কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। কচুর লতি ও চিংড়ি মাছের কম্বিনেশন দারুন হয়। এ দুটি যখন একসঙ্গে রান্না করা হয় তখন খেতে ভীষণ মজার হয়ে থাকে। বেশ কিছুদিন আগে এই রেসিপি আমি আমার মায়ের বাসায় করেছিলাম। যদিও আম্মা পাশে থাকে সব বলে দিচ্ছিল আর আমি একে একে সবগুলো উপকরণ দিচ্ছিলাম ।কেননা এর আগে কখনো এভাবে আমি রান্না করিনি ।সেদিন প্রথম আমার কাছ থেকে শুনে শুনে রান্না করেছিলাম। গরম ভাতের সঙ্গে খেতে যে কি পরিমান সুস্বাদু হয়েছে তা বলে বোঝাতে পারবো না। আমি তো শুধু এই এক তরকারি দিয়েই খেয়ে উঠেছিলাম। সত্যি ভীষণ মজা লেগেছিল খেতে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে।

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি


ei_1724172472974-removebg-preview.png



Polish_20240820_225109768.jpg


উপকরণপরিমাণ
চিংড়ি মাছপরিমাণ মত
কচুর লতিপরিমাণমত
হলুদ গুঁড়াএক চা চামচ
জিরা গুড়াহাফ চা চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
লাল মরিচ গুড়াএক চা চামচ
আদা বাটাদুই চা চামচ
রসুন বাটাদুই চা চামচ
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচছয়টি
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী


IMG20240716141211.jpgIMG20240716141233.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে চিংড়ি গুলো দিয়ে দেই।


IMG20240716141304.jpgIMG20240716141338.jpg

তারপর চিংড়িগুলো সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেই।


IMG20240716141402.jpgIMG20240716141427.jpg

তারপর চিংড়ি ও পেঁয়াজ একটু ভেজে কাঁচামরিচ দিয়ে দেই।


IMG20240716141605.jpgIMG20240716141624.jpg

তারপর সব বাটা মসলা ও গুঁড়ো মসলা দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নেই।


IMG20240716141657.jpgIMG20240716141718.jpg

তারপর কচুর লতি গুলো দিয়ে দেই ও ভালোমতো নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নেই।


IMG20240716141742.jpgIMG20240716141811.jpg

তারপর সামান্য নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।


IMG20240716142824.jpgIMG20240716144921.jpg

এভাবে কিছুক্ষণ রান্না করার পর পানি একদম শুকিয়ে লতি গুলো সিদ্ধ হয়ে এলে, ব্যাস তৈরি হয়ে গেল আমার কচুর লতি গিয়ে চিংড়ি মাছের রেসিপি।


IMG20240716154610.jpg

এখন একটি বাটিতে বেড়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা কেউ না খেয়ে থাকলে এভাবে খেয়ে দেখবেন। দারুন মজার একটি খাবার এটি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এভাবে চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি যেহেতু রেসিপিটি আন্টির কাছ থেকে শুনে তৈরি করলেন। আমরাও এভাবেই তৈরি করে থাকি চিংড়ি এবং কচুর লতি। একদম ঠিক বলছেন আপনি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলেন দেখে বেশ ভালো লাগলো খেতে ইচ্ছে করছে আপু।

 2 years ago 

আপু আপনিও যেহেতু এভাবেই রেসিপিটি করে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন এটি খেতে কতটা সুস্বাদু ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আহা। আমার খুবই পছন্দের এক রেসিপি এটি আপু। সত্যি দারুণ লাগে আমার এটি। আমার আম্মু খুব সুন্দর ও সুস্বাদু করে রান্না করতে পারে। আপনার এই রেসিপিটিও বেশ সুস্বাদু হয়েছে মনেই হচ্ছে। আসলে কোনো এক তরকারি ভালো লাগলে সেটা দিয়েই সব ভাত খাওয়ার আমারো অভ্যাস আছে।

 2 years ago 

ভাইয়া আপনার আম্মুও এই রেসিপিটি অনেক মজা করে রান্না করে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে আমিও এভাবে কচুর লতি রান্না করি আপু।খেতে কিন্তু দারুন লাগে।আপনি খুব সুন্দরভাবে রেসিপিটি তুলে ধরেছেন আপু।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপু আপনিও এভাবে রান্না করেন জেনে বেশ ভালো লাগলো। আসলে এটি খেতে কিন্তু বেশ মজার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার মায়ের কাছ থেকে শিখে প্রথমবারেই এত মজাদার রেসিপি তৈরি করে নিয়েছেন। আপনার মুখে এমন লোভনীয় কথা শুনে খুব খেতে ইচ্ছে করছে। আমিও কিছুদিন আগে প্রথমবার এই রেসিপি তৈরি করেছিলাম আর সত্যিই এই রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। কচুর লতি ও চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনিও কিছুদিন আগে প্রথমবার এই রেসিপিটি করেছেন জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুণ সুন্দর হয়েছে আপু আপনার রেসিপিটি। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করেছেন যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে তা বোঝা যাচ্ছে। রন্ধনপ্রনালীও অসাধারণ সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কচুর লতি আর চিংড়ি মাছ রান্না এ জাতীয় রেসিপিগুলো আমার কাছে খুব ভালো লাগে। এ জাতীয় রেসিপিগুলো খেতেও যেমন ভালো লাগে ঠিক তেমনি পরিবার লোকজন পছন্দ করে। অনেক সুন্দর হয়েছে আপু আপনার রেসিপি তৈরি করাটা।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এটি খেতে যেমন মজার তেমনি অনেকে এটি পছন্দ করে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64900.10
ETH 1881.53
USDT 1.00
SBD 0.39