তরমুজ সহিত একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে অনেকদিন বাদে একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট করলাম। তবে এই ম্যান্ডেলা আর্টটি আজকে একটি ফলের মাধ্যমে করার চেষ্টা করেছি। আর এটা আমাদের সবার পরিচিত একটি ফল তরমুজ। আসলে এই বিষয়টা আঁকার সময়ে হঠাৎ করে মাথায় আসলো যে তরমুজ দিয়ে আঁকলে কেমন হবে। ম্যান্ডেলা আসলে এমন একটি আর্ট যেটা যেকোনো ক্যাটাগরির বিষয়বস্তু দিয়ে আঁকা যায় আর এটা দেখতেও অনেক আকর্ষণীয় লাগে, যদি বাইরের ডিজাইনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আর এতে কালার করে ফুটিয়ে তুলতে পারলে দেখতে অনেক দৃষ্টিনন্দন হয়ে ওঠে।

আমি এই তরমুজটাকে কিছুটা কেটে রাখা অবস্থায় করেছি আর একটি বৃত্তের মধ্যে অনেক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে তাতে বিভিন্ন ভেরিয়েন্ট এর কালার দিয়ে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। অঙ্কনটা সম্পূর্ণ করে পরে কালার দেওয়াতে নিজের কাছেও অনেক সুন্দর লাগছিলো। এই ডিজাইনগুলোর আরেকটা বিষয় হলো, যত দূরের থেকে দেখা যায়, তত ডিজাইনগুলো আরো বেশি ভালো লাগে যেন। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল পর্বের দিকে চলে যাবো।

☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কাঁটা কম্পাস
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, কাঁটা কম্পাস আর স্কেচ পেন্সিল এর সাহায্যে তরমুজের দৃশ্যটা এঁকে নিয়েছিলাম এবং পরে দুটি সার্কেল এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, তরমুজের বীজ এঁকে দিয়েছিলাম। এরপর আবারো কাঁটা কম্পাসের সাহায্যে বাইরে অনেকগুলো সার্কেল এঁকে বৃত্তের মতো তৈরি করে নিয়েছিলাম এবং পরে সমস্ত সার্কেলের ভিতরে একবারে বিভিন্ন ধরণের ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, সমস্ত সার্কেলের ভিতরে ডিজাইন এবং তরমুজ মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, বিভিন্ন মোম রঙের কালার দিয়ে তরমুজটিকে কালার করে দিয়েছিলাম এবং লাল টুকটুকে পাকা অবস্থা এইরকম বুঝিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, বাইরের সমস্ত বৃত্তের মধ্যে কালার পেন দিয়ে হালকা ভাবে কালার দিয়ে ডিজাইনগুলোতে সৌন্দর্য আনার চেষ্টা করেছিলাম এবং এখানেই অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বাহ চমৎকার একটি আইডিয়া মাথায় এসেছে আপনার। মনে হচ্ছে তরমুজ টি একটা প্লেটের মধ্যে আছে এবং সেখানে কিছু অংশ কেটে রেখে দেওয়া হয়েছে। সত্যি নিজের আইডিয়া থেকে অনেক কিছু করা যায়। যা দেখতে অনেক বেশি ভালো লাগে। তরমুজটি এক টুকরো কেটে নিয়েছেন। চারপাশে ম্যান্ডেলা আর্ট করলেন। দেখতে চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট অনেকদিন পর আপনি আমাদের উপহার দিলেন। অনেক ভালো লেগেছে দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

দাদা ম্যান্ডেলা আর্টগুলো কালার করলে আসলে অনেক বেশি সুন্দর দেখা যায়। বিশেষ ধরনের প্রতিভা না থাকলে এত সুন্দর ম্যান্ডেলা আর্ট করা অসম্ভব আমার দ্বারা তো এত সুন্দর ম্যান্ডেলা আর্ট করা কখনোই সম্ভব হবে না। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথম দেখায় অতি সাধারণ একটি চিত্র ভাবলে ভুল হবে।
এর গভীরতা এবং সৌন্দর্য বুঝতে হলে অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
একটি বৃত্তকে কেন্দ্র করে সুন্দর ডিজাইন তার মাঝে আবার ফালি তরমুজ এক কথায় অসাধারণ।
বিশেষ করে কালার কম্বিনেশন টা নজর কেড়ে নিয়েছে।
ধাপগুলো ফটোগ্রাফির সাথে ও সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল দাদা।

 2 years ago 

বাহ্,দাদা আপনি আজ চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন।ম্যান্ডেলা যেকোনো কিছুর সাথেই আঁকা যায়। তবে ফুটিয়ে তোলাটাই ব্যাপার।আপনি চমৎকার ভাবে আর্টটিকে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজ সকালে ই তো ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার সময় ভ্যান ভর্তি তরমুজ দেখে বললাম,এখনই তরমুজ উঠে গেলো।ছেলে তো খাওয়ার জন্য বায়না করলো।আমি বললাম অসময়ের এই ফল খাওয়া ঠিক হবে না।আর আজ আপনি সেই তরমুজকে কেন্দ্র করে কি দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। এ ধরনের ম্যান্ডেলা আর্টগুলো করতে সময়ের দরকার হয়।সময় নিয়ে সুন্দর এই আর্ট পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে।ভালো থাকবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তরমুজ সহিত একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার তৈরি আর্ট গুলো এতটা নিখুঁত হয় যা দেখে চোখ ফেরানো মুশকিল। পর্যায়ক্রমে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ম্যান্ডেলা আর্টটি উপস্থাপনা করেছেন। তাছাড়া ফটোগ্রাফি গুলো খুবই দারুণ হয়েছে।

 2 years ago 

দাদা আমার কাছে আপনার ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লাগে। কারণ আপনি অনেক সুন্দর করে প্রতিনিয়ত ম্যান্ডেলা আর্ট করে থাকেন। আমি নিজেও ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখন ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। তরমুজ সহিত এই ম্যান্ডেলা আর্ট এত বেশি সুন্দর হয়েছে যে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না একেবারে। চোখ ধাঁধানো একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দাদা। তরমুজের কালারটা অনেক সুন্দর ভাবে দিয়েছেন যেন বাস্তবিক মনে হয়। কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। যেটা দেখে একেবারে বুঝতেই পারতেছিলাম না এটা অঙ্কন করেছেন। বৃত্তের ভেতর বিভিন্ন রকমের ডিজাইন অংকন করেছেন, তারপরে আবার কালারও করেছেন। সময় নিয়ে আর্ট গুলো অঙ্কন করলে জাস্ট অসাধারণ লাগে দেখতে। সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি শেয়ার করেছেন দাদা, যে কেউ চাইলে এটি অংকন করে নিতে পারবে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট রঙিন বা সাদাকালো যাই হোক না কেন আমার কিন্তু দেখতে বেশ দারুন লাগে। আপনি কিন্তু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখে কিন্তু আমার দারুন লেগেছে দাদা। তবে বেশ দারুন লেগেছে আপনার উপস্থাপনা দেখেও। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনি তরমুজ ফলকে কেন্দ্র করে অনেক সুন্দর করে, একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। তরমুজটাকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর নিখুঁত-নিখুঁত ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্ট গুলো খুবই নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে অঙ্কন করা লাগে। নিখুঁতভাবে অঙ্কন করলে এগুলো দেখতে বেশি সুন্দর লাগে। তরমুজটা কাটা অবস্থায় আপনি অঙ্কন করেছেন। আর নিখুঁত নিখুঁত ফুলের ডিজাইন অঙ্কন করে শেষে কালার করেছেন দেখে, সম্পূর্ণটা সত্যি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তরমুজের কালার টাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দাদা। সব মিলিয়ে দাদা আপনার আজকের এই আর্ট আমি যত দেখছিলাম, আমার কাছে ততই অসম্ভব ভালো লাগছিল। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় আর্টগুলো করে থাকেন দেখে ভালো লাগে। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর একটা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা আপনার আর্ট গুলো দেখে সবসময়ই মনে হয় একেবারে বাস্তব। এতো নিখুঁতভাবে আপনি আর্ট করেন যে,প্রশংসা করার ভাষা খুঁজে পাই না। যাইহোক ম্যান্ডেলা আর্ট আমিও করে থাকি,তবে আপনার মতো এতো সুন্দর হয় না দাদা। তবে সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর আর্ট শেয়ার করতে। ঠিক বলেছেন দাদা, ম্যান্ডেলা আর্ট যেকোনো বিষয়বস্তু নিয়ে করা যায় এবং করার পর দেখতেও খুব সুন্দর লাগে। যাইহোক পাকা তরমুজটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তরমুজের এক পাশ দিয়ে অল্প একটু কাটা অবস্থায় আর্টটি করেছেন বলে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। তাছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে। সবমিলিয়ে আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38