রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করতে বেশ ভালই লাগে ।আজ আমি মূলত একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি । রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে বেশ ভালো লাগে ।যদিও সময়ের অভাবে সব সময় এগুলো করা হয়ে ওঠেনা ।তারপরেও বেশ কিছুদিন আগে সময় করে একটু বসে ছিলাম ।তখন এই ডাই পোস্টটি তৈরি করেছিলাম । আমি রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুক মার্ক তৈরি করেছি।ইউনিকর্ণ বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এই বুকমার্ক গুলো বেশ কাজের ।যারা অসংখ্য বই পড়ে তাদের এই বুকমার্ক গুলো বেশ কাজে লাগে। বিভিন্ন বইতে বইয়ের পেজ ভাজ না দিয়ে এভাবে বুকমার্ক দিয়ে পড়া চিহ্নিত করে রাখা যায় ।যার কারণে এই বুকমার্ক গুলো বেশ ভালো লাগে আমার কাছে। আর এভাবে রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করলে বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আমার আবার একটি তৈরি করলে হয় না ।আমার সঙ্গে আমার মেয়েও তৈরি করতে বসে। তাকেও হেল্প করে দেই। তারপর দুজন মিলে দুইটা তৈরি করি। সেই বুক মার্ক এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুকমার্ক।

রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুকমার্ক তৈরি


IMG_20240521_011807.jpg



  • রঙিন কাগজ
  • গ্লিটার আর্ট পেপার
  • কাঁচি
  • কলম
  • স্কেল
  • আঠা

প্রুস্তুতপ্রণালী


IMG20240511214518.jpgIMG20240511214540.jpg

প্রথমে ১৫ সেন্টিমিটার এর একটি কাগজ কেটে নেই ।তারপর কাগজ টিকে কোনাকুনি করে ধরে নেই।


IMG20240511214722~2.jpgIMG20240511214846.jpg

তারপর কাগজটির মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে নেই। তারপর আরেক পাশ থেকে একটি ভাঁজ দিয়ে নেই।


IMG20240511214921.jpgIMG20240511215007.jpg

তারপর দুইপাশ থেকে দুইটি ভাঁজ দিয়ে কাগজটি আবার খুলে নেই।


IMG20240511215046.jpgIMG20240511215107.jpg

তারপর নিচের দিক থেকে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেই ।তারপর আরেক পাশ থেকে একটি ভাঁজ দিয়ে নেই।


IMG20240511215154.jpgIMG20240511215343.jpg

তারপর দুইপাশ থেকে দুইটি ভাঁজ দিয়ে ভেতরের দিকে বাড়তি অংশ ঢুকিয়ে নেই।


IMG20240511215618.jpgIMG20240511220938.jpg

তারপর কলম দিয়ে চোখ এঁকে নেই ।তারপর রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার ছোট ছোট করে কেটে নেই।


IMG20240511221237.jpgIMG20240511221519.jpg

তারপর রঙিন কাগজের উপর গ্লিটার আর্ট পেপারের ছোট টুকরোটি আঠা দিয়ে লাগিয়ে বড় টুকরোর সঙ্গে লাগিয়ে দেই।


IMG20240511221557.jpgIMG20240511223119.jpg

তারপর সবগুলো টুকরো আঠা দিয়ে লাগানোর পর ব্যাস তৈরি হয়ে গেল আমার ইউনিকর্ণ শেপের বুকমার্ক। এভাবে একইভাবে আমার মেয়ের টিও তৈরি করেছে,যদিও আমি অনেক হেল্প করেছি।


IMG20240511223131.jpgIMG20240511223215.jpg

IMG20240511223229.jpg


এখন বইয়ে লাগানোর পর খুবই চমৎকার লাগছিল দেখতে।


IMG20240511223131~2.jpg

IMG20240511221736.jpg

IMG20240511223141~2.jpg


আশা করছি আপনাদের কাছেও আমার রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপারের ইউনিকর্ণ শেপের বুকমার্ক ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা। আমি একজন হাউজ ওয়াইফ।আমি সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে ,ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

গুরুত্বপূর্ণ অসংখ্য বই পড়তে আমাদের বুকমার্কের প্রয়োজন বেশি হয়। আজকে আপনি রঙিন কাগজ এবং গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর বুকমার্ক তৈরি করেছেন। আপনার বুকমার্ক তৈরি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার বুকমার্ক তৈরি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু দারুণ হয়েছে তো বুকমার্ক। এমন রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুকমার্ক তৈরি করা থাকলে আমার মনে হয় বাচ্চারা এই মিষ্টি বুকমার্কের লোভেই পড়তে বসে যাবে। আর সব থেকে বেশি ভালো লাগলো আপনার সাথে সাথে আপনার মেয়ে ও এই অসম্ভব সুন্দর বুকমার্ক তৈরি করেছে।দারুণ হয়েছে আপু মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। ঠিকই বলেছেন বাচ্চারা এগুলোতে ভীষণ খুশি হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে দারুন বুকমার্ক তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের ভাজে ভাজে কিভাবে বুকমার্ক তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া বুক মার্ক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুকমার্ক তৈরি। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি দুইটি দুই কালারের তৈরি করেছেন এই কারণে দেখতে সবথেকে বেশি ভালো লাগেছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার তৈরি বুকমার্ক চমৎকার লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

যারা বই পড়তে ভীষণ ভালোবাসে বা অধিকাংশ সময় বইয়ের সাথে সংযুক্ত থাকে তাদের জন্য বুকমার্ক গুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন। বুকমার্ক দিয়ে তৈরি করার প্রসেস গুলি দেখে মনে হচ্ছে আপনি কাগজ দিয়ে অরিগামি তৈরি করতে বেশ এক্সপার্ট। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী অরিগামী দেখার জন্য।

 2 years ago 

ভাইয়া কাগজ দিয়ে অসংখ্য জিনিস এই পর্যন্ত বানিয়েছি। যার কারণে কিছুটা হলেও দক্ষতা হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা আপনি ঠিক কথা বলেছেন আপু, যারা অসংখ্য বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক অনেক জরুরী একটা জিনিস। আমি যদিও কোনদিন এইভাবে বুকমার্ক তৈরি করিনি। তবে মাঝে মাঝে যখন আমাদের কমিউনিটিতে এইগুলো অনেকে শেয়ার করে, সেগুলো দেখে অনেক ভালো লাগে। আপনি এটি তৈরি ধাপ গুলো খুব সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন যা দেখে অনেক ভালো লাগলো আমার। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি বুকমার্ক আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি যেহেতু কখনো এগুলো তৈরি করেননি একবার তৈরি করে দেখবেন বেশ সহজ এবং দেখতেও ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময়ের অভাবে এখন অনেক কিছুই তৈরি করা হয়ে ওঠেনা। সত্যি আপু সময় করে বসাটাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনার তৈরি করা বুকমার্ক অনেক সুন্দর হয়েছে। বুকমার্ক ভীষণ প্রয়োজনীয়। আপু আপনি এত সুন্দর করে বুকমার্ক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আপু এখন সময়ের বড্ড অভাব ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এখনো বুকমার্ক কখনো তৈরি করিনি। আপনাদের বুকমার্ক গুলো আমার কাছে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখব। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বুকমার্ক আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি যেহেতু কখনো বানাননি একবার বানিয়ে দেখুন ,বেশ ভালো লাগবে। আর এগুলো বানানোর পরে দেখতেও ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস গুলো তৈরি করতে যেমন ভালো লাগে।ঠিক তেমনি দেখতেও দারুন লাগে।আপনি আজ রঙিন কাগজ ও গ্লিটার আর্ট পেপার দিয়ে ইউনিকর্ণ শেপের বুকমার্ক তৈরি করে দেখালেন।যা দেখতে খুব ই সুন্দর হয়েছে।আপনার বানানো এই বুক মার্কটি দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই বুকমার্ক তৈরির ধাপ গুলো বেশ সহজ ছিল ।যে কেউ দেখে তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38