জুস বারে একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে। আজ আমি মূলত হঠাৎ করে একদিন জুস বারে যাওয়ার অনুভূতি শেয়ার করতে এসেছি। মূলত বেশ কিছুদিন আমার দাঁতে প্রচন্ড ব্যথা ছিল। তাই ডক্টরের কাছে গিয়েছিলাম এবং দাঁতের রুট ক্যানেল এর কাজ চলছিল।আমরা দুপুরের পর খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়েছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে । কিন্তু সেখানে যাবার পর সিরিয়াল লেখার পর দেখলাম আমার সিরিয়াল আসতে আরও দু'ঘণ্টা সময় লাগবে। তখন আমার হাজবেন্ড বলল, শুধু শুধু এখানে বসে থেকে দু ঘন্টা সময় নষ্ট করার থেকে চলো আমরা বাসায় চলে যাই ।যেহেতু ডাক্তারের চেম্বার আমাদের বাসার কাছেই ছিল তাই আর ওখানে সময় নষ্ট না করে আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো গেট দিয়ে বের হতে হতে আমার হাজবেন্ড বললো ,পাশে একটি জুস বার আছে যেখানে তুমি এখনো যাওনি, চলো তোমাকে ওখান থেকে জুস খাইয়ে নিয়ে আসি। তারপর আমিও যেতে রাজি হয়ে গেলাম ।তারপর সেই জুস খাওয়ার অনুভূতি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

জুস বারে একদিন


IMG20240509152538.jpg

আসলে কোন অসুখকেই ছোট করে দেখার উপায় নেই। কেননা যে কোন অসুখ কষ্টদায়ক। যেমন আমি দাঁতের ব্যথায় ভুগেছি বেশ কিছুদিন। তখন সবকিছু অসহ্য লাগছিল। সামান্য দাঁতের ব্যথা তাতেই জীবন একদম নাজেহাল অবস্থা হয়ে পড়েছিল। খাওয়া দাওয়াই মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল এমন অবস্থা। যদিও জুস খেতে আমার খুব একটা আগ্রহ ছিল না কেননা দাঁতে যেহেতু ব্যথা ছিল। তারপরেও হাজবেন্ড বলাতে যেতে চাইলাম ।আবার ভাবলাম ঠান্ডা খেলে যদি একটু কমে তারপর সেখানে যাবার পর দেখলাম সেই দোকানটি বন্ধ ।তারপর আমরা পাশে আরেকটি দোকান ছিল সেখানে গেলাম। দোকানটা একেবারেই ছোট। অল্প কয়েকটি চেয়ার দেয়া ছিল যেখানে বিভিন্ন আইটেমের জুস ছিল।


IMG20240509151813.jpg

IMG20240509151804.jpg

IMG20240509151804.jpg

তারপর আমরা ম্যেনু কার্ড দেখতে লাগলাম। সেখানে দেখলাম হরেক রকমের জুস রয়েছে ।যদিও আমরা মাত্রই খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়েছিলাম তার কারণে খুব বেশি জুস খাওয়া হয়ে ওঠেনি। আমি আমার জন্য মাল্টার জুস অর্ডার করতে বলেছিলাম ।আর আমার হাজবেন্ড তার জন্য মিন্ট লেমনেড অর্ডার করেছিল ।এটি আমার হাজবেন্ডের খুবই প্রিয় জুস। সে যে কোন জুস বারে গেলেই প্রথমে এটি অর্ডার করবে ।এটি তার খেতে হবে মাস্ট, তারপর অন্য কিছু ।


IMG20240509152544.jpg

তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারা মিন্ট লেমনেড দিয়ে গেল। জুসটি আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে আমার হাজবেন্ডের খুবই প্রিয় ।তবে সে আমাকে প্রথমেই টেস্ট করে দেখতে বলল। যদিও আমি খেতে চাইছিলাম না তারপরেও একটু টেস্ট করে দেখলাম তবে মোটামুটি ভালই লেগেছিল।


IMG20240509152124.jpg

তার কিছুক্ষণ পর তারা মালটার জুস পরিবেশন করলো । জুসের কালার দেখেই আমার কাছে চমৎকার লেগেছিল। দারুন দেখাচ্ছিল জুস টি ।তারপর যখন প্রথম চুমুক দিলাম সেই গরমে চমৎকার এক তৃপ্তি পেয়েছিলাম। আসলে গরমের ভেতর ঠান্ডা যে কোন জুসই খেতে অসম্ভব ভালো লাগে। আর মালটার জুস চমৎকার হয়েছিল ।এবারই প্রথম মনে হয় বাইরে থেকে মালটার জুস খেয়েছিলাম ।এর আগে অবশ্য অরেঞ্জ জুস খেয়েছি ।তবে মালটার টা এবারই প্রথম। বেশ ভালো লেগেছিল ।পরবর্তীতে ইচ্ছা আছে আবার কোনদিন সময় করে ওই দোকানে যেয়ে আরো অন্যান্য জুস গুলো ট্রাই করবো ।তারপর আমরা বিল পরিশোধ করে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার হিসেবে দাঁতে ব্যাথা হচ্ছে সব থেকে কষ্টের। এর ভুক্তভুগি আমি তাই জানি এর কি কষ্ট। লেমন মিন্ট টা আমারো খুব পছন্দের। গরম এর ভিতর খেতে বেশ দারুণ লাগে। মাল্ট্রার জুস খাওয়া হয়নি এখনো। তবে কালার দেখে বেশ ইচ্ছে করছে খেতে।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন যার দাঁতের যন্ত্রণা হয় সেই এর জ্বালা বুঝতে পারে। লেমন মিন্ট আপনার পছন্দের জেনে ভালো লাগলো । আর মালটার জুস টাও একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

জুস বারে গিয়ে জুস খেলেন বেশ ভালো লাগলো। ভাইয়া আপনাকে প্রস্তাব দিল জুস খেতে যাওয়ার জন্য। বেশ ভালো লাগলো শুনে। জুস খেয়ে নিলেন জুস এর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন। এত মজার জুস গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে। সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যা আপু এই গরমের মধ্যে জুস খেতে সত্যি ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

জুস বারে জুস খাওয়ার মুহূর্তটা দেখছি অনেক বেশি ভালো ছিল। আপনাদের খাওয়া জুস দেখেই তো বুঝতে পারতেছি অনেক বেশি মজাদার ছিল জুসগুলো। এই প্রচন্ড গরমের সময় ঠান্ডা ঠান্ডা জুস খেতে অনেক বেশি ভালো লাগবে। বিভিন্ন ফলের জুস এমনিতেই আমি অনেক বেশি পছন্দ করি খেতে। মালটার জুসের কালারটা আসলেই দারুন। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল। এখানে তো দেখছি অনেক রকমের জুস পাওয়া যায়। যাই হোক আপনার অন্য জুস গুলো খাওয়ার ইচ্ছা যেন পূরণ হয়, এটাই কামনা করি।

 2 years ago 

হ্যাঁ আপু এখানে বেশ কিছু জুস দেখতে পেলাম। আর খেতেও বেশ ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার দাঁতের অসুস্থতার কথা শুনে খুব খারাপ লেগেছে আপু। ডাক্তার দেখাতে গিয়ে এত লম্বা সময়ের সিরিয়াল দেখে ভাইয়ার সাথে বাহিরে গিয়ে ভালো সময় অতিবাহিত করেছিলেন দেখে খুব ভালো লাগলো। জুস বারে দেখছি অনেক ধরনের জুস পাওয়া যায়। মেনুতে সবগুলোর নাম দেখেই তো আমার খেতে ইচ্ছে করতেছে। আসলে এই গরমের সময় ঠান্ডা জাতীয় কোন কিছু খেতে অনেক ভালো লাগে। আর যদি হয় ফলের জুস তাহলে তো কথাই নেই। কারণ এরকম এক গ্লাস জুস তৃপ্তি সহকারে খাওয়া যাবে এই গরমের সময়। আপনারা দুইজন দুই রকমের জুস খেয়েছিলেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এখানে অনেক রকমের জুস ছিল। আর এই গরমে জুসগুলো খেতে খুবই মজার ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

গরম এ ঠান্ডা পানি জুস হলেতো কথাই নাই এক অসাধারণ তৃপ্তি।ধন্যবাদ আপু আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আর এই গরমে এক গ্লাস ঠান্ডা জুসের কাছে আর কিছুই হতে পারে না। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62986.05
ETH 1786.57
USDT 1.00
SBD 0.38