আলাদিনের আশ্চর্য প্রদীপ ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটু ভিন্ন ধরণের আর্ট করার চেষ্টা করেছি। এই আর্টটা আসলে একটি বিষয় দেখার পরে আর্ট করার ইচ্ছাটা জেগেছে আর কি। এই আর্টটা দেখে অনেকে অলরেডি ধারণা করতে পেরেছেন নিশ্চই যে, কি বিষয়ে আর্ট। এটি একটি প্রদীপের মতো দেখতে লাগলেও কিন্তু কোনো সাধারণ প্রদীপ এর আর্ট না। এটি আসলে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। আমি এখনো আলিফ লায়লার কিছু কিছু ভাগ দেখে থাকি সময় পেলে, আর এইগুলো দেখতেও অনেক ভালো লাগে। যেমন, আলাদিনের কাহিনী, আলিবাবার চল্লিশ চোরের ঘটনা এইগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এখনো দেখেও থাকি। আমার কাছে ফুল সিরিজ লোড করা আছে এইগুলোর। এই বিষয়গুলো কখনোই পুরানো হয় না, এইগুলো একবার দেখলেও আবার দেখতে ইচ্ছা করে। যাইহোক, আসলে গতকাল আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনীটা দেখছিলাম, তখন আসলেই এই বিষয় থেকেই মনে হলো এই টপিকের উপর আর্টটা করা যেতে পারে। আর তখন এই আলাদিনের আশ্চর্য প্রদীপ এর চিত্রটা আঁকার চেষ্টা করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা মোটামুটি ডার্ক দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাইহোক, এই আর্টটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো দেখতে পুরোপুরি এঁকে নিয়েছিলাম। আসলে দৃশ্যে যেমনটা দেখতে লাগছিলো, সেইরকমটাই আঁকার চেষ্টা করেছিলাম। এরপর তার মুখ দিয়ে ধোঁয়া উঠছে এইরকমটা এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে পুরো প্রদীপের চিত্রটিতে গাঢ় কালার করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দেওয়ার পরে মোম রং দিয়ে প্রদীপটিকে পুরো কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, মোম রং দিয়ে ধোঁয়া উঠছে সেটাতে কালার করে দিয়েছিলাম এবং প্রদীপটি যেখানে বসানো ছিল সেটাকে কালার করে দিয়েছিলাম। এরপর প্রদীপের ব্যাকগ্রাউন্ড কালারটি লাইটিং ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছিলাম অর্থাৎ যেমন একটা ধোঁয়া ধোঁয়া বা অন্ধকার টাইপের হয়ে থাকে, এমনটা।

❖পঞ্চম ধাপে, একদম ব্যাকগ্রাউন্ড এর বাকি থাকা অংশটিকে ডার্ক কালার করে দিয়েছিলাম এবং এখানেই অঙ্কনটির সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলেই এই ধরনের সিরিজ গুলো কখনোই পুরনো মনে হয় না। আপনি এখনো মাঝে মধ্যে এই সিরিজ গুলো দেখেন জেনে ভালো লাগলো। প্রদীপটা দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের প্রদীপ। দারুন আর্ট করেছেন দাদা। বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক দারুন একটি আর্ট দাদা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার আর্ট গুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। আলিফ লায়লার এক একটি পর্ব আজো হৃদয়ে গেঁথে আছে অসাধারণ ছিল সেই কাহিনী গুলো।আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের অংকনটি অনেক দক্ষতার সাথে অংকন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর প্রদীপের কালার কম্বিনেশন টাও দারুন ছিল। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

দাদা কি আর বলবো আপনার পোস্টের কভার ফটো দেখে ভেবেছিলাম টিভির মধ্যে থেকে ফটোগ্রাফিটি করেছেন।এটা যে আর্ট তা পরে পড়ে বুঝলাম।কি একটা অবস্থা বলেন তো।দেখে বোঝার উপায়ই নেই এটা আর্ট।এতোটাই নিখুঁত হয়েছে।আলিফ লায়লা,ঠাকুরমার ঝুলি,গোপাল ভাড়,নন্টে- ফন্টে এখনো আমি দেখি।আর আমার কাছে এখনো সেই একই রকম ভালো লাগে। আপনি আজ আলাদিনের আশ্চর্য প্রদীপ কতোই না সুন্দর ভাবে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে কিন্তু দারুন লেগেছে।👌💕কালার কম্বিনেশন খুবই চমৎকার হয়েছে।আপনার আঁকার হাত খুবই ভালো। আশাকরি সামনের দিনগুলোতে আরো নতুন নতুন আর্ট আমরা দেখতে পাবো।এভাবেই আমাদের কে আপনার দক্ষ আর্টের দ্বারা অনুপ্রানিত করবেন এমনটা ই আশাকরি।অনেক অভিনন্দন দাদা আপনার জন্য। ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

ইস! দাদা তো সেই পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন। সেই স্মৃতি, সেই আলাদ্দিন আর সেই আলিফ লায়লা। সত্যি বলতে এগুলো কখনও পুরানো হওয়ার নয়। নয় মুছে যাওয়ার। তবে আপনারও প্রশংসা করতে হয় দাদা। আপনি তো একেবারে ঠিকঠাক একটি আলাদ্দিনের চেরাগ অঙ্কন করেছেন। খুব সুন্দর করে আবার কালার কম্বিনেশনও করেছেন দাদা । আমার কাছে দারুন লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলার স্মৃতি মনে এলো। তখন এইগুলোই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এতো হাই রেজলিউশনের অ্যানিমেশন ছিল না৷ তাও আমাদের সময়ের সেরা বলাই চলে। আপনার অঙ্কনটি বেশ সুন্দর হয়েছে৷ মোম রঙের একটা সুন্দর গ্লসি এফেক্ট আছে। ভালো লাগল৷

 2 years ago 

আরে বাহ্ দাদা আপনি তো দেখছি আজকে আলাদিনের প্রদীপ অনেক সুন্দর করে অংকন করে নিয়েছেন। আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী দেখে এটা অঙ্কন করার সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু ভালোই করেছেন। আপনার কাছ থেকে আজকে নতুন ধরনের একটা আর্ট দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগতেছে। পুরো প্রদীপের আর্টটি অনেক বেশি সুন্দর করে আপনি অঙ্কন করেছেন। কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার কাছ থেকে এই ধরনের আর্টগুলো আশা করছি প্রতিনিয়তই দেখতে পাবো দাদা। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি এই আর্টটি সম্পূর্ণ করেছেন নিশ্চয়ই। আর পুরোটা দেখেও বোঝা যাচ্ছে সময়েরও প্রয়োজন হয়েছিল অনেক বেশি। সত্যি দাদা আপনার আর্ট গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। প্রতিনিয়ত অপেক্ষায় থাকলাম, আপনার এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো দেখার জন্য।

 2 years ago 

দাদা আপনি এত সুন্দর করে আলাদিনের আশ্চর্য প্রদীপ অংকন করেছেন আমার কাছে তো দেখতে অনেক বেশী সুন্দর লেগেছে। দেখে তো মনে হচ্ছে এটার সৌন্দর্য অনেক সুন্দরভাবে চারপাশটা আলোকিত করে ফেলেছে। দাদা আপনি যেহেতু এখন এটা অঙ্কন করে ফেলেছেন আমাকে দিয়ে দেন। আমি একটু ঘষে দেখি জিন বের হয় কিনা। সত্যি দাদা আলাদিন এবং আলিফ লায়লা যতই দেখবো না কেন ততই এগুলো পুরাতন হবে না। একবার দেখলে আবারো দেখতে ইচ্ছে করে। আমি তো মনে হয় অনেকবার দেখে ফেলেছি। আলাদিনের কাহিনী, আলিবাবার চল্লিশ চোরের ঘটনা আমার নিজের কাছেও খুব ভালোলাগে দেখতে। যাইহোক আলাদিনের আশ্চর্য প্রদীপ এখন অংকন করে নিয়েছেন। আর সবার মাঝে সুন্দর করে তুলে ধরেছেন। সবার তো এটা দেখলে ভালো লাগার থেকে, বেশি ইচ্ছে করবে এটা নিয়ে আসতে। আর এই আশ্চর্য প্রদীপের মালিক হতে। ভালো লাগলো দাদা আপনার এই দক্ষতা মূলক সুন্দর আর্টটি দেখে।

 2 years ago 

আমি যখন আলিফ লায়লা দেখতাম তখন অনেক ছোট ছিলাম। আর একবার আলিফ লায়লার একটা ভয়ঙ্কর অংশ দেখে বেশ ভয় পেয়েছিলাম।বেশিরভাগ সময় সন্ধ্যা বেলায় এটা চালানো হতো। এজন্যই মূলত ভয় পেতাম। তা যাই হোক খুব ভালো লাগলো এই প্রদীপটা দেখে। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। বরাবরের মত আপনি দারুন একটা আর্ট শেয়ার করেছেন দাদা। সব সময় আপনার আর্ট গুলো দেখে মুগ্ধ হয়ে যাই।

 2 years ago 

দাদা আপনার মতো আমারও আলিফ লায়লা দেখতে ভীষণ ভালো লাগে। আমিও ইউটিউবে মাঝেমধ্যে আলিফ লায়লার কিছু কিছু পর্ব দেখে থাকি। যাইহোক আর্টটি দেখে তো একেবারে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই লাগছে দাদা। আপনার প্রতিটি আর্ট খুবই নিখুঁত হয়। কালার কম্বিনেশনটাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38