একটি আপেলের সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। আজকের ম্যান্ডেলা আর্টটিও একটি রঙিন ম্যান্ডেলা আর্টে সম্পন্ন করেছি। তবে আজকের আর্টটিতে ম্যান্ডেলা করেছি একটি ফলকে নিয়ে। আর এটা হলো আপেল ফল। এটা আসলে কোনো কিছু উদ্দেশ্য করে আঁকা না, এমনিই ইচ্ছা থেকে আঁকলাম। ম্যান্ডেলা আর্ট করতে যাচ্ছিলাম অন্য কিছুর, তবে ভাবলাম যে একটি ফলের গায়ে যদি বিভিন্ন ডিজাইন দিয়ে সাজিয়ে একটা ম্যান্ডেলা করা যায় তাহলে দেখতে কেমন লাগবে, ব্যাস এই চিন্তা নিয়েই একটি আপেলের চিত্রের উপর ম্যান্ডেলা ডিজাইন সাজালাম এবং কালারগুলো করার পরে দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর আশা করি আপনাদের কাছেও এই ম্যান্ডেলা ডিজাইনটি ভালো লাগবে। যাইহোক, এখন অঙ্কনটির পুরো প্রসেস সমূহের দিকে চলে যাবো।


❦উপকরণ:❦

আর্ট পেপার
বোর্ড
স্কেল
স্কেচ পেন্সিল
মার্কার পেন
স্কেচ পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথমত, সুন্দর দেখে একটি আপেল ফল তৈরি করে নিয়েছিলাম এবং পরে বোঁটা তৈরি করে সেই বোঁটায় একটি সুন্দর দেখতে পাতা এঁকে দিয়েছিলাম।

➤দ্বিতীয়ত, সম্পূর্ণ আপেলের গায়ে স্কেচ পেন্সিল দিয়ে বিভিন্ন ক্যাটাগরির ফুল এবং সাথে অন্যান্য বিভিন্ন ডিজাইন তৈরি করে নিয়েছিলাম। এরপর পাতাটিতে হালকা করে একটু ডিজাইন দিয়ে সম্পূর্ণ পাতার মতো ফুটিয়ে তুলেছিলাম।

➤তৃতীয়ত, মার্কার পেন দিয়ে আপেলের ভিতরের কিছু অংশ বাদে বাকি ডিজাইনগুলো আরো ভালোভাবে কালী করে ফুটিয়ে তুলেছিলাম।

➤চতুর্থত, স্কেচ পেন দিয়ে আপেলের বোঁটায় এবং পাতায় কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চমত, ভিন্ন ভিন্ন স্কেচ পেন দিয়ে আপেলের এক সাইডে আঁকা ফুল সহ কিছু ডিজাইনে কালার করে দিয়েছিলাম।

➤ষষ্ঠত, মার্কার পেন এবং আরো কিছু স্কেচ পেনের সাহায্যে অন্য পাশের কিছু ডিজাইন ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

➤সপ্তমত, একইভাবে মার্কার পেন এবং স্কেচ পেনের সাহায্যে সর্বশেষ বাকি থাকা ডিজাইনগুলোতে কালার করে পুরো ম্যান্ডেলা ডিজাইনটি সম্পন্ন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা ম্যান্ডেলা আর্ট মানেই অসাধারণ কিছু। একটা ফলের মধ্যে এত সুন্দর ডিজাইন করেছেন দেখে অবাক হলাম। আমার কাছে আবার কালারফুল ম্যান্ডেলা গুলো দেখতে বেশি ভালো লাগে। ফলের মাঝে ডিজাইন করবেন এটা চিন্তা করেই দেখছি অসাধারণ ডিজাইন করে ফেলেছেন। তাছাড়া ম্যান্ডেলা আর্টের মধ্যে এরকম ছোট ছোট ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে। এই আর্ট এর ডিজাইন টা যেমন অসাধারণ হয়েছে, তেমনি কালার কম্বিনেশন টাও বেশ ভালো লেগেছে। এই ধরনের আর্ট দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের মধ্যে এত সুন্দর একটা উপহার দিয়েছেন, অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপেলের ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে দাদা।যদিও আপনি অন্য কিছু আঁকার জন্য চাইছিলেন।পরে আপেল এঁকে তার ম্যান্ডেলা করলেন।আর তাইতো এতো সুন্দর একটি আর্ট আজ দেখতে পেলাম।মার্কার পেন দিয়ে আঁকার পরেই সুন্দর লাগছিলো।পরে কালার করলেন আপেলের ম্যান্ডেলার চিত্র আরো সুন্দর ভাবে ফুটে উঠলো।আপনার সব ধরনের আর্টই খুব সুন্দর হয়।আপনার উপস্থাপনা ও বেশ চমৎকার ছিল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে দাদা।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

দাদা নিজের ভাবনা থেকে দেখছি অনেক সুন্দর একটা ফলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। বিশেষ করে ফলের ভেতরে বিভিন্ন বিভিন্ন রকমের নিখুঁত ডিজাইন অংকন করেছেন দেখে খুব ভালো লেগেছে। অনেক ভালোভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলেছেন। আপনার ম্যান্ডেলা আর্টগুলো সত্যি সবাইকে মুগ্ধ করে। এর আগে আপনি যে ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করেছিলেন সেগুলো দেখেও আমি অনেক বেশি মুগ্ধ হয়ে ছিলাম। তবে আপনি ভিন্ন মাধ্যমে ভিন্ন একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এরকম ভাবে যে কোন কিছু অঙ্কন করলে অনেক সুন্দর হয়। আপনাদের এরকম দক্ষতা মূলক কাজ গুলো দেখে প্রশংসা না করে পারা যায় না দাদা। এরকম নিখুঁত একটা কাজ সম্পূর্ণ করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো। পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি পরবর্তীতে ও এরকম সুন্দর সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপেলের অপরূপ সৌন্দর্যের ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো চোখ ফেরাতে পারছি না। এরকম ম্যান্ডেলাগুলো আমার অনেক বেশি পছন্দের। আসলে আমি তো বেশিরভাগ সময় চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো অঙ্কন করার। প্রথমে পেন্সিল দিয়ে আপেলটি অঙ্কন করে ফেলেছেন, তারপরে ভেতরে নিখুঁত ডিজাইন অঙ্কন করলেন। সত্যি দাদা মনোমুগ্ধকর ছিল আপনার আর্ট। ভেতরে বিভিন্ন রকমের কালার দিয়েছেন আপনি প্রথমে ডিজাইন অঙ্কন করে। রঙিন ম্যান্ডেলাগুলো অঙ্কন করতে অনেক সময়ের প্রয়োজন হয়। প্রথমে ম্যান্ডেলা আর্ট করা লাগে, তারপরে তার ভিতরে বিভিন্ন রকমের রং দিয়ে রং করা লাগে। দাদা আপনার কাছ থেকে আজকে অনেক সুন্দর আপেল ফলের একটা ম্যান্ডেলা আর্ট শিখে নিতে পারলাম। আর এই বিষয়টা শিখতে পেরে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। সময় দিয়ে এটি অংকন করে, সম্পূর্ণটা উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো দাদা।

 3 years ago 

দাদা আপনি তো দেখছি বেশ ভালো একটা আইডিয়া শেয়ার করলেন। সত্যিই ফলের গায়ে বিভিন্ন ধরনের ডিজাইন এটা কখনো চিন্তা করেনি। তবে আপনি এই বিষয়টা চিন্তা করে আজকের আর্ট করেছেন দেখে ভালো লাগলো। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর রঙিন ম্যান্ডেলা গুলো দেখতে বেশি ভালো লাগে। তাছাড়া ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো করা ভীষণ কঠিন। কিন্তু কষ্ট করে আর্ট করার পর দেখতে কিন্তু অসাধারণ লাগে। তেমনি আপনার আজকের আপেলের আর্ট আমার কাছে অসাধারণ লেগেছে। আপেলের পাতাটাও দেখতে ভীষণ ভালো লেগেছে। আর ভেতরের ডিজাইনগুলো ছিল খুবই সুন্দর।

 3 years ago 

একটি আপেলের ম্যান্ডেলা ডিজাইন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপেলের চিত্রে ম্যান্ডেলার রঙিন ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। ম্যান্ডেলার ছোট ছোট ডিজাইনগুলো আপনি খুবই নিখুঁতভাবে করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রিয় দাদা, একটি আপেলের অসাধারণ সুন্দর ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে আপেলের চমৎকার একটি আর্ট আপনি করে নিয়েছিলেন। তারপর আপেলের ভিতরের অংশে ডিজাইন করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন কালারের রং ব্যবহার করে আজ আপনি আমাদের মাঝে আপেলের একটি মেন্ডেলার ডিজাইন আর্ট করেছেন। যেখানে আপেলের গায়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। খুবই ভালো লেগেছে আপনার এই মেন্ডেলার আর্ট তৈরি করতে দেখে।

 3 years ago 

দাদা আজকে আপনার একটি আপেলের ম্যান্ডেলা আর্টে অনেক ডিজাইন দেখলাম। ছোট একটি আপেলের মধ্যে এত প্রকার ডিজাইন এই প্রথম অনূভব করলাম। আপনার প্রত্যেকটা আর্টের মাঝে সৃজনশীলতা দেখতে পায়। প্রত্যেকটা অংশের ডিজাইন করতে প্রচুর সময় লেগেছে। আপেলটির সাথে পাতাটা দেওয়ার কারনে দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37