রামকৃষ্ণ পরমহংস দেবের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করে রেখেছিলাম এখান থেকে ৩ দিন আগে। এটিও আমি একটি মহান ব্যক্তির চিত্র অঙ্কন করেছি। আর ইনি হলেন আমাদের "রামকৃষ্ণ পরমহংস"। গত সপ্তাহে শিষ্যকে এঁকেছিলাম আর এই সপ্তাহে গুরুকে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তিনি দার্শনিক, ধর্মগুরুদের মধ্যে আমাদের ভারতে বাঙালিদের মধ্যে একজন প্রখ্যাত ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন। তবে এই আর্টটিতে তেমন বিশেষ একটা কিছু পরিবর্তন আনার চেষ্টা করেনি আগের আর্টটির মতো, এখানে তার সবকিছুই মোটামুটি বাস্তবের মতো রূপ দেওয়ার চেষ্টা করেছি। তবে এখানে একটা জিনিস একটু চেঞ্জ আছে যে, দাড়িতে আমি কোনো সাদা চুলের ইফেক্ট দেইনি। মোটামুটি একটা ইয়ং রূপে তৈরি করার মতো করা হয়েছে। যাইহোক, এই অঙ্কনটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল পর্বের দিকে অর্থাৎ ধাপসমূহের দিকে চলে যাবো।
☫উপকরণ:☫
❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
❖প্রথম ধাপে, মুখমন্ডলের চিত্র ভালোভাবে এঁকে নিয়েছিলাম এবং পরে চোখ, নাক, কান, ভ্রু সবকিছু এঁকে নিয়েছিলাম পর পর। এরপর মুখের দিকে দাঁতের চিত্রটা এঁকে নিয়েছিলাম এবং মাথার দিকে চুলের শেপটা এঁকে নিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে, দাড়ির শেপটা দিয়ে নিয়েছিলাম এবং কানগুলো আরো ভালোভাবে সাইট দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। এরপর গায়ে ধুতি জড়ানো আছে এইরকম বোঝানোর মতো এঁকে দিয়েছিলাম।
❖তৃতীয় ধাপে, মার্কার পেন দিয়ে অঙ্কনের সমস্ত বিষয়গুলোতে কালী দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
❖চতুর্থ ধাপে, মুখমন্ডলের দিকে কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে ভ্রুতে কালী করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে, ঠোঁট, দাড়ি এবং গোফের দিকে পুরোপুরিভাবে কালার করে ফুটিয়ে তুলেছিলাম বিষয়টা।
❖ষষ্ঠ ধাপে, কানের দিকে এবং পরে পোষাকের দিকে কালার করে দিয়ে অংকনটির পরিসমাপ্তি ঘটিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
রামকৃষ্ণ পরমহংস দেবের অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন।রামকৃষ্ণ পরমহংসের মাথা ও চুলের চিত্র অংকনটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে মুখের দাঁড়ির চিত্র অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা আপনি আজকে অনেক সুন্দর একটা আর্ট করেছেন। যেটা দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। জাস্ট অসাধারণ ছিল আপনার করা আজকের এই আর্ট। এই ধরনের আর্টগুলো করার জন্য অনেক বেশি সময়, ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি রামকৃষ্ণ পরমহংস দেবের চিত্রাঙ্কন খুবই মনোমুগ্ধকর ছিল। আপনি তিন দিন আগে এই আর্টটি করে রেখেছিলেন এটা জেনে খুব ভালো লেগেছে দাদা। মনে হচ্ছে এটা অংকন করতে অনেক সময় লেগে গিয়েছিল আপনার। দাঁড়ি কালো দেওয়ার কারণে কিন্তু আসলেই ইয়ং লাগতেছে । সাদা দাঁড়ি দিলে কিন্তু অতটাও ইয়ং লাগতো না। আপনি অনেক সুন্দর করে এটি ফুটিয়ে তুলেছেন। সম্পূর্ণটা আসলেই অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। উপস্থাপনাটা অনেক সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে দাদা। সম্পূর্ণটা এত সুন্দর করে অঙ্কন করে এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দাদা আপনার আর্ট গুলো আমি যত দেখি আমার কাছে ততই অনেক বেশি ভালো লাগে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন, যেগুলো দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই। আপনি বিভিন্ন রকমের আর্ট করে থাকেন সব সময়। আর আপনার করা আর্ট গুলো দেখলে আমার কাছে ভালো লাগে। মুখের কালার টা যেমন অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, তেমনি আপনি চুল এবং দাঁড়ির কালার টাও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে জামার কালার অনেক বেশি দারুণ হয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেবের চিত্রাংকন টা অনেক সুন্দর ভাবে করেছেন আপনি অনেক সময় অতিবাহিত করে। আমি মনে করি সময় নিয়ে যে কোন কাজ করলে তা এমনিতেই অনেক সুন্দর হয়। যেকোনো কাজ করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এরকম মহান একজন ব্যক্তির চিত্র অংকন করেছেন দেখে ভালো লেগেছে দাদা। গত সপ্তাহে শিষ্যকে এবং এই সপ্তাহে গুরুকে অঙ্কন করেছেন এবং সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, যেটা দেখতে দারুণ লেগেছে। গাড়ির কালার টা কালো দেওয়ার কারণে সত্যি দারুণ লাগতেছে দাদা।
দাদা আপনার আর্ট গুলো বরাবরই দারুণ লাগে দেখতে। আপনার আর্ট করার দক্ষতা এককথায় দুর্দান্ত। আজকের আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক দার্শনিক রামকৃষ্ণ পরমহংস দেবের চিত্রাঙ্কনটি দেখে একেবারে বাস্তব মনে হচ্ছে। দাড়ির রং কালো হওয়ায় দেখতে তো পুরোপুরি ইয়ং লাগছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন দাদা। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
একটা শার্প মাইন্ড না হলে এতো নিখুঁত আকাঁ কখনোই সম্ভব হয় না দাদা! আপনার আর্ট বরাবরই আমাকে অবাক করে! এতো নিখুঁত করে কিভাবে একটা ক্যারেক্টার অঙ্কন করে ফেললেন। রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে জানতাম না, আজ জানতে পারলাম বিখ্যাত এই ব্যক্তি সম্পর্কে।
কদিন আগেও আপনার শেয়ার করা বিবেকানন্দ দেবের চিত্রাঙ্কন দেখেছিলাম। আজকে রামকৃষ্ণ পরমহংস দেব এর ছবি এঁকে শেয়ার করেছেন। সেদিনের মতোই আজকের আর্টটিও যাস্ট অসাধারণ হয়েছে৷ একদম রিয়েল রিয়েল লাগছে। আপনার আর্টের দক্ষতা প্রশংসার দাবীদার।
দাদা আপনার আঁকা আর্ট গুলো বরাবর দারুন লাগে।এই আর্ট টি মনে হচ্ছে একদম জীবন্ত।যেকোনো বিষয়ে আর্ট করতে গেলে বেশ ধৈর্য্য এবং সময় দেওয়া লাগে।আপনি বেশ সময় নিয়ে আর্ট টি করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
জী দাদা গত সাপ্তাহে আমরা রামকৃষ্ণ পরমহংসের বিখ্যাত শিষ্য স্বামী বিবেকানন্দের চিত্র কর্ম দেখেছিলাম। চিত্রটি এতই সুন্দর হয়েছিল যে সত্যিকারের মানুষটিক চিত্রের মধ্যে অনুভূব করেছিলাম। আর তিনি মোটামুটি দুই বাংলাতে ভালোই পরিচিত ছিলেন। আর আজকে গুরু রামকৃষ্ণ পরমহংসের চিত্র কর্ম অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনিও একাধারে দার্শনিক, ধর্মগুরুদের মধ্যে আমাদের ভারতে বাঙালিদের মধ্যে একজন প্রখ্যাত ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন। আপনি তিনির চিত্রটি খুবই নিখুঁত ভাবে আর্ট করেছেন। লক্ষনীয় বিষয় হলো আপনি তার মাথার চুল,দাড়ি,গোফ সব কিছু কালো রেখেছেন। এখানে কোন সাদা চুলের স্থান দেন নি। বাস্তবে তার মাথার চুলের সিস্টেম যেমন আপনি ঠিক তেমনি ভাবে অঙ্কন করেছেন। তিনি যে এজন জ্ঞানী মানুষ সেটা তার চেহারার মধ্যেই ফুটে উঠেছে। তার জীবন যেমন কোমল ছিল আপনি চিত্রের মাধ্যমেও সেটা ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে চিত্রটি ধারুন হয়েছে। ধন্যবাদ দাদা।