নন সিজনিক সবজি শিম দিয়ে ভাঙ্গাল মাছের সুস্বাদু রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। এই রেসিপিটা কিছুদিন আগে করেছিলাম। রেসিপিতে শিমের কথা শুনে অনেকে হয়তো ভাবছেন এখন অসময়ে শিম আসলো কথার থেকে। শিম আসলেই এখন লোকাল বাজারে পাওয়া খুবই মুশকিল, বলতে গেলে আমি শীত যাওয়ার পরে আর দেখিনি। তবে বর্তমানে আমাদের এখানে এখন লোকাল বাজারের পাশাপাশি সবকিছু অনলাইনেও সবজি বাজার করা যায়। তেমন দামের তফাৎও না, লোকাল বাজারের দামের থেকে ২-৩ টাকা একটু বেশি নিত্য সবজির। কিছুদিন আগে আমি কিছু নন সিজনের সবজি বাজার করেছিলাম অনলাইন থেকে, আর তখন শিম দেখে খেতেও ইচ্ছা করছিলো তাই কিনে নিয়েছিলাম আর ডেলিভারিও খুব ফাস্ট, মাত্র ১৫-২০ মিনিটে বাড়িতে দিয়ে যায়। শিম তাও অনলাইনে পাওয়া যায় না, তবে ওদের নোটিফাই করলে ম্যানেজ করে দেয় সেটা, যদিও সেটা স্টকের। আবার অনলাইনে একটা সমস্যা হচ্ছে জিনিস অনেক সময় ভালো হয় না, তবে আমি মাঝেমধ্যে অনলাইনে কিনি আর খারাপ হলেই রিটার্ন করে দেই। যাইহোক, এই শিমের তরকারিটা ভাঙ্গাল মাছ দিয়ে রান্না করেছিলাম। আর সত্যি বলতে অনেকদিন পরে শিমের তরকারি খেতে যেন অসাধারণ লাগছিলো। আর এই মাছটাও এমনি খেতে খুবই টেস্টি তাই তরকারির স্বাদটাও এই সবজির সাথে ভালো লাগবেই। যাইহোক, এখন রেসিপিটার মূল পর্বের দিকে চলে যাবো।
☬প্রয়োজনীয় উপকরণসমূহ:☬
❦এখন রেসিপির ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
☫প্রস্তুত প্রণালী:☫

➤শিমগুলোকে কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর আলুগুলোর খোসাও ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে রেখেছিলাম।
➤পেঁয়াজ দুটির খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কুচি করে রেখে দিয়েছিলাম। এরপর একই সাথে লঙ্কাগুলোকে কেটে নিয়েছিলাম।
➤ভাঙ্গাল মাছের পিসগুলো ধুয়ে নেওয়ার পরে তাতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর প্রত্যেক পিসের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম।
➤প্যানে তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে মাছের পিসগুলো পর পর সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। এরপর পিস সব ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে তুলে নিয়েছিলাম।
➤আরেকটি কড়াইতে অল্প তেল দিয়ে আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আলু সব লাল মতো ভাজা হয়ে আসলে তুলে রেখেছিলাম।
➤আলু ভাজার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এবং পরে শিম দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম এবং সেই সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম। এরপর সব একসাথে মিডিয়াম ভাজা করে নিয়েছিলাম।
➤ভাজা হয়ে গেলে তাতে একেবারে আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর ভাজা শিম দিয়ে দিয়েছিলাম।
➤শিম দেওয়ার পরে তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে পরিমান মতো লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর সব একসাথে মিক্স করে নিয়েছিলাম।
➤সবজির সাথে মশলা ভালোভাবে মিক্স করার পরে তাতে জল দিয়ে দিয়েছিলাম। এরপর সবজিগুলো ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম।
➤সেদ্ধ কিছু আলু তুলে নিয়ে ভালোভাবে গলিয়ে আঠালো মতো করে রেখেছিলাম।
➤আলু তোলার পরপরই আগে ভাজা ভাঙ্গাল মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরই তাতে গলানো আলুটা দিয়ে দিয়েছিলাম এবং তরকারিটা আরো ঘন হয়ে আসার জন্য কিছুক্ষন জ্বালে বসিয়ে রেখেছিলাম।
➤তরকারির ঝোল গাঢ় হয়ে গেলেই জ্বাল বন্ধ করে তাতে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এরপর সুস্বাদু তরকারিটা একটি পাত্রে পরিবেশনের জন্য তুলে নিয়েছিলাম।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




দাদা আজ আপনি নন সিজনিক সবজি শিম দিয়ে ভাঙ্গাল মাছের রেসিপি শেয়ার করেছেন। যা সত্যিই খুব লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছি। দাদা আপনার মতো আমিও অনলাইন থেকে সবজি, ফল এনে থাকি।আর ভালো না হলে কল দিলে ফেরত নিয়ে আবার নতুন করে জিনিস দিয়ে যায়। আমার বেশ ভালোই লাগে অনলাইনে। যাই হোক শিম গুলো তো বেশ ফ্রেসই লাগছে।এই মাছ দিয়ে শিম দিয়ে খেতে বেশ মজারই হয়েছে। রেসিপি দেখেই লোভ লেগে গেলো।আপনার উপস্থাপনা ও দারুন ছিল।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনলাইনে কখনো সবজি কেনা হয়নি দাদা। অনলাইনে যদি এরকম সবজি পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। তবে অনেক সময় অনলাইন থেকে কেনা পণ্যগুলো একটু কোয়ালিটিতে খারাপ হয়। অনলাইন থেকে কেনা পণ্যগুলো খারাপ হলে যেহেতু রিটার্ন করার অপশন আছে তাহলে তো কোন সমস্যাই নেই। এই অসময়ে শিম বাজারে দেখাই যায় না। যখন যেই সবজি পাওয়া যায় না তখন সেই সবজি খেতে বেশি ইচ্ছে করে🤭। ভাঙ্গাল মাছ এমনিতেই অনেক সুস্বাদু। আর যদি শিম দিয়ে সুন্দরভাবে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। দারুন লোভনীয় একটি রেসিপি সবার মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার রন্ধন প্রণালী আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
সত্যি দাদা খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আসলে আপনার টাইটেল দেখে আমি প্রথমে ভেবেছিলাম, আপনি এই অসময়ে শিম কোথায় পেয়েছিলেন। পরে আপনি যখন খোলাসা ভাবে সবকিছু লিখেছেন তারপর বুঝলাম। অনলাইনে সবজি ক্রয় এটা আগে কখনো শুনিনি। মাঝে মাঝেই সবজি খারাপ ও পড়ে যায় তাহলে। খারাপ হলে রিটার্ন করে দেন এটা জেনে ভালো লাগলো। যাইহোক নন সিজনিক শিম দিয়ে ভাঙ্গাল মাছের এরকম মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল, আর আপনারা অনেক মজা করেই খেয়েছিলেন মনে হয়। দাদা রেসিপির পরিবেশন টাও খুবই সুন্দরভাবে করেছেন আপনি, দেখে ভীষণ ভালো লাগলো।
দাদা আমি তো ভাবছিলাম আপনি এই নন সিজনে শিম কোথায় পেলেন। অনলাইন থেকে সবজি কেনার বিষয়টি আমার কাছে খুবই নতুন মনে হয়েছে। অনলাইন থেকে আপনি মাঝে মাঝে সবজি ক্রয় করে থাকেন এটা জেনে ভালো লাগলো। ডেলিভারিও খুব অল্প সময়ের মধ্যে দিয়ে থাকে। ১৫-২০ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে যায়। শিম দিয়ে ভাঙ্গাল মাছের রেসিপি টা খুবই লোভনীয় মনে হচ্ছে দেখতে। আপনি খুবই মজাদার ভাবে সম্পূর্ণ রেসিপিটা তৈরি করেছেন। সত্যি দাদা আপনার রেসিপি গুলো যত দেখি ততই ভালো লাগে, আর সেই সাথে শুধু খেতে ইচ্ছে করে। এখন তো আমারও শিম খেতে অনেক বেশি ইচ্ছে করছে, কিন্তু আমাদের এই দিকে তো এটা পাওয়া একেবারেই সম্ভব না। আপনার প্রত্যেকটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুব সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারবে। অসম্ভব ভালো লাগলো সম্পূর্ণ রেসিপি টা।
অনলাইনে তাহলে শিম পাওয়া যায়, দারুন ব্যাপার। আরো একটা বিষয় হলো খারাপ হলে রিটার্ন দিয়ে দেয়। আপনার রেসিপি আমার বরাবরই ভীষণ ভালো লাগে। শিম দিয়ে ভাঙ্গাল মাছের তরকারি ভীষণ লোভনীয় দেখাচ্ছে।
অনেক ধন্যবাদ দাদা চমৎকার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 💌
দাদা,আপনি অসময়ের সবজি অনলাইনে কিনেছেন।তবে এটা জেনে ভালো লাগলো যে দামের তেমন তফাৎ থাকে না।আর খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয়।যদিও কখনো এইভাবে কাঁচা সবজি ক্রয় করে দেখিনি।যাইহোক আপনার রেসিপিটি দারুণ হয়েছে।বিশেষ করে মাছ ভাজি খুবই লোভনীয় ছিল।আর অসময়ের যেকোনো কিছু খাওয়ার মজাই আলাদা।ধন্যবাদ দাদা।
মাছের নামটা আমার কাছে একদম নতুন মনে হয়েছে। এমন মাছের নাম আমি পূর্বে কখনো শুনিনি। আর অসময়ের সিম দিয়ে মাছ রান্না করে দেখেছেন আমাদের মাঝে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন। সব মিলে বলবো দারুণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।
দাদা শীতের সবজি গরমের সময় পেলে তো দারুণ লাগে। আমি প্রথমে টাইটেল পড়ে ভেবেছিলাম হয়তো শিম গুলো আপনি ফ্রিজে সংরক্ষন করে রেখেছিলেন। পরে বিস্তারিত পড়ে দেখলাম অনলাইন থেকে অর্ডার করেছেন। আবার ডেলিভারিও খুব তারাতারি পেয়ে গেছেন। শিম গুলো দেখে টাটকাই বুঝা যাচ্ছে। নন সিজনিক সবজি শিম দিয়ে ভাঙ্গাল মাছের সুস্বাদু রেসিপি অবশ্যই মজা করে খেয়েছেন। দাদা কত টাকা করে কিলো নিলো শিম গুলো,জানলে ভাল হতো। ধন্যবাদ দাদা।
প্রিয় দাদা, আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন।নন সিজনিক সবজি শিম দিয়ে ভাঙ্গাল মাছের রেসিপি তৈরির প্রক্রিয়াটি খুবই চমৎকার হয়েছে। এ ধরনের শিম সবজির সাথে ভাঙ্গাল মাছ রান্না খেতে খুবই মজদায় লাগে। প্রিয় দাদা, আপনার এই রেসিপি তৈরির ক্ষেত্রে মশলাগুলো প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।