একটি ময়ূর সহিত বৃত্তের ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। অনেকদিন বাদে একটা ম্যান্ডেলা আর্ট করলাম। ম্যান্ডেলা আর্ট তেমন করা হয়ে ওঠে না এখন ইচ্ছা থাকলেও, কারণ সময় দেওয়া লাগে খুব এই কাজে। এটা একদিনে যে করেছি তা না, ৩-৪ দিন ধরে একটু একটু করে ডিজাইনগুলো আর কালারগুলো করেছি। আর এখন এতো ঠান্ডা পড়েছে আমাদের এদিকে যে ঠান্ডায় কিছু করতেই ইচ্ছা হয় না, মনে হয় কম্বলের তোলায় পড়ে থাকি হা হা। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি একটি বৃত্তের মধ্যে অবস্থিত ময়ূরের করেছিলাম। ম্যান্ডেলাটা শুধু করেছিলাম বৃত্তের ভিতরে বিভিন্ন সার্কেলের, আর ময়ূরটা নরমালি সাধারণভাবে এঁকেছিলাম। সাধারণত এই ম্যান্ডেলা আর্টটি প্রথমে আমি ভেবেছিলাম শুধু ময়ূরকে ম্যান্ডেলায় পরিণত করবো, আর এটা করতে পারলে দেখতেও অনেক ভালো লাগতো। তবে ওটা করা অনেক সময়ের ব্যাপার, কারণ পালক আর লেজের দিকে অনেক ছোট ছোট কাজ যেগুলো করা কঠিন, কিন্তু একটু সময় দিয়ে করলে এই ডিজাইনগুলো অনেক আকর্ষণীয় লাগে দেখতে। তবে এটি বৃত্তের ভিতরেও দেখতে অনেকটা আকর্ষণীয় লাগছে কালার করার পরে। যাইহোক, আপনাদের কাছেও এই অঙ্কনটা ভালো লাগবে আশা করি। এখন অঙ্কনের মূল বিষয়বস্তুর দিকে চলে যাবো।


❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, একটি ময়ূরের চিত্র সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম এবং সেই সাথে একেবারে পাখনা আর লেজ এঁকে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, কয়েকটি সার্কেল এঁকে নিয়েছিলাম ময়ূরকে কেন্দ্র করে। এরপর প্রতিটি সার্কেলের অভ্যন্তরে এবং বাহিরে ফুল সহ অন্যান্য বিভিন্ন ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, পেন্সিল দিয়ে অঙ্কনটা পুরোপুরি এঁকে নেওয়ার পরে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে নিয়েছিলাম এবং ময়ূরের পাশে প্রথম সার্কেলের ডিজাইনটিতে ডিপ কালার করে নিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, কালার পেন দিয়ে বাকি সবকয়টি সার্কেলের মধ্যে ডিজাইনে কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, বৃত্তের কাজ সম্পন্ন করার পরে কালার পেন এবং মোম রং এর মাধ্যমে সম্পূর্ণটা কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটির এখানেই সমাপ্তি ঘটিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলেই দাদা,ম্যান্ডেলা আর্ট করতে সময় লাগে বেশি।আর শীতকাল সবই আলসেমি লাগে।তারপরও আপনি বৃত্তের মধ্যে ময়ূরের দৃশ্যটি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে মুগ্ধ হলাম দেখে।অসাধারণ হয়েছে এককথায়, আপনার অংকন বরাবরই ভালো লাগে আমার কাছে।ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওয়াও!!! ময়ূর সহিত বৃত্তের ম্যান্ডেলা আর্টটি দেখতে অসাধারণ লাগছে। এই ধরনের আর্ট গুলো করতে সত্যিই অনেক সময়ের প্রয়োজন হয়। তাই সব সময় করা হয়ে ওঠে না। আজকের এই ম্যান্ডেলা আর্টটি আপনি ৩-৪ দিন ধরে একটু একটু করে ডিজাইন এবং কালার করেছেন, সেজন্যই তো আর্টটি এতটা নিখুঁত হয়েছে।

 2 years ago 

আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার আর্ট করেছেন আপনি। আজ আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা আপনি ঠিকই বলেছেন এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে কোন কিছুই করতে ইচ্ছে করে না। শুধু কম্বলের মধ্যেই শুয়ে থাকতে ইচ্ছে করে। তারপরেও আপনি তিন চারদিন ধরে একটু একটু করে পুরো আর্ট টি কমপ্লিট করলেন দেখে ভালো লাগলো। তবে আপনার আজকের আর্টটি কিন্তু অসাধারণ হয়েছে ।ময়ূর টিকে দেখতে চমৎকার লাগছে ।আর কালার করার কারণে এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যা দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে ।সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে ।অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে ময়ুর সহিত ম্যান্ডালা আর্টটি। বেশ সময় নিয়ে করেছেন বলে দেখতে বেশ সুন্দর হয়েছে। এ ধরনের কাজে সময় লাগে বেশি সেই সাথে ধৈর্য। আর তাই কাজটি দেখতে বেশি সুন্দর হয়েছে। আর রং নির্বাচনও সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যান্ডালাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃত্তের ভেতর ময়ূরের দারুণ একটি ভিন্নধর্মী রঙিন ম্যান্ডেলা আর্ট আজকে শেয়ার করেছেন দাদা। আর কালার কম্বিনেশন ও এক কথায় দুর্দান্ত হয়েছে।আমার কাছে একদম অসাধারণ লেগেছে সব মিলিয়ে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃত্তের ভেতর ময়ূরের দারুণ একটি ভিন্নধর্মী রঙিন ম্যান্ডেলা আর্ট আজকে শেয়ার করেছেন দাদা। আর কালার কম্বিনেশন ও এক কথায় দুর্দান্ত হয়েছে।আমার কাছে একদম অসাধারণ লেগেছে সব মিলিয়ে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই দাদা ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় লাগে। তাই হাতে পর্যাপ্ত সময় না থাকলে ম্যান্ডেলা আর্ট করা যায় না। যাইহোক আপনি কয়েকদিনে অল্প অল্প করে বেশ চমৎকার একটি আর্ট করেছেন দাদা। ময়ূরটি দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। সবমিলিয়ে অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন দাদা। ধাপে ধাপে চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যিই ভীষণ ভালো লাগলো এই পোস্টটি দেখে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা আমাদের এদিকেও প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আপনার মতো আমারও কম্বলের ভিতর থেকে বের হতে ইচ্ছে করে না। আমার তো খেতেও ইচ্ছে করে না। ঠিক বলেছেন দাদা ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময়ের প্রয়োজন আর এই আর্ট ছোট ছোট ডিজাইন দিয়ে করা হয় বলে এত বেশি সময় লাগে। আপনার আজকের আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ময়ূরটিকে দেখে মনে হচ্ছে তার পেখম ছেড়ে দিয়ে কোনো এক গোল দেয়ালের মধ্যে বসে আছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কালার করা। আমি চেষ্টা করেও আপনার মতো এত সুন্দর ভাবে ফিনিশিং দিতে পারি না। আপনার পোস্ট থেকে সবসময়ই কিছু না কিছু শেখা যায়। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38