আপনি বৃত্তের ভেতরে মাছ সহ একটি কালারফুল ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। যা দেখে খুব খুব ভালো লাগছে। বিশেষ করে কালারফুল ম্যান্ডেলা চিত্র হওয়ার কারণে ভালোলাগাটা অনেক বেড়ে গেছে। আপনি ঠিকই বলেছেন দাদা, ম্যান্ডেলা অংকনে বৃত্তের ভেতর যদি কোন দৃশ্য দেয়া যায় তাহলে তার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। আর তাইতো আপনার অঙ্কিত বৃত্তের ভেতরে মাছ সহ একটি কালারফুল ম্যান্ডেলা অঙ্কন খুবই আকর্ষণীয় হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেকটা সময় ও অনেকটা ধৈর্য ধারণ করে, এত সুন্দর একটি ম্যান্ডেলা অংকন উপহার দেয়ার জন্য।

 3 years ago 

দাদা ম্যান্ডেলা আর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি বৃত্তের ভেতরে মাছ সহ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন, যা দেখেতে দারুন লাগছে।কালার করাতে আরো বেশি সুন্দর হয়েছে। আপনার আর্ট বরাবরই দারুন হয়।আজও সময় নিয়ে, ধৈর্য নিয়ে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

দাদা আপনি সত্যিই একজন ধৈর্যশীল মানুষ। তাইতো নিজের ব্যস্ততার মাঝেও একটু একটু করে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আসলে ব্যস্ততা যখন থাকে তখন কোন কাজ করতে অনেকটা দেরি হয়। তবুও ধৈর্য নিয়ে এত সুন্দর কিছু করা সবার পক্ষে সম্ভব হয় না। আপনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে দাদা। প্রতিনিয়তই আপনার কাছে নতুন কিছু শেখার চেষ্টা করি। কালারফুল মাছটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি চারপাশের ডিজাইনটাও অসাধারণ হয়েছে। আসলে কোন কিছু ডিজাইন করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হয়। আর আপনার শেয়ার করা যেকোনো আর্ট আমার ভীষণ ভালো লাগে। কারণ আপনি সবসময় নিখুঁতভাবে কোন কিছু উপস্থাপন করার চেষ্টা করেন। ম্যান্ডেলা আর্টটি অসাধারণ হয়েছে দাদা। দেখে হৃদয় জুড়িয়ে গেল। মন চাচ্ছে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করে সবার মাঝে উপস্থাপন করতে। যদিও আপনার মত নিখুঁতভাবে আর্ট করতে পারেনা। তবুও চেষ্টা করে দেখব দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

তৈরি করা মেন্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও এটি তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য লাগে। আপনি বেশ সুন্দর করে একটি কালারফুল মেন্ডেলা আর্ট এর চিত্র অঙ্কন করেছেন। আপনার তৈরি চিত্র অংকন টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরো বেশি ভালো লেগেছে এর মাঝখানে রঙিন মাছ তৈরি করার জন্য। সব মিলে খুবই দারুণ লাগছে দাদা। আর আপনার তৈরির প্রত্যেকটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা আপনি তো দেখছি একদম অসাধারণ আকর্ষণীয় একটা আর্ট নিয়ে হাজির হলেন। আমার কাছেও এ ধরনের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আর্ট করাটা ভীষণ কঠিন কাজ। তবে আপনি যে তিন দিন ধরে এই আর্ট করেছেন এটা শুনে অবাক হলাম। আসলেই একটা আর্টের পেছনে অনেক বেশি সময় খরচ করেছেন। ধৈর্য থাকলেই আসলে এইটা করা সম্ভব। আর বৃত্তের মধ্যে এত সুন্দর নিখুঁত ডিজাইন করেছেন এটা দেখেই ভালো লাগলো। বিশেষ করে ভেতরের অংশে কালারফুল মাছটা দেখে আরো অসাধারণ হয়েছে। আমার নিজের কাছেও বৃত্তের মধ্যে মেন্ডেলা আর্ট করলে দেখতে বেশি ভালো লাগে। আমিও চেষ্টা করি ম্যান্ডেলা আর্ট করার। কিন্তু এত সুন্দর ভাবে কখনো করা হয়নি। আপনার আজকে আর্ট সত্যিই অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37