সুস্বাদু চিলি চিকেন রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা গত সপ্তাহের দিকে করেছিলাম, তবে সাজানোর সময় হয়ে উঠছিলো না বলে আর দিতে পারিনি। রেসিপিটা করেছিলাম স্পেশিয়াল ভাবে অর্থাৎ এই রেসিপিটা হলো চিলি চিকেন। চিলি চিকেন আমার অনেক প্রিয় বলতে পারেন, তবে বাড়িতে চিলি চিকেন বা এইধরণের রেসিপি তেমন করা হয় না বললেই চলে। আসলে এইধরণের রেসিপিগুলো করতে গেলে অনেক কিছু গুছিয়ে করতে গেলে সময়ও লাগে আর ধৌর্যে কুলায় না। আমার আবার চিকেন এর বিষয়ে তেমন ধৌর্য নেই বললেই চলে, এটা আমার আধা সেদ্ধ বা রান্নার থেকে খাওয়া শুরু হয়ে যায়। তবে এই রেসিপিটাতে বেশিরভাগটাই মা গুছিয়ে দিয়েছিলো, আমি পরে শুধু রান্নার সময় গিয়ে রান্নাটা করেছি, চিকেন ভাজা এইসবের থেকে। চিলি চিকেন মূলত রেস্টুরেন্ট এর দিকে বেশি খাওয়া হয়, যখন বাইরে খেতে যাওয়া হয়।

তাছাড়া মাঝে মধ্যে অনলাইনে অর্ডার করেও নেই ভালো মন্দ যেদিন রান্না না হয়। চিলি চিকেনে মূলত সস কয়েকটা দিলে হয়, কিন্তু আমি এখানে ৪ ধরণের দিয়েছিলাম, আসলে টমেটো সসটা বেশিই ব্যবহার করা হয়, কিন্তু বেশি মিষ্টি মিষ্টি লাগবে বলে চিলি সসটা দুই ধরণের ব্যবহার করেছিলাম রেড আর গ্রিন। রেডটা যেকোনো ভাজার সাথে খেতে ভালো লাগে, কিন্তু গ্রিনটা কেমন বেস্বাদ লাগে আমার কাছে। চিলি চিকেন এর ক্ষেত্রে মাংসটা একটু ছোট ছোট করলে বেশি ভালো হয়, কিন্তু এটা আমি বাড়িতে নরমাল কেটেছিলাম ফলে সাইজে অনেকটা বড়ো বড়ো রয়ে গিয়েছিলো। তবে খেতে বেশ মজার হয়েছিল। এইসব আসলে ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে সাদা ভাত দিয়ে খেতেও ভালোই লেগেছিলো।যাইহোক, এই রেসিপিটার এখন প্রস্তুত প্রণালীর দিকে চলে যাবো।


☫প্রয়োজনীয় উপকরণসমূহ:☫

✦উপকরণ
পরিমাণ✦
চিকেন
৫০০ গ্রাম
গ্রিন ক্যাপসিকাম
১ টি
পেঁয়াজ
২ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
৫ টি
ভিনেগার
২ চামচ
চিলি স্লাইস
২ চামচ
টমেটো সস
২ চামচ
সোয়া সস
২ চামচ
চিলি সস
২ চামচ
কর্নফ্লাওয়ার
পরিমাণমতো
ডিম
১ টি
ব্ল্যাক পেপার পাউডার
১ চামচ
রেড চিলি পাউডার
১ চামচ
আদা-রসুনের পেস্ট
১ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
১ চামচ


চিকেন, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ভিনেগার, চিলি স্লাইস, টমেটো সস


চিলি সস, কর্নফ্লাওয়ার, ডিম, ব্ল্যাক পেপার পাউডার, রেড চিলি পাউডার, আদা-রসুনের পেস্ট, সরিষার তেল, লবন


დএখন রেসিপি তৈরির ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---


❂প্রস্তুত প্রণালী:❂


➤ক্যাপসিকামটিকে প্রথমে কেটে ছোট করে নিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কেটে নেওয়ার পরে পেটালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম।

➤রসুনের কোয়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কোয়াগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম।

➤বাটিতে আলাদা আলাদা করে টমেটো সস, চিলি স্লাইস এবং সোয়া সস ঢেলে রেখেছিলাম।

➤এরপর চিলি সসটাও ঢেলে নেওয়ার পরে বাটিতে কর্নফ্লাওয়ার পাউডার ঢেলে নিয়েছিলাম। এরপর তাতে জল দিয়ে তরল করে নিয়েছিলাম।

➤এইবার মাংসগুলোকে ধুয়ে নিয়ে তাতে ভিনেগার দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে আদা-রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে নুন এবং ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালোভাবে সব মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে একটি ডিম ফাটিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কর্নফ্লাওয়ার এর গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম।

➤এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে নেওয়ার পরে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম অল্প করে।

➤চিকেন ভালোভাবে ভাজা হয়ে আসলে সব একটি বাটিতে তুলে নিয়েছিলাম।

➤এরপর ওই একই তেলে পর পর রসুনের টুকরো করে রাখা কোয়া আর পেঁয়াজ এর পেটালগুলো দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে সোয়া সস আর চিলি সস দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে টমেটো সস আর চিলি স্লাইস দিয়ে একসাথে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে জল দিয়ে দিয়েছিলাম। এরপর কিছুক্ষন ফুটিয়ে নেওয়ার পরে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম।

➤চিকেন দেওয়ার পরে তাতে লবন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম।

➤এরপর কিছুক্ষন ঢেকে মিডিয়াম আঁচে জ্বাল দিয়ে নিয়েছিলাম।

➤চিলি চিকেন রেসিপিটা ভালোভাবে হয়ে আসার জন্য ঢাকনা তুলে আরো কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছিলাম।

➤চিলি চিকেন ভালোভাবে হয়ে গেলে পরে নামিয়ে নিয়েছিলাম এবং পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

চিলি চিকেন আমারও ভীষণ পছন্দ দাদা। তবে এটা ঠিক, বাসায় এই ধরনের রেসিপি তেমন একটা তৈরি করা হয় না। কারণ এই ধরনের রেসিপি তৈরি করতে বেশ ভালোই সময় লাগে। চিলি চিকেন সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে গেলেই খাওয়া হয়। ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন খাওয়ার মজাই আলাদা। যাইহোক বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছিল। সাদা ভাত দিয়ে বেশ মজা করে এই রেসিপিটা খেয়েছিলেন দাদা। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা এমন রেসিপি কার না পছন্দ। আমার তো অনেক পছন্দ। তবে এটা সত্যি তৈরি করতে অনেক উপকরণ ও সময়ের প্রয়োজন। আসলে মজা করে খেতে হলে কষ্ট না করলে কেমন হয়। যাইহোক দাদা আপনার রেসিপিটা দেখে লোভ লেগে গেল অনেকদিন খাওয়া হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো রেস্টুরেন্টের খুবই কমন একটি খাবার চিলি চিকেন। আমারও খুবই পছন্দের খাবার এটি।তবে কখনো বাসায় রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি শিখে নিলাম দাদা। কোনো এক দিন বানাবো। ধন্যবাদ দাদা চিলি চিকেন এর রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনি তো খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করলেন। আপনার তৈরি করা রেসিপিটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। কারণ আপনি আমার সবথেকে ফেভারিট একটা রেসিপি শেয়ার করলেন। ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমি বেশ কয়েকবার চিলি চিকেন তৈরি করেছি ফ্রাইড রাইসের সাথে। চিকেন গুলোকে ছোট ছোট করে কেটে তৈরি করলে বেশি ভালো লাগে। আমি কিন্তু যখন তৈরি করেছিলাম, এত রকমের সস ব্যবহার করিনি। কারন আমার কাছে এত রকম ছিল না তখন। খুবই মজা করে কিন্তু খাওয়া যায় এই মজাদার রেসিপি টা। এই রেসিপিটা কিন্তু কম বেশি সবার পছন্দের। সবুজ ক্যাপসিকাম ও ব্যবহার করলেন আপনি এই রেসিপিটার মধ্যে। এত সবকিছু দেওয়াতে নিশ্চয়ই এটা খুব সুস্বাদু হয়েছিল। দাদা ধৈর্য ধরা কিন্তু খুবই ভালো একটা কাজ, চিকেনে আপনার ধৈর্য নেই। আর তাই আপনার আম্মু সবকিছু যখন রেডি করে দিয়েছিল, তখন আপনি শুধু রান্না করে নিয়েছিলেন। তবে এটাই বলব যে, একদিন ধৈর্য ধরে সব কিছু করবেন, দেখবেন ভালোই লাগবে আরও বেশি। ধন্যবাদ দাদা রেসিপিটা তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি চিকেন রেসিপি শেয়ার করেছেন। আপনার এই রেসিপি দেখে খেতে খুবই লোভ হচ্ছে। দেখে মনে হচ্ছে এটি খেতে হয়তো অনেক সাধ হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্পেশাল একটি রেসিপি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে চমৎকারভাবে প্রয়োজনীয় উপাদানগুলো সাজিয়েছেন টেবিল আকারে এরপর রান্নার কার্যক্রম ধাপে ধাপে এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অনেকগুলো ফটো সমন্বয়ে দেখে যেন মন ভরে গেল। আর এভাবেই আপনি আপনার কার্য করা সম্পন্ন করেছেন তাই অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা সব সময় মত আপনি আজকেও আমাদের মাঝে একটা রেসিপি শেয়ার করেছেন। তবে এই রেসিপিটা সবথেকে আলাদা ছিল, যার কারণে এটা খুবই ভালো লেগেছে দেখতে। চিলি চিকেন তৈরি করলেন খুবই মজাদার ভাবে। আর আপনার আম্মু সবকিছু রেডি করে দিয়েছিল কারণ এই বিষয়টা আপনার কাছে খুব ভালো লাগে না কারণ ধৈর্য লাগে অনেক বেশি। সব কিছু রেডি করে দেওয়ার পর আপনি খুব মজাদার ভাবেই তৈরি করে নিয়েছিলেন এই রেসিপিটা। রেসিপিটার কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। সত্যি অনেক বেশি লোভনীয় লাগতেছে দাদা আপনার আজকের এই চিলি চিকেন এর রেসিপি টা। অনেকদিন হয়েছে এরকম মজাদার চিলি চিকেন খাওয়া হয় না। রেসিপিটার পরিবেশনটা অনেক সুন্দর করে করেছেন আপনি। পুরোটা খুবই দারুন ছিল দাদা।

 3 years ago 

দাদা চিলি চিকেন আমার নিজেরও অনেক বেশি পছন্দের। চিলি চিকেন রেস্টুরেন্টে খেতে যেমন ভালো লাগে, তেমনি এভাবে ঘরে তৈরি করলেও অনেক সুস্বাদু হয়ে থাকে। বুঝতেই পারছি দাদা চিকেন এর বিষয়ে আপনার খুব একটা ধৈর্য নেই। তাইতো অনেক সময় আপনি আধা সেদ্ধ অথবা রান্না থেকে এই খাওয়া শুরু করে দেন। তবে আমার কাছে কিন্তু পুরোপুরি ভাবে রান্না করতে সবথেকে বেশি ভালো লাগে। আজ রান্না করার পর কিন্তু সত্যি অনেক টেস্ট হয় এই রেসিপিটা। আপনি চার ধরনের সস দিয়েছিলেন এটা দেখে আমার কাছে একটু ভিন্ন লেগেছে। চার ধরনের সস দিয়ে এটা কখনো তৈরি করা হয়নি। তাই ভাবছি পরবর্তীতে কখনো যদি এটা তৈরি করা হয়, তাহলে আমি ও চার ধরনের সস ব্যবহার করব। যাইহোক দাদা আপনার পদ্ধতিতে তৈরি করা খুব সহজেই শিখে নিতে পারলাম উপস্থাপনাটা ভালোভাবে পড়ে। আপনার লোভনীয় রেসিপি টা দেখে সত্যি খুব লোভ লেগেছে বলতে হয়।

 3 years ago 

চিলি চিকেন নাম শুনলেই জিভে জল চলে আসে। আপনি খুব চমৎকার ভাবে বাড়িতে চিলি চিকেন রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ দাদা চিলি চিকেন রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38