জগন্নাথ দেবের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। অনেকদিন আর্ট করা হয় না, তবে এই তারিখ ভাবলাম কয়েকদিন সময় নিয়ে একটু একটু করে একটা সম্পন্ন করি। আমাদের এখানে কিছুদিন আগে থেকে রথ শুরু হয়েছে, যেটা জগন্নাথ দেবের অনুকরণে হয়ে থাকে। তো ভাবলাম একটা জগন্নাথ দেবের চিত্র আঁকার চেষ্টা করি। রথ উৎসবটা আমাদের এখানে বেশ ভালো জমজমাট হয়ে থাকে প্রতিবার, বিশেষ করে এটা আমাদের পুরি, ইসকন এইসব দিকে আরো ভালো হয়ে থাকে। রথের দিন বলতে গেলে রাস্তায় আর বেরোনো যায় না, পুরো রাস্তা ব্লক করে দেয় আর অনেক বড়ো বড়ো রথ টেনে থাকে। এই বছর এখনো রথের মেলায় যাওয়া হয়নি, উল্টো রথের দিন যাবো, মানে একদম শেষের দিন। তবে বৃষ্টি হলে যাওয়া হয়ে গেলো, এই বছর তুলনামূলক আমাদের এদিকে রথের সময় থেকে তেমন বৃষ্টি হয়নি। যাইহোক, আসলে জগন্নাথ দেবের মূর্তিটা যেমন দেখতে করে থাকে বা মন্দিরে গেলে দেখা যায়, তেমনটা করার চেষ্টা করেছি। আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো।


❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, জগন্নাথ দেবের মুখমন্ডলের দিকে এঁকে নিয়েছিলাম ভালো করে এবং সমস্ত ডিজাইনগুলো ( চোখ, মুখ ) পরপর করে সম্পন্ন করেছিলাম।

➤দ্বিতীয় ধাপে, বডির দিকে পোশাক সহ এঁকে দিয়েছিলাম এবং গলায় একটি মালার মতো দেখতে এঁকে দিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে সম্পূর্ণ আর্টটা গাঢ় করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে মুখমন্ডল সহ সব ডিজাইনে মোম রং দিয়ে কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, বডির দিকে এবং মালার অংশে কালার করে দিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে, ব্যাকগ্রাউন্ডটাতে কালার করে অঙ্কনটি সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনার আর্ট নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। কারণ আপনি বরাবরই দারুণ আর্ট করেন। জগন্নাথ দেবের চিত্রাঙ্কনটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। এককথায় বলতে গেলে একেবারে পারফেক্ট হয়েছে সম্পূর্ণ আর্টটি। হঠাৎ করে দেখলে যে কেউ ভাববে এটা জগন্নাথ দেবের মূর্তি। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা আপনি অনেক সুন্দর করে আজকে জগন্নাথ দেবের চিত্রাংকন করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। পুরোটা এত সুন্দর হয়েছে যে দেখতে তো দারুন লাগতেছে। আপনি অনেক নিখুঁতভাবে এবং সময় নিয়ে নিশ্চয়ই এটি সম্পূর্ণ করেছেন। জগন্নাথ দেবের মূর্তি সরাসরি দেখতে যেমন লাগে, তেমনটাই আপনি রুপ দেওয়ার চেষ্টা করেছেন। এটা তো আপনার এই চিত্রাংকন দেখেই বুঝতে পারলাম। কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে যে, দেখে আমার নিজের কাছেই এটা মনে হয়েছে সরাসরি দেখতেছি। যদিও এই মূর্তি সরাসরি কখনো দেখিনি, তবে ফটোগ্রাফির মধ্যে দেখেছিলাম। দেখে যেন মনে হচ্ছে এটা ফটোগ্রাফি করা হয়েছে। যাই হোক দাদা এত সুন্দর আপনি একটা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এটার প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

দাদা আপনার আর্টগুলো যতই দেখছি ততই খুব মুগ্ধ হচ্ছি। আপনি প্রতিনিয়তই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। আর আপনার আর্টগুলো আপনি বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করেন অনেক সুন্দর করে। কালার কম্বিনেশন এত সুন্দর ভাবে করেন যে দেখেই আর চোখ ফেরাতে পারি না। আপনি একটু একটু করে আর্ট গুলো করে থাকেন অনেক সময় ধরে। পুরোটাই কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। দাদা আমি তো মনে করি আপনার আর্ট গুলো যে দেখবে সে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকবে। আপনার এই ধরনের সুন্দর সুন্দর আর্ট সব সময় দেখব আশা করছি।

 2 years ago 

জগন্নাথ দেবের চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে দাদা। অনেকদিন পর আপনার আর্ট দেখে আমাদেরও ভালো লেগেছে। আর আপনি অনেকদিন পর এই চমৎকার একটি আর্ট করেছেন এবং আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো দাদা।

 2 years ago 

দাদা বেশ সুন্দর হয়েছে জগন্নাথ দেবের চিত্রাঙ্কন । আর আপনি সবসময়ই বেশ সুন্দর আর্ট করেন, যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।টিভিতে বিভিন্ন সময় দেখা জগন্নাথ দেবের মুর্তির মতই হয়েছে আপনার আর্টটি। যদিও বাংলাদেশে রথ যাত্রা তেমন ভাবে দেখা যায় না। তাই জগন্নাথ দেবের মুর্তি দেখা হয়নি। তবে বেশ সুন্দর এঁকেছেন। কালার সিলেকশন যথার্থ হওয়ায় আর্টটি বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

রথ উৎসব টিভিতে দেখেছি। বাস্তবে কখনো দেখার সুযোগ হয়নি। তবে কলকাতায় এই উৎসবগুলো অনেক জমজমাট হয় বুঝতে পারছি দাদা। রাস্তায় এই সময় লোকজনে ভর্তি থাকে মনে হচ্ছে। জগন্নাথ দেবের অসাধারণ একটি চিত্র অংকন করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে দাদা। চমৎকার হয়েছে আপনার চিত্রকর্ম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38