আলু-পেঁপে দিয়ে কৈ মাছের মজাদার রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা হলো আলু-পেঁপে দিয়ে কৈ মাছের তরকারি। পেঁপে অনেক উপকারী একটি সবজি বা ফল। পাকা বা কাঁচা যেকোনো পদ্ধতিতে খেলে শারীরিক অনেক সমস্যাবলীগুলো দ্রুত বাড়িতেই নিরাময় করা যায়। তবে পাকা পেঁপেগুলো ন্যাচারিলি যদি খাওয়া যায়, তাহলে সেটির ফল ভালো আশা করা যায়, কারণ বর্তমানে বাজার থেকে আমরা সবাই কম-বেশি সবসময় কিনে থাকি, কিন্তু আসলে এইগুলো খেয়ে তেমন বিশেষ কোনো উপকারিতা পাওয়া যায় না। আমি মাঝে পাকা পেঁপে বা জুস কিনে রাখতাম ফ্রিজে, কিন্তু এইসব ভেজাল হওয়ায় এখন এই কাঁচা পেঁপে তরকারিতে ছাড়া খাওয়া একদমই অফ করে দিয়েছি। কাঁচা পেঁপেতে হিসেবে পুষ্টিগুণ ন্যাচারিলি ভালো পাওয়া যায়, তাছাড়া এটি আমাদের শরীরে বিভিন্ন রোগপ্রতিরোধ করার জন্য যেটা বিশেষ দরকার, সেই ইমিউনিটি শক্তিটা বেশি বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এছাড়া বিভিন্ন ধরণের ফাইবার, ভিটামিন, ম্যাগনেশিয়াম আছে যা অনেক উপকারী হয়ে থাকে, তবে এইগুলো খাবার পদ্ধতির উপরেও অনেকটা নির্ভর করে। যাইহোক, এই পেঁপেটা কৈ মাছ দিয়ে রান্না করেছিলাম, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটা। এখন রেসিপিটার মূল উপকরণের দিকে চলে যাবো।
☬প্রয়োজনীয় উপকরণসমূহ:☬
✦এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---
☫প্রস্তুত প্রণালী:☫

❖কৈ মাছগুলো প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এরপর আমি পেঁপেটির খোসা ছালিয়ে নিয়ে কেটে ছোট ছোট পিচ করে ধুয়ে রেখেছিলাম।
❖আলু দুটির খোসা ছালিয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ এর খোসা ছালিয়ে কেটে নিয়েছিলাম এবং সাথে রসুনের কোয়াগুলো ছালিয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম।
❖কেটে ধুয়ে রাখা কৈ মাছের পিচগুলোতে লবন আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর প্রত্যেক পিচের গায়ে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম।
❖কড়াইতে তেল দিয়ে তাতে কৈ মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম এবং সব ভালোভাবে ভাজা করে তুলে নিয়েছিলাম।
❖কৈ মাছ ভাজার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁপে দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ভাজা করার পরে তুলে নিয়েছিলাম।
❖পেঁপে ভাজার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে আলুর পিচ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম।
❖আরেকটি প্যানে হালকা তেল দিয়ে পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম।
❖কড়াইতে আরেকবার পরিমাণমতো তেল দিয়ে তাতে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। একটু ভেজে নিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা পেঁপে দিয়ে দিয়েছিলাম।
❖পেঁপে দেওয়ার পরে তাতে আলুর ভাজা পিচ দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
❖সব উপাদানের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।
❖জল দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এবং আলুর পিচগুলো সেদ্ধ হয়ে আসলে তাতে ভেজে রাখা কৈ মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম।
❖মাছের পিচ দেওয়ার পরে তরকারিতে ভেজে রাখা পেঁয়াজ-রসুন দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিতে অল্প জিরা গুঁড়ো দিয়ে আরো খানিক্ষন ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম।
❖তরকারি ভালোভাবে হয়ে আসলে পরে নামিয়ে নিয়েছিলাম এবং তাতে আরেকটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে কিছুটা তুলে নিয়েছিলাম।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




কৈ মাছ যে পেঁপে দিয়ে রান্না করে খাওয়া যায় সেটা আমার জানা ছিল না। আজ আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে পেঁপে দিয়ে কৈ মাছ রান্না করলে কতটা সুস্বাদু লাগে। কতটা মজাদার হয়। আপনি দাদা দারুন সুন্দর করে রেসিপিটি করেছেন। আবার রেসিপিটির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন । ধন্যবাদ সু্ন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা আপনি পেঁপে দিয়ে আজকে অনেক মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। পেঁপের উপকারিতা আসলেই অনেক বেশি রয়েছে আমাদের শরীরের জন্য। পেঁপের উপকারিতা সম্পর্কে অনেক বেশি শুনেছি আমি। আর কাঁচা পেঁপে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আপনি আলু পেঁপে দিয়ে কৈ মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন, যা দেখে মনে হচ্ছে খুব মজা করে খেয়েছিলেন। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে সত্যি খেয়ে নিতে ইচ্ছে করে। আপনি প্রথমে সবকিছু ভাজা করে নিয়েছিলেন, এই বিষয়টা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে দাদা। আসলে আমরা এমনিতে মাছ ছাড়া কোন কিছুই ভাজা করি না। তবে আপনি অন্যগুলোও ভাজা করে তারপরে একসাথে রান্না করেছেন দেখছি। সবকিছু ভাজা করে রান্না করার কারণে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটা। দাদা আপনার রেসিপি তৈরি কিন্তু সত্যি অনেক বেশি ইউনিক। আপনার পদ্ধতিতে আমি অবশ্যই একদিন না একদিন মজার রেসিপি তৈরি করব। আশা করছি খেতে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ দাদা এই মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি, উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে সুন্দর করে শেয়ার করার জন্য।
পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি একেবারে গাছ পাকা পেঁপে প্রায়ই খেয়ে থাকি এবং কাঁচা পেঁপের তরকারি ও খেয়ে থাকি। যাইহোক আলু এবং পেঁপে দিয়ে কৈ মাছের বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। দেশী কৈ মাছ খাওয়ার মজাই আলাদা। যদিও এখন চাষের কৈ মাছের ছড়াছড়ি। কৈ মাছ খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয়। যাইহোক রেসিপির কালারটা চমৎকার এসেছে দাদা। খেতেও মনে হচ্ছে দারুণ লেগেছিল। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
জি দাদা, পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পেঁপে দুভাবেই আমার খেতে ভালো লাগে। তবে দাদা অনেকদিন হলো কৈ মাছ খাওয়া হয় না। বলতে গেলে এখন তেমন পাওয়া যায় না। আপনি পেঁপে আলু দিয়ে মজাদার করে রান্না করলেন।
সত্যি কই মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তবে আপনি দেখছি আলু এবং পেঁপে এবং কৈ মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনি পেঁপে এবং আলু দিয়ে কই মাছের খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন । রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে । রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
পাকা পেঁপে খাওয়ার থেকে কাঁচা পেঁপে খায় বেশি উপকারিতা আছে। কাঁচা পেঁপে আর আলু দিয়ে সুন্দর কৈ মাছের রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে দাদা। অনেক সুন্দর একটি রেসিপি রন্ধন প্রক্রিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনি যে দুটি উপকরণ দিয়ে তরকারি রান্না করলেন। দুইটি উপকরণের কম্বিনেশন দারুন হয়েছে। কারণ কৈ মাছ যেমন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তেমনি কাঁচা পেঁপেও অনেক উপকারী। আমার কাছে কাঁচা পেঁপে খেতে খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের মাছের সাথে। সবজি করে খেতে খুব ভালো লাগে। আপনি অনেক গুণাগুণের কথা উল্লেখ করলেন কাঁচা পেঁপের ভালো লাগলো। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন।
দাদা আজ দারুন একটি রেসিপি আপনি শেয়ার করলেন। কৈ মাছ রান্না করলেন পেঁপে আর আলু দিয়ে।সত্যি ই পেঁপের অনেক গুন।আপনি সুন্দর ভাবে পেঁপের গুনের কথা আমাদের মাঝে শেয়ার করলেন। কৈ মাছ ভেজে পেঁপে আর আলু ভেজে নিয়ে রান্না করলেন।রেসিপিটি খেতে ভীষণ মজার হয়েছে বেশ বুঝতে পারছি। দাদা আমি যদিও আগে সবজি কখনো ভেজে নিয়ে রান্না করতাম না।কিন্তু আপনার রেসিপি দেখে সব্জি ভেজে নিয়ে রান্না করেছি।তখন রেসিপি গুলো সত্যিই খুব মজার হয়।আপনার আজকের এই কৈ মাছের রেসিপি ও বেশ লোভনীয় হয়েছে।আপনি চমৎকার ভাবে উপস্থাপন করলেন।আপনার রেসিপি গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ দাদা আপনাকে।ভালো থাকবেন।