এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৩৭ )

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বের আলোকচিত্রগুলো তাহলে দেখে নেওয়া যাক এক নজরে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম কালী পুজোর সময়ে। আর এই ছবিগুলো শেষ এইবারের মতো। এই ছবিগুলো ছিল আদিবাসীদের। আদিবাসীদের চরিত্রের মাধ্যমে তুলে ধরা এই আলোকচিত্রগুলি দেখতে অসাধারণ লাগছিলো। মূলত এইরকম আরো অনেকগুলো আদিবাসীদের দৃশ্য এখানে ছিল, যদিও সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করেছি। এখানে যেমন প্রথমে যে আদিবাসী মহিলার দৃশ্য দেখতে পাচ্ছেন, সেখানে সে হাত পেতে আছে এমন একটা বিষয় বোঝাচ্ছে। এর পরে ওইরকম আরো কিছু আদিবাসীর আলোকচিত্র দেখতে পাচ্ছেন আর সবগুলোই মেইনলি লাইট ইফেক্ট এর কারণে অসাধারণ লাগছিলো।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১৪ নভেম্বর ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম খড়িবাড়ি থেকে। এখানে সূর্যাস্তের পূর্ব মুহূর্তের ছবি ক্যাপচার করেছিলাম। যদিও ওইসময় হালকা মেঘে আচ্ছন্ন ছিল। তারপরেও জলের উপরে পড়া আবরণটা দারুন লাগছিলো। যেন মনে হচ্ছিলো পড়ন্ত বিকালের রোদের আলোয় জলের উপর ঝিলমিল করছিলো। তাছাড়া আকাশের দিকের সৌন্দর্যটাও দারুন লাগছিলো। এরপর শেষের দিকে কয়েকটা রোড সাইডের আলোকচিত্র ক্যাপচার করে নিয়েছিলাম। আর নিজের এই আলোকচিত্রটি তুলেছিলাম সেই চন্দ্রকেতুগড়ের থেকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৪ মার্চ ২০২৪


Photo by @winkles

এই ফুলের আলোকচিত্রটি করেছিলাম ইকো পার্কের ভিতর থেকে। এই ফুলগুলো সাধারণত সৌন্দর্যের দিক থেকে অপূর্ব লাগে, বিশেষ করে পাপড়ির কালারগুলো দারুন লাগে। তবে এই ফুলের কালার কিন্তু হলুদ ছাড়াও আরো অনেক ধরণের হয়ে প্রজাতিভেদে, যেমন লাল একধরণের হয়ে থাকে আবার মিক্স কালারেরও হয়ে থাকে। এই ফুলগুলোকে সাধারণ ভাবে অনেকেই চিনবেন, যেটাকে ইন্ডিয়ান ব্লাঙ্কেট ফুল বলে। তাছাড়া ল্যান্সলিফ নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। তবে এই ফুলগুলো বেশিরভাগই বন্য অঞ্চলে জন্মিয়ে থাকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪


Photo by @winkles

এই ফুলগুলোও তুলেছিলাম ইকো পার্ক থেকে। এই ফুলগুলোকে বহু নামে ডাকা হয়ে থাকে বা জানা গিয়ে থাকে। অনেকে একে সাধারণত জেসমিন হিসেবে ডেকে থাকে। তবে এইগুলোকে ixora বা জঙ্গল জেরানিয়াম নামেও ডাকা হয়ে থাকে। যেমন আমি নিজে এই ফুলগুলোকে জঙ্গল জেরানিয়াম হিসেবেই বেশি মনে রাখি। এই ফুলগুলোর হরেক রকমের কালার আছে, যেমন এই কালারটা পিঙ্কের মধ্যে দারুন লাগে। তবে আমার কাছে এই ফুলগুলোকে লাল কালারের বেশি সৌন্দর্য মনে হয়ে থাকে। ফুলগুলোর পাপড়ি ছোট হলেও বেশ একটা থোকা থোকা আকৃতি গঠন করে থাকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম একটি গ্রাম থেকে। তখন বৃষ্টির মুহূর্তে, বৃষ্টির পরে গ্রামের সবুজতা যেন আরো বেশি ভালো লাগে। চারিদিকে সবুজে ঘেরা সৌন্দর্য। খেতে লাগানো সবজিগুলো যেন দেখলে আরো টাটকা লাগে, আর মনে হয় বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে উঠেছে। সৌন্দর্যটা বেশ ভালো লাগছিলো আমার কাছে। এরপর আকাশে মেঘের ঘনঘটার একটা আলোকচিত্র তুলেছিলাম। দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিলো, এই বিষয়গুলো আসলে ফিল করার বিষয়, যেটা আসলে সবসময় লিখে প্রকাশ করা যায় না।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: বালাগড়
তারিখ: ২৫ জুলাই ২০২৪


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনার তোলা সবগুলো আলোকচিত্র অনেক অসাধারণ হয়েছে। আর আমার কাছে সবগুলোই খুব ভালো লেগেছে দেখতে। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানোই যায় না। আপনার সবগুলো ফটোগ্রাফি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। কালীপুজোর সময় তোলা ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর ছিল, তেমনি অন্যান্য ফটোগ্রাফি গুলো ও খুব সুন্দর। হলুদ কালারের ছোট ফুলটার ফটোগ্রাফি খুব ভালো লেগেছে দেখতে। আর গোলাপি কালারের ফুল গুলোকে আমরা তো রঙ্গন ফুল বলেই জানি। সূর্যাস্তের পূর্ব মুহূর্তের যে ছবিগুলো আপনি ক্যাপচার করেছেন এগুলো কিন্তু দারুন ছিল দাদা। সেই সাথে আপনার পিকটাও বেশ দারুন ছিল। আমার কাছে সব মিলিয়ে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে দাদা।

 2 years ago 

দাদা দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। আপনার ফটোগ্রাফি গুলো সবসময়ই খুব সুন্দর হয়। খড়িবাড়ি থেকে তোলা ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে সূর্যাস্তের আগ মুহূর্তের দৃশ্য দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

এলোমেলো আলোকচিত্র দেখে ভীষণ ভালো লাগলো দাদা।গ্রামীণ পরিবেশের চিত্র দেখতে সব সময়ই ভীষণ ভালো লাগে। আপনি ইকো পার্ক,খড়িবাড়ি থেকে তোলা আলোকচিত্র গুলো দারুন ভাবে ক্যাপচার করেছেন।আলোকচিত্র গুলো দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার বর্ননার মাধ্যমে দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

খড়িবাড়ির প্রকৃতির ছবিগুলো একদম দারুণ হয়েছে দাদা। সাদা কালো চেক শার্টে আপনাকে বেশ মানিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38