নদী থেকে একটি মাছরাঙা পাখির মাছ শিকার করার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটু ভিন্ন ধরণের আঙ্গিকে করার চেষ্টা করেছি। যদিও এই আর্টটি আমি করে রেখেছি দুদিন আগে। এই আর্টের কনসেপ্ট আসলে আমি শৈশব কালের কিছু স্মৃতির মাধ্যমে তৈরি করেছি। কারণ এই ধরণের দৃশ্য আজকাল খুব কমই দেখি, আমি বলতে গেলে নিজেই এইরকম দৃশ্যগুলো দেখিনা। এইগুলো গ্রামঞ্চলের দিকে গেলে একটু দেখা পাওয়া যায়। এই আর্টটি করা হয়েছে যে,একটি মাছরাঙা পাখি নদীর থেকে পুঁটি ধরে খাচ্ছে।

এইরকম একটা দৃশ্য অঙ্কনের মাধ্যমে যতটা পারা যায়, ততটা তুলে ধরার চেষ্টা করেছি। মাছরাঙা পাখিগুলো এইসব পুঁটি মাছ ধরে খাওয়ার জন্য পুকুর বা নদী সবখানেতে তাক করে বসে থাকে, দেখা পেলেই ছোঁ মেরে নিয়ে যায়। এইরকম দৃশ্যগুলো আগে প্রায় দেখতাম। যেমন এখানে দেখিয়েছি যে, একটি মাছরাঙা পাখি নদীর কিনারায় কোনো একটি গাছের গুঁড়ির উপরে চুপচাপ বসে বসে মাছ শিকার করছে আর একটি পুঁটি মাছ জলের ভিতর থেকে তুলেও নিয়েছে ঠোঁটে করে। যাইহোক, আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়বস্তুর দিকে চলে যাবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কনের ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি মাছরাঙা পাখিটিকে সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম এবং তার ঠোঁটে একটি পুঁটি মাছ এঁকে নিয়েছিলাম। এরপর একটি গাছের গুঁড়ি এঁকে দিয়েছিলাম, যেখানে পাখিটি বসে আছে। এরপর দূরে একটি বর্ডার মতো টেনে নদীর মতো স্পেস বুঝিয়েছিলাম এবং সাথে মেঘের মতো কিছু দৃশ্য এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, অঙ্কনের বিষয় বস্তুগুলোকে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম এবং সেই সাথে গাছের গুঁড়িতে হালকা কিছু ডাল-পাতা এঁকে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, কালার করে আকাশ আর মেঘের দৃশ্য তুলে ধরেছিলাম।

❖চতুর্থ ধাপে, মাছরাঙা পাখিটিকে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, কালার করে নদীতে জলের দৃশ্য তুলে ধরেছিলাম এবং পাখিটি যে গুঁড়ির উপরে বসে ছিল, সেটার নিচে পাতা ঝরে পড়ে পড়ে অর্থাৎ একটা শ্যাওলা জাতীয় পড়েছে এমনটা ফুটিয়ে তুলেছি।

❖ষষ্ঠ ধাপে, গুঁড়িটি এবং পাতায় কালার করে দিয়েছিলাম। এরপর দূরে বড়ো বড়ো কিছু গাছের চিত্র এঁকে দিয়েছিলাম এবং সাথে কিছু পাখির উড়ে যাওয়ার প্রতিচ্ছবি এঁকে সম্পন্ন করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

নদী থেকে মাছরাঙ্গা পাখি মাছ শিকার করছে এই দৃশ্যটি যেন একদম হুবহু অরজিনাল হয়েছে। এই দৃশ্যটি আমি ছোটবেলা কোন এক বইয়ে দেখেছিলাম। সত্যি দাদা আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ, কল্পনার বাইরে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাছরাঙা পাখিগুলো আসলেই দাদা এভাবেই তাক করে বসে থাকে মাছ খায়।আপনার কালারফুল আর্ট গুলো আমার অনেক ভালো লাগে।খুব সুন্দর করে আর্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন আপনি।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য

 2 years ago 

দাদা আপনার মাথায় এত সুন্দর সুন্দর কনসেপ্ট কোথায় থেকে আসে, সেটাই বুঝি না। তীক্ন মাথায় চিন্তা করে দক্ষ হাতে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার চিত্র দেখে শৈশবের গ্রামে ফিরে গেছি। এমন চিত্র শহরে ভুলেও কল্পনা করা যায় না। পত্যন্ত গ্রাম ছাড়া শরহ মুখি গ্রামেও সবসময় দেখা যাবে না। ছোট সময় কত দেখতাম পুকুর পাড়ে বা নদীর কিনারে মাছরাঙা পাখি চুপচাপ বসে থাকে। সুযোগ পেলেই গোপ করে মাছ ধরে আবার আগের জাগায় ফিরে আসে। আপনার চিত্রের মধ্যে সব থেকে বেশি সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। নদীর কিনারে বড় বড় তাল গাছ উপরে চিল কাক উড়ছে,দারুন একটি চিত্র। আর মাছরাঙা যে মুখে মাছটি নিয়ে রেখেছে সেটা আরো বেশি সুন্দর হয়েছে। বেছাড়া মাছে দিকে তাকালে মায়া লাগছে,হে হে হে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা সত্যি বলতে আপনার আর্ট গুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার আর্ট করার কনসেপ্ট এবং দক্ষতা এককথায় অসাধারণ। বরাবরের মতো আজকেও দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন দাদা। আজকের আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক ছোটবেলায় আমিও অনেক দেখেছি পুকুর, খাল বিল এবং নদী থেকে পুঁটি মাছ ধরে ধরে মাছরাঙা পাখিরা খেতো। আসলে এই দৃশ্যগুলো এখন ততোটা দেখা যায় না। যদিও গ্রামের দিকে হয়তোবা কিছুটা দেখা যায়। যাইহোক মাছরাঙ্গা পাখিটি দেখতে খুবই সুন্দর লাগছে দাদা। তাছাড়া পুঁটি মাছ এবং গাছের ডাল-পাতাও চমৎকার ভাবে আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। এক কথায় বলতে গেলে আর্টটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। সব মিলিয়ে আর্টটি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কি যে সুন্দর লাগছে আর্টটি দেখতে। সেই সাথে কনসেপ্টিও বেশ সুন্দর। যা আজকাল দেখা যায় না বলেলেই চলে। গ্রামেও খুব কমই এই দৃশ্য দেখা যায়। নদ নদী সব ভরাট হয়ে যাচ্ছে।পাখির খাদ্যই পাচ্ছে না তাই মাছ রাঙাও দেখা যাচ্ছে না। রংটাও বেশ সুন্দর সিলেক্ট করেছেন। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার আর্ট করেন আপনি। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। নদীর থেকে মাছরাঙ্গা পাখি মাছ শিকার করার দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের দৃশ্যগুলো দেখতে এমনিতেও খুব ভালো লাগে।আর্টের কালার কম্বিনেশনও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

নদী থেকে মাছরাঙ্গা পাখি মাছ শিকার করছে এই দৃশ্যটি যেন একদম হুবহু অরজিনাল হয়েছে। এই দৃশ্যটি আমি ছোটবেলা কোন এক বইয়ে দেখেছিলাম। সত্যি দাদা আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ, কল্পনার বাইরে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাস্তব চিত্রে যখন আমরা গ্রামে বড় হয়েছি তখন এমন দৃশ্য অনেক দেখেছি। নদীর ধারে অনেক পাখি বসে থাকে মাছ শিকার করার জন্য। যখন মাছ পানির উপরে ভেসে ওঠে তখন টুক করে নিয়ে গিলে ফেলে মাছ গুলো। ভীষণ ভালো লাগে এমন দৃশ্যগুলো দেখতে। যখন মাছ খেয়ে পাখির পেট ভরে যায় তখন সেখান থেকে উড়াল দিয়ে চলে যায়। আপনি এমন সুন্দর একটি দৃশ্য আর্ট করে কালার করেছেন। পাখির মুখে পুটি মাছের দৃশ্য খুবই সুন্দর দেখাচ্ছে। তাছাড়া চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং পানির কালার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন আপনি।

 2 years ago 

এ ধরনের দৃশ্য দেখা হয়না আমার ও।তবে স্মৃতিতে আছে।ছেলেবেলা বাড়িতে গেলে এমন চমৎকার দৃশ্য চোখে পরতো।দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি,সুন্দর এই পাখি ও প্রকৃতির আর্টটি শেয়ার করার জন্য। এ ধরনের আর্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনার আঁকা নিয়ে কিছুই বলার নেই আমার।এক কথায় দারুন আঁকেন আপনি।আপনার কালার সম্বন্ধে বিশেষ ধারনা আছে।তাইতো যা কিছু আঁকেন দারুণভাবে ফুটে উঠে।এভাবে প্রতিনিয়ত প্রকৃতির চমৎকার চমৎকার আর্ট শেয়ার করবেন এমনটাই প্রত্যাশা করি।ধন্যবাদ দাদা আপনাকে।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38