মেয়ের জন্য লারিভে ঈদের শপিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।বেশ কয়েকদিন হয়েছে ঢাকায় এসেছি। এখন আবার নিজ গন্তব্যে ফেরার পালা ।তো ফেরার আগে চিন্তা করলাম ঢাকা থেকে মেয়ের জন্য শপিং করে যাই ।সে চিন্তা থেকেই মূলত তৌহিদা আপুর সঙ্গে মেয়ের জন্য শপিংয়ে বের হয়েছিলাম । আমি মূলত এখন তৌহিদা আপুর বাসায় রয়েছি ।তারপর আমরা সবাই মিলে বিকেল বেলায় বেরিয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে লারিভে। কেননা সেখানে মেয়েদের বেশ সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। সেই শপিং করার অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

মেয়ের জন্য লারিভে শপিং


IMG20240608214203.jpg

IMG20240608214202.jpg

আমার যেহেতু ঢাকায় খুব কম আসা হয় সেহেতু ঈদের শপিং বেশিরভাগ ফরিদপুর থেকেই করা হয় ।তবে মেয়ে ঈদের সময় যে গিফট গুলো পায় সেগুলো ঢাকা থেকেই যায়। তবে এবার যেহেতু আমি ঢাকায় এসেছি তাই ঢাকা থেকেই শপিং করে নিয়ে যেতে চেয়েছিলাম। তো সেখানে যাবার পর আমরা মেয়ের জন্য ড্রেস দেখতে লাগলাম ।এখানে মেয়েদের বেশ সুন্দর সুন্দর ড্রেস ছিল ।কিন্তু একটা ড্রেস আমার কাছে ও আপুর কাছে ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু সেই ড্রেসটা আমার মেয়ের সাইজের ছিল না। তারপর অন্য দুটি ড্রেস পছন্দ করলাম। মেয়েকে নিয়ে গেলাম ড্রেস পরে দেখার জন্য। ড্রেস দুটো পড়ার পর একটি বেশ ভালো লাগছিল ।আর অন্য টি পড়ার পর অতটা ভালো লাগলো না, যার কারণে আমরা একটি ড্রেস নিলাম। যদিও আমার ইচ্ছা ছিল এখান থেকে দুটি ড্রেস নেওয়ার।


IMG20240608214135~2.jpg

IMG20240608214153~2.jpg

তারপর ঘুরে ঘুরে আরো বেশ কিছুক্ষণ মেয়ের জন্য ড্রেস খুঁজতে লাগলাম। কিন্তু সেখানে সেরকম পছন্দমত ড্রেস আর পেলাম না । যদিও দু-একটা পছন্দ হয়েছিল তবু মেয়ের সাইজের ছিল না ।এরমধ্যে তৌহিদা আপুর ছেলে ফানা নিজেই নিজের জন্য গেঞ্জি দেখছিল।একটি গেঞ্জি সে চয়েজ করে হাতে করে এনে আমাদেরকে দেখালো ।আমার এটা চয়েজ হয়েছে আমি এটাই নেব। এতটুকু বাচ্চা নিজের ড্রেস কিন্তু ভালই চয়েস করতে পারে। ড্রেসটা কিন্তু বেশ ভালই ছিল। তারপর ট্রায়াল রুমে গিয়ে তাকে ট্রায়াল দিয়ে দেখা হল তার ঠিক সাইজের হয় কিনা। দেখলাম একদম ঠিক আছে ।ওটাই হাতে করে এনেছিল এবং বলেছিল এটাই আমার সাইজের ।পরবর্তীতে দেখা গেল সেটাই হয়েছে। আসলে এখনকার বাচ্চারা বেশ স্মার্ট।


IMG20240608214119.jpg

IMG20240608214127.jpg

তারপর আমরা যখন আমাদের ড্রেস দেখছিলাম ওই সময় আপুর হাজবেন্ড ফোন দিল সে ওখানে আসছে ।তারপর আমরা তার জন্য ওয়েট করলাম। যেহেতু বাচ্চাদের সবার জন্য কেনা হয়েছে আপু ভাইয়ার জন্য একটি গেঞ্জি কিনতে চাইলো এবং পছন্দমত একটি গেঞ্জি পেয়েও গেল। তারপর সেটি নিয়ে নেওয়া হল ।আসলে এখানে পছন্দমত বেশ সুন্দর সুন্দর ড্রেস ছিল। যদিও দামটা একটু বেশি ছিল ব্রান্ডের বলে কথা। আমি ও আপু যদিও এখান থেকে কিছুই কিনি নাই।


IMG20240608214112.jpg

তারপর কাউন্টারের সামনে মেয়ে বাচ্চাদের বিভিন্ন হেয়ার ব্যান্ড দেখতে পেলাম। তবে সেগুলোর দাম ছিল অতিরিক্ত বেশি এবং দেখতে সুন্দর ছিল না। আমরা ওগুলো একটু দেখলাম । যদিও আমাদের তেমন একটা পছন্দ হয়নি যার কারণে কিছু কেনা হয়ে ওঠেনি। তবে আমাদের শপিংমল টা বেশ ভালো লেগেছিল। বেশ ভালো কিছু সময় আমরা কাটিয়েছিলাম সেখানে ।তারপর সেখান থেকে আরেকটি শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম আরো কিছু শপিং করার উদ্দেশ্যে। কিন্তু তখন রাত দশটা বেজে গিয়েছিল যার জন্য শপিংমল টি বন্ধ দেখলাম ।তারপর আমরা কিছু খাবার জন্য একটি রেস্টুরেন্টে চলে যাই। সে অনুভূতি আপনাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ব্রান্ডের মধ্যে লা-রিভ বেশ ভালো একটি ব্রান্ড। এখান থেকে পোশাক কিনলে কেউ ঠকে বলে আমার বিশ্বাস হয় না। এদের পোশাক গুলো গুনে আর মানে বেশ ভালো হয়। আপনারা তো দেখছি লা-রিভ থেকে বেশ ভালোই শপিং করলেন। আর শপিং এর সুন্দর মূহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

হ্যাঁ আপু এখানকার ড্রেসগুলো দেখতেও যেমন চমৎকার। তেমনি গুনগত মানেও বেশ ভালো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

তৌহিদা আপুর সঙ্গে মেয়ের শপিং করেছেন জেনে ভালো লাগলো আপু। আপনি আপনার মেয়ের জন্য একটি ড্রেস কিনেছেন। তৌহিদা আপুর ছেলের কথা জেনে খুবই ভালো লাগলো। এখন কার বাচ্চারা আসলে অনেক স্মার্ট। শপিং করার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আপুর বাসায় আছেন।আর আপুকে সাথে নিয়ে মেয়ের জন্য ড্রেস কেনার উদ্দেশ্য গেলেন।ড্রেস পছন্দ হলে সাইজে হয় না এটা বড় একটা সমস্যা। মেয়ের জন্য ড্রেস পছন্দ করে নিলেন।আপুর ছেলের নিজেই নিজের ড্রেস পছন্দ করলো।সত্যি ই আপু এখনকার বাচ্চারা খুবই স্মার্ট বলতে হয়।কেনাকাটা শেষ করে আপনারা খাওয়া-দাওয়ার পর বাসায় গেলেন।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু এখনকার বাচ্চারা আসলেই অনেক স্মার্ট ।আগের দিনের বাচ্চাদের মধ্যে যেটা এতটা দেখা যেত না। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আজ আপনার মেয়ের ঈদের শপিং করতে দেখে খুব ভালো লাগলো। আসলে শপিং করতে কার না ভালো লাগে। আর আমার মনে হয় প্রতিটা মেয়েই শপিং করতে খুব ভালোবাসে। তবে দাম একটু বেশি হলেও ব্রান্ডের কাপড় গুলো পড়তে বেশ আরামদায়ক হয়। আপনি মেয়ের জন্য খুব ভালো একটি ব্র্যান্ডের জামা কিনেছেন। কেনাকাটা শেষ হওয়ার পর আপনারা বাহিরে খেয়ে তারপর বাসায় ফিরলেন। আপনার কেনাকাটা করার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

হ্যাঁ আপু ব্র্যান্ডের কাপড়চোপড় আরামদায়ক যেমন হয় তেমন টেকসই হয়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাপড় চোপড় কিনতে গেলে খুব সহজে পছন্দ হয় না। কিন্তু একবার পছন্দ হয়ে যাওয়ার পর যদি সাইজ না পাওয়া যায় তখন খুব রাগ লাগে। যাইহোক প্রথম জামাটিতে সাইজ না পেলেও পরবর্তীতে আরো দুটি পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। এরা কাউন্টারের সামনে এরকম ব্যান্ডগুলো সাজিয়ে রাখে যাতে বাচ্চারা দেখে নিতে পারে। যাইহোক আপু আপনাদের শপিং থেকে বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38