সবুজ পাতার মাঝে একগুচ্ছ পাকা ডালিমের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা কিছুটা প্রাকৃতিক চিন্তাভাবনা থেকে তৈরি করার চেষ্টা করেছি। আজকে যে আর্টটা করেছি সেটি হলো, একটি ডালে একগুচ্ছ ডালিমের চিত্র। এই অঙ্কনটা করার চিন্তাভাবনা এসেছে একটা ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরে থাকতে দেখে। আসলে একটি ছোট গাছে যখন দেখলাম একসাথে অনেকগুলো কাঁচা, পাকা মিলিয়ে ছোট ছোট ডালিম ধরে আছে, তখন আমার কাছে দেখতেও অনেক সুন্দর লাগছিলো। আমি একনজরে অনেক্ষন এই ডালে ঝুলে থাকা ডালিমগুলোর দৃশ্য দেখছিলাম আর তখন তার থেকে মনে উদয় হলো যে, এইরকম কিছু একটা চিত্রের মাধ্যমে এঁকে যদি তুলে ধরা যায়, তাহলে বিষয়টা কেমন হবে। সেইরকমই চিন্তাভাবনা নিয়ে আর্ট করতে বসলাম। সরু ডালে ছোট ছোট সবুজ পাতার মাঝে পাকা পাকা কিছু ডালিমের ঝুলে থাকা দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকের এই অঙ্কনটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়গুলোর দিকে চলে যাবো।
✠উপকরণ:✠
✎এখন অঙ্কনের ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---
➤প্রথম ধাপে, একটি সরু ডালের মতো দেখতে এঁকে নিয়েছিলাম এবং তাতে সরু সরু কিছু পাতা এঁকে দিয়েছিলাম। এরপর সেই পাতাগুলোর মাঝে একটি ডালিম সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে, ডালের বাকি অংশগুলোতে একইভাবে পাতা এঁকে দিয়েছিলাম। এরপর একইভাবে দুটি ডালিম পুরোপুরিভাবে এঁকে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে, পেন্সিল দিয়ে অঙ্কন করার পরে সমস্ত আর্টের বিষয়গুলোতে মার্কার পেনের কালী দিয়ে ফুটিয়ে তুলেছিলাম।
➤চতুর্থ ধাপে, প্রথম দিকের অঙ্কন করা পাতা, ডালে কালার দিয়ে নিয়েছিলাম। এরপর ডালিমটিকে কালার করে পাকা অবস্থায় আছে এমনটা ফুটিয়ে তুলেছিলাম।
➤পঞ্চম ধাপে, বাকি থাকা পাতা, ডালে আর ডালিম দুটিতে একইভাবে কালার করে সম্পূর্ণ করেছিলাম আর্টটি।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


দাদা আপনার করা আর্টের প্রশংসা আজকে আর নতুন করে কি করব। প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন এবং সবার মাঝে ভাগ করে নিয়ে থাকেন যেগুলো দেখলেই ভালো লাগে। আজকে এত সুন্দর একটা আর্ট আপনার কাছে দেখেছি, যেটা দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সবুজ পাতার মাঝে একগুচ্ছ পাকা ডালিমের আর্ট এতটাই সুন্দর হয়েছে, যা আপনাকে যতই বলবো ততই কম হবে। ডালিম গুলো দেখতে একেবারে মনে হচ্ছে, বাস্তবিক ডালিম রাখা হয়েছে এখানে। গাছের মধ্যে থাকা পাকা ডালিমের ফটোগ্রাফি করলে যে রকম হতো, আপনার আর্ট টা করার পর ঠিক ঐ রকমই লাগতেছে দাদা। পাতা গুলোর কালার যেমন সুন্দরভাবে ফুটে উঠেছে, তেমনি ডালিমের কালারও অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি এক নজরে অনেকক্ষণ ধরে ডালিমের ঝুলে থাকার দৃশ্য দেখেছিলেন ওই গাছটার মধ্যে, যার থেকে ধারণা পেয়েছিলেন। কোন কিছু দেখে তার থেকে ধারণা নিয়ে, এরকম কাজগুলো করার মধ্যে কিন্তু আলাদা একটা অনুভূতি কাজ করে। আমি নিজেও কোন কিছুর থেকে এভাবে ধারণা নিয়ে তার আর্ট করতে খুব পছন্দ করি। গাছের মধ্যে অনেকগুলো কাঁচা পাকা ডালিম দেখে আপনি এই আর্ট করার ধারণা নিয়েছেন। আমি তো যদি এরকম দৃশ্য দেখতাম, তাহলে আমার অনেক বেশি লোভ লেগে যেতো খাওয়ার প্রতি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাস্তব কোনো দৃশ্য দেখে যদি সেটি আমরা রং তুলি বা যে কোন রং দিয়ে অঙ্কন করে সুন্দরভাবে ফুটিয়ে তুলি সেই দৃষ্টির সৌন্দর্য অন্যরকম হয়। বাস্তব দৃশ্যের প্রতিচ্ছবি তৈরি করি আমরা। আমার তো মনে হচ্ছে কোন ডালিম গাছের দিকে আমি তাকিয়ে আছি।শুধু একটু হাত বাড়িয়ে পাকা ডালিমের উপর হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেই হল। 😌😌😌
আপনার আর্টগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় দাদা। আপনি অনেক চমৎকার ভাবে আর্ট করেন। আপনার আর্ট গুলো একদমই বাস্তবসম্মত লাগে। আপনি আপনার প্রাকৃতিক চিন্তাভাবনা থেকে খুব দারুন একটি আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন।
দাদা আপনার চিন্তাভাবনা জাস্ট অসাধারণ। অসাধারণ চিন্তাভাবনা থেকেই আপনি আজকে অসম্ভব সুন্দর একটা আর্ট করেছেন। ছোট একটা গাছের মধ্যে কাঁচা-পাকা একগুচ্ছ ডালিম দেখতে পেয়ে, সেই চিন্তা ভাবনা থেকে আপনি আজকের এই আর্ট করেছেন, যেটা সত্যি খুব সুন্দর হয়েছে। আপনি পাকা ডালিম অঙ্কন করেছেন, যার কারণে এগুলো দেখতে ভালো লাগতেছে। সরু ডালে ছোট ছোট সবুজ পাতার মাঝে, পাকা পাকা ডালিম গুলো দেখতে একেবারে বাস্তবিক মনে হচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বাস্তবে ডালিম হবে, যার ফটোগ্রাফি করেছেন আপনি। কালারটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি, যা দেখতে আরো ভালো লাগতেছে। দাদা এই আর্টটা সম্পূর্ণ করতে নিশ্চয়ই, আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছিল। আর এমনিতেই সময় নিয়ে যদি কোন কাজ করা হয়, তাহলে তা অনেক সুন্দর হয়। আপনি এই আর্ট করার উপস্থাপনাটা সুন্দর করে তুলে ধরেছেন, যেটা দেখে যে কেউ চাইলে এটা অঙ্কন করে ফেলতে পারবে।
বাহ্,দাদা আপনি তো চমৎকার একটি অংকন আজ শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে।সবুজ পাতার মাঝে একগুচ্ছ ডালিম দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।আমার কাছে মনে হচ্ছে সত্যিকারের ডালিম যেনো গাছে ঝুলে আছে।কালার এতো চমৎকার হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। আপনার আর্টের কালার কম্বিনেশন দারুন হয়েছে। গাছে একগুচ্ছ ডালিম দেখে মনের ভাবনা দিয়ে কি চমৎকার ভাবেই না এঁকে নিলেন।আমার কাছে আর্টটি চমৎকার লেগেছে।ধন্যবাদ দাদা প্রতিনিয়ত চমৎকার চমৎকার আর্ট শেয়ার করার জন্য।
বাহ! মনে হচ্ছে পাকা ডালিম ঝুলে আছে গাছে! আপনার আর্ট বরাবরই আমার কাছে ভালো লাগে। কালার কম্বিনেশন ভালো হয়েছে দাদা
বাহ্! আপনার আর্ট করার কনসেপ্টটা দারুণ লেগেছে দাদা। সাধারণত একটি ছোট গাছে অনেকগুলো ডালিম ধরে এবং দেখতেও খুব সুন্দর লাগে। আপনার আর্ট গুলো সবসময়ই খুব সুন্দর হয় দাদা। আজকেও তার ব্যতিক্রম নয়। পাকা তিনটি ডালিম এবং ডাল-পাতা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করে আমাদের সাথে শেয়ার করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা আপনি কিন্তু বড়াবড়ই অনেক সুন্দর সুন্দর আর্ট করেন। আপনার প্রতিটি আর্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আজ দারুন একটি আর্ট আমাদের সাথে শেয়ার করলেন। ডালিমগুলো যেভাবে ঝুলে আছে আমি তো ভেবেছিলাম যে সত্যিকারের ডালিম। বেশ সুন্দর প্রতিভার অধিকারী দাদা আপনি। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার আর্ট গুলো দেখা হয় মাঝে মধ্যেই। আর্টে আপনার বেশ দক্ষতা রয়েছে তা আপনার ছবি দেখেই বুঝা যায়। আজকের ডাল-পাতা সহ ডালিমগুলো বেশ প্রাণবন্ত লাগছে। দেখে মনে হয় যেন সত্যি কারের ডালিম ই। আপনার আর্টের দক্ষতার প্রশংসা করতেই হয়।