পরিবারের সবাই মিলে একদিন রেস্টুরেন্টে কিছু সময় কাটানো

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একদিন পরিবারের সবাই মিলে রেস্টুরেন্টে কিছু সময় কাটিয়েছিলাম সেই মুহূর্ত নিয়ে হাজির হয়েছি ।বেশ কিছুদিন আগে আমরা পরিবারের সবাই এক জায়গায় হয়েছিলাম ।যদিও এখন পুরো পরিবার এক হবার আর কোন সুযোগ নেই। যেহেতু আমাদের বাবা মারা গিয়েছেন ।আর বড় আপু তো বাইরে থাকে।আমরা যারা দেশে আছি সেই কয়েকজন মিলেই মূলত গিয়েছিলাম । কিছু দিন আগে আমার হাজবেন্ড হজ্ব করতে গেলে আমি মায়ের বাসায় বেশ কিছুদিন ছিলাম। তখন আমার আরো দুই বোন এসেছিল। আমরা তিন বোন , বাচ্চারা ,আম্মা ও আমাদের ভাই সবাই মিলে গিয়েছিলাম। যদিও কয়েকদিন থেকে যাব যাব করা হচ্ছিল কিন্তু আম্মা যেতে খুব একটা রাজি ছিল না । তারপর জোর করেই সবাই মিলে আম্মাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেই মুহূর্তই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

পরিবারের সবাই মিলে একদিন রেস্টুরেন্টে কিছু সময় কাটানো


IMG20240623221300.jpg

IMG20240623221317.jpg

মূলত আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এক ঘন্টা অটোতে করে সবাই মিলে ঘুরবো। তারপর শেষে খাওয়া-দাওয়া করে বাসায় ফিরব। কিন্তু আমাদের ভাই বাসায় আসতে দেরি করায় বেশি রাত হয়ে গিয়েছিল ।যার কারণে আমাদের ঘুরাঘুরি করার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল। শুধুমাত্র খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটি মূলত একটি ব্রিজের পাশে অবস্থিত ।রেস্টুরেন্টের করিডরে দাঁড়িয়ে নদীর চমৎকার ভিউ পাওয়া যায়, যা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে।


IMG20240623221307.jpg

IMG20240623221311.jpg

আর যেকোনো জায়গায় বাচ্চারা সবাই একসঙ্গে হলে তারা বেশ আনন্দ করে। আর রেস্টুরেন্ট হলে তো কোন কথাই নেই। তারপর বাচ্চারা সবাই হইহই করতে করতে রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগে ।আন্ডারগ্রাউন্ডে এদের কিচেন। আর এদের খাবার গুলো বেশ ভালই। তারপর আমরা ওখানে যাবার পর ম্যেনু কার্ড দেখে আমাদের পছন্দের খাবার গুলো অর্ডার করলাম। আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ সস উইথ নাচোস , নাচোস টাওয়ার, বার্গার , সেট ম্যেনু ও লাচ্ছি।


IMG20240623205347.jpg

IMG20240623205325.jpg

IMG20240623211800.jpg

রেস্টুরেন্টে বেশ ভালই ভিড় ছিল । যার কারণে অর্ডার করার পর আমাদের বেশ কিছুক্ষন ওয়েট করতে হয়েছিল। যদিও আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম ।যেহেতু বেশ কয়েকজন ছিলাম ।সেহেতু গল্প করে সময়টা বেশ ভালই কেটেছিল। তারপর একটু সময় পরই আমাদের খাবার পরিবেশন করল ।প্রথমে নাচোচ টাওয়ার দিয়ে গেল। এটি খেতে বেশ মজার, সবার কাছে বেশ ভালই লেগেছিল।


IMG20240623211757.jpg

IMG20240623214149.jpg

তারপর বারবিকিউ সস উইথ নাচোচ টিও পরিবেশন করলো। আসলে নাচোচের মধ্যে চিকেনের পরিমাণ বেশি থাকলে খেতে বেশ ভালই লাগে ।এদের চিকেনের পরিমাণটা মোটামুটি ছিল। তবে বারবিকিউ সস দেওয়ার কারণে ভেবেছিলাম এটি খেতে না জানি কেমন হবে। তবে এটি খেতে ভীষণ মজার লেগেছিল। সবাই বেশ মজা করে এই নাচোচ খেয়েছিলাম ।তারপর বাচ্চাদের জন্য যে বার্গার অর্ডার করা হয়েছিল বাচ্চারা সে বার্গার টি মজা করে খেয়েছিল।বার্গার খেতেও বেশ সুস্বাদু ছিল। তারপর সেট ম্যেনু পরিবেশন করল সেট মেনুতে বেশ কয়েক আইটেম ছিল এবং খাবার গুলো বেশ ভালই ছিল। সবাই মিলে অনেকদিন পর একসঙ্গে হয়ে এভাবে খাওয়া দাওয়া করতে বেশ ভালই লেগেছিল।


IMG20240623220715.jpg


সবশেষে ড্রিংস হিসেবে আমরা লাচ্ছি নিয়েছিলাম। কেননা সবসময় তো অন্যান্য ড্রিংকস খাওয়া হয় ।এদের লাচ্ছি টা কেমন খেয়ে দেখার জন্য মূলত অর্ডার করেছিলাম আর সেদিন প্রচন্ড গরম ছিল ।গরমের কারণে লাচ্ছি টা অর্ডার করার ইচ্ছে ছিল। কেননা গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে ।কাচের বোতলে করে লাচ্ছি পরিবেশন করেছিল ।এভাবে এর আগে কখনো পরিবেশন করতে দেখিনি। প্রথমে দেখে বেশ অবাক হয়েছিলাম ।যাই হোক সেদিন কার সময়টা বেশ ভালই কেটেছিল ।জানিনা আবার কবে এরকম মুহূর্ত কাটাতে পারব।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

সবাই মিলে এক সাথে বেড়াতে যেতে বেশ মজাই লাগে। আর বাচ্চারা বেশ আনন্দ করে এধরনের বেড়ানোতে। আর সেই সাথে যদি বাহিরে খাওয়া হয় তবে তাদের আনন্দ দ্বিগুন হয়ে যায়। সবাই মিলে বেশ আনন্দ করেছিলেন রেস্টুরেন্ট এ । বেশ ভালো লাগলো আপনার ঘুরতে যাওয়ার অনুভূতি পড়ে।

 2 years ago 

হ্যাঁ আপু পরিবারের সবাই মিলে যে কোন জায়গায় গেলে বেশ আনন্দ হয় এবং ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এভাবে একেকজন একেক জায়গা থেকে একত্রিত হওয়া অনেক সময় লাগে আপু। আপনারা যারা দেশে আছেন তারা সবাই একত্রিত হতে পেরেছেন দেখে ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলেন। এমন সুন্দর একটি আনন্দ মুহূর্ত আপনি আমাদেরকে শেয়ার করলেন। বিশেষ করে খাবারের প্লেট দেখে অনেক ভালো লাগলো আপু। এ ধরনের খাবারগুলো খেতে দারুন হয়।

 2 years ago 

হ্যাঁ আপু সবাই মিলে একসঙ্গে একত্রিত হতে অনেক বেশি সময় লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

এভাবে একেকজন একেক জায়গা থেকে একত্রিত হওয়া অনেক সময় লাগে আপু। আপনারা যারা দেশে আছেন তারা সবাই একত্রিত হতে পেরেছেন দেখে ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলেন। এমন সুন্দর একটি আনন্দ মুহূর্ত আপনি আমাদেরকে শেয়ার করলেন। বিশেষ করে খাবারের প্লেট দেখে অনেক ভালো লাগলো আপু। এ ধরনের খাবারগুলো খেতে দারুন হয়।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এখন চাইলেও পুরো পরিবার কখনোই এক হওয়া সম্ভব না। তারপরও সেদিন আমরা যে কজন মিলে গিয়েছিলাম তাতেই বেশ মজা হয়েছিল। রেস্টুরেন্ট এর খাবার গুলো খুবই মজাদার ছিল। অনেকদিন পরে সেই মুহূর্তগুলো মনে পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে কোথাও খাওয়া-দাওয়া করাটা সত্যিই বেশ উপভোগ্য ছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

পরিবারের সবাই মিলে কোথাও গেলে খুবই ভালো লাগে। তাও আবার যদি সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার মুহূর্তে হয় তাহলে তো সেটা অন্যরকম একটা আনান্দ। সবশেষে ড্রিংক এ লাচ্ছি খেয়েছেন যেটা আমার অনেক ফেভারিট।আসলে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভুলবার নয়। খুব সুন্দর করে আপনি আপনার পরিবার নিয়ে রেস্টুরেন্টে গিয়েছেন এখানে খাওয়া দাওয়া করেছেন এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করে শেয়ার করলেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। আপনার পরিবারের সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আসলে ভোলার নয়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39