টেংরা মাছ আর কাঁচ কলার সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা হলো টেংরা মাছের আর কাঁচ কলার। অনেকদিন কাঁচ কলা দিয়ে কোনো কিছু করা হয় না, তাই আজকে ভাবলাম একটা কিছু করা যাক। কাঁচ কলা সাধারণত এখন বেশিই খাওয়া হয়ে থাকে ভাজা হিসেবে, ভাজা করে খেতে বেশ লাগে কলা। কাঁচ কলা কাঁচা হিসেবে একটা ভালো সবজি, এটা দিয়ে যেকোনো মাছের তরকারি অনেক স্বাদ লাগে। টেংরা মাছ দিয়ে তরকারিটা বেশ ভালো জমেছিলো, আর এই টেংরা মাছগুলোর ডিমও হয়েছিল। আমি যখনই মাছ কিনি সেবারই এই ডিমওয়ালা টেংরা মাছ পাই। বাড়িতে অনেকে অপছন্দ করলেও আমি নিয়ে আসি, কারণ আমার কাছে মাছের সাথে ডিমটাও খেতে খুবই ভালো লাগে। যাইহোক, কাঁচ কলার কিছু উপকারিতায় আসা যাক, কাঁচ কলা আসলে আমরা সবাই জানি যে এটি খাদ্য হিসেবে খাওয়ার সাথে সাথে একটা ঔষধি গুনাগুনের কাজ করে থাকে। সাধারণত এটি বেশি কার্যকর হয়ে থাকে আমাদের পেটের বিভিন্ন সমস্যা জনিত ক্ষেত্রে। এছাড়া আরো কিছু ক্ষেত্রে যেমন, সেটা ওজন কমানোর ক্ষেত্রে হতে পারে বা পুষ্টিজনিত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও কাঁচ কলাকে যথেষ্ট ভালো গুনাগুন হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে। যাইহোক, এখন রেসিপিটার মূল বিষয়গুলোর দিকে চলে যাবো।


☫প্রয়োজনীয় উপকরণসমূহ:☫

টেংরা মাছ
৫০০ গ্রাম
কাঁচ কলা
২ টি
আলু
৫টি
পেঁয়াজ
১টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
১১ টি
গোটা জিরা
১ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৫ চামচ
জিরা গুঁড়ো
১.৫ চামচ


টেংরা মাছ, কাঁচ কলা, আলু, পেঁয়াজ, রসুন


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✦এখন রেসিপিটির ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---


☫প্রস্তুত প্রণালী:☫


➤আলুগুলোর প্রথমে খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর কাঁচ কলা দুটিরও খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রেখেছিলাম।

➤পেঁয়াজ এর খোসা ছালিয়ে নেওয়ার পরে কুচি করে নিয়েছিলাম এবং সাথে রসুনের কোয়াগুলো থেকে খোসা ছালিয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম।

➤টেংরা মাছগুলো ধুয়ে নেওয়ার পরে তাতে ১ চামচ করে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর মাছগুলোতে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

➤একটি প্যানে তেল দেওয়ার পরে গরম হলে তাতে টেংরা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর মাছগুলো ভালোভাবে ভাজা মতো হয়ে আসলে একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

➤অন্য একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে আলুর কেটে রাখা পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আলু ভাজা হয়ে আসলে পরে তুলে রেখেছিলাম।

➤এরপর কাঁচ কলার পিসগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কলা ভাজা হয়ে গেলে পরে কড়াইতে আরেকবার তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর জিরা ভাজা করে নিয়ে পেঁয়াজ-রসুন দিয়ে দিয়েছিলাম এবং হালকা ভাজা মতো করে নিয়েছিলাম।

➤এরপরে কড়াইতে আলু এবং কলার ভেজে রাখা পিসগুলো দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম।

➤লঙ্কা দেওয়ার পরে তাতে লবন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে কড়াইতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য।

➤সেদ্ধ হয়ে গেলে কিছু আলুর পিস তুলে নিয়ে গলিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে ভেজে রাখা টেংরা মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম।

➤মাছ দেওয়ার কিছুক্ষন পরে তাতে গলিয়ে রাখা আলুটা দিয়ে মিশিয়ে দিয়েছিলাম এবং সাথে অল্প করে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

➤তরকারির ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছিলাম এবং পরিবেশনের আগে তাতে আরেকটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি পাত্রে অল্প করে তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে পেটের সমস্যার জন্য। টেংরা মাছ ভুনা করে খেতে আমার কাছেও খুব ভালো লাগে । আর ডিমওয়ালা টেংরা মাছ হলে তো আরো বেশি সুস্বাদু হয়ে থাকে। তবে কাঁচা কলা দিয়ে এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

টেংরা মাছের ক্ষেত্রে ঝোল খেতে সমস্যা নেই আমরা ভাই, কারন টেংরা মাছ আমারও অনেক প্রিয়। আর হ্যা, আমিও সুযোগ পেলে ডিমওয়ালা টেংরা মাছ কিনি কারণ খেতে দারুণ লাগে আমার কাছে। ধন্যবাদ

 3 years ago 

আমিও সুযোগ পেলে ডিমওয়ালা টেংরা মাছ কিনি কারণ খেতে দারুণ লাগে আমার কাছে

হ্যা, এটা ঠিক মাছের ডিম খেতে এমনিতেও ভালো লাগে যেকোনো ভাজা তরকারির সাথে। আর দুটি একসাথে খেতে আরো বেশি স্বাদের লাগে😋।

 3 years ago 

কাঁচকলা দিয়ে যেকোন মাছের রেসিপি করলে অনেক ভালো লাগে। আর কাঁচকলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনি টেংরা মাছ দিয়ে কাঁচকলা ও আলুদিয়ে অসাধারণ একটি রেসিপি করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এইতো বেশ কিছুদিন আগেই আমাদের নিজের পুকুরে টেংরা মাছ ধরলাম। টেংরা মাছ গুলো যে কোন তরকারি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আপনি আজকে কাঁচ কলা দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। রান্না প্রতিটা ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাঁচ কলা দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন দাদা। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। কাঁচকলা দিয়ে এভাবে কখনো মাছের রেসিপি তৈরি করা হয়নি। তবে আজ আপনার রেসিপি দেখে ইচ্ছে করছে তৈরি করতে। আমি অবশ্যই সময় পেলে এই রেসিপি একদিন তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

এখন যেহেতু বর্ষার সময় তাই বিলে খালে বিভিন্ন স্থানে বেশ টেংরা মাছের দেখা মেলে। কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আমাদের ছোট্ট একটা আপা ছিল অর্থাৎ পানি বের হওয়ার পথেই গর্ত যাকে বলা হয় আপা। এই বর্ষার সময় একদিন পরপর সেখানে থেকে মাছ ধরতাম। আর ডিমওয়ালা অনেক টেংরা মাছ পাওয়া যেত। যাই হোক রান্না করা কলার সাথে টেংরা মাছের অসাধারণ একটি রেসিপি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এই দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে দাদা।

 3 years ago 

আসলেই কাঁচকলার তরকারিটা পেটের জন্য বেশ ভালো, বিশেষ করে পেট নরম হয়ে গেলে।কাঁচকলা দিয়ে টেংরামাছ এর রেসিপি বেশ দারুন হয়েছে মনে হচ্ছে। এই যে ডিম সহ টেংরা মাছ খেলেন পরে তো খালি দাদা আপনার পেটে টেংরা মাছই পাওয়া যাবে😜😜।যাই হোক আপনি বরাবরই বেশ ভালো রেসিপি তৈরি করেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ইশ দাদা বৌদি এসে দেখে যদি আপনি এত ভালো রান্না করেন তাহলে বৌদি আর কখনও রান্না ঘরে যাবে না,সব রান্না আপনাকে দিয়েই করাবে🤣।ধন্যবাদ

 3 years ago 

আরে দাদা আপনি তো প্রতি নিয়তই আনকমন রান্নার রেসিপি নিয়ে হাজির হন। কোথায় যে পান এত সুন্দর সুন্দর আনকমন রেসিপি। আমি কিন্তু কখনও টেংরা মাছ আর কাচ কলা দিয়ে খাইনি। কিন্তু আজকে আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা কাঁচাকলা দিয়ে টেংরা মাছের রেসিপি করলেন।আর কাঁচাকলার অনেক গুনাগুন তুলে ধরেছেন জেনে ভালো লাগলো।কাঁচাকলা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হয়।টেংরা মাছ দিয়ে কখনও খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব মজার হয়েছে।আপনি সবকিছু ভেজে নিলেন তাই এর স্বাদ আরো দ্বিগুন হলো।মজার এই রেসিপিটি শেয়ার করা জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64730.52
ETH 1857.96
USDT 1.00
SBD 0.38