চিকেন চিলি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। মাঝে মাঝে রেসিপি পোস্ট করতে বেশ ভালো লাগে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট দেওয়ার জন্য ।আজ আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে চিকেন চিলি রেসিপি। বেশ কিছুদিন আগে ফ্রাইড রাইসের সঙ্গে এই চিকেন চিলি তৈরি করেছিলাম। আমার বাসার সবাই ফ্রাইড রাইস খুবই পছন্দ করে । আর এই ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন চিলি না হলে কি চলে বলুন। তাইতো চিকেন চিলি তৈরি করেছিলাম। এই চিকেন চিলি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল ।আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন এটি কতটা মজার হয়েছিল ।যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে।

চিকেন চিলি রান্নার রেসিপি


ei_1716204873831-removebg-preview~2.png

ei_1719908277827-removebg-preview~2.png



Polish_20240702_141132722.jpg


উপকরণপরিমাণ
মুরগির বুকের মাংস২০০গ্রাম
লাল মরিচ গুড়াহাফ চা চামচ
আদা বাটাহাফ চা চামচ
রসুন বাটাহাফ চা চামচ
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচদুইটি
রসুন কুচিএক টি
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো
সয়া সসএক চা চামচ
টমেটো সসদুই চা চামচ
রেড চিলি সসদুই চা চামচ
গোল মরিচের গুঁড়াহাফ চা চামচ
লেবুএক টুকরা
চিনিএক চা চামচ
ডিমএকটি
কর্নফ্লাওয়ারতিন টেবিল চামচ

প্রুস্তুতপ্রণালী


IMG20240512124313.jpgIMG20240512124406.jpg

প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ।তারপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি।


IMG20240512124426.jpgIMG20240512124502.jpg

তারপর লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিয়েছি।


IMG20240512131925.jpgIMG20240512132012.jpg

তারপর হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো মতো মেখে নিয়েছি ও একটি ডিম ভেঙে দিয়েছি।


IMG20240512132106.jpgIMG20240512132121.jpg

তারপর ডিমের সঙ্গে মাংস ভালো মত মিশিয়ে নেই ও কর্নফ্লাওয়ার দিয়ে দেই।


IMG20240512132247.jpgIMG20240512133228.jpg

তারপর কর্নফ্লাওয়ার এর সঙ্গে মাংস ভালো মতো মেখে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেই। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে রেস্টে রাখা মাংসগুলো দিয়ে দেই ও ভেজে নেই।


IMG20240512133455.jpgIMG20240512133655.jpg

মাংসগুলো বাদামি করে ভাজা হলে একটি বাটিতে তুলে রাখি।


IMG20240512133917.jpgIMG20240512133938.jpg

তারপর ওই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। তারপর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেই।


IMG20240512134141.jpgIMG20240512134312.jpg

তারপর পেঁয়াজ ভাজার পর সামান্য নরম হলে টমেটো সস ও চিলি সস ও সয়া সস দিয়ে দেই।


IMG20240512134439.jpgIMG20240512134452.jpg

তারপর সসটা কিছুক্ষণ রান্না করে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেই ও মসলার সঙ্গে নেড়েচেড়ে নেই।


IMG20240512134542.jpgIMG20240512134558.jpg

তারপর গোলমরিচের গুঁড়ো ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি।


IMG20240512134748.jpgIMG20240512135102.jpg

তারপর কাঁচা মরিচ ও লেবুর রস দিয়ে দেই ।তারপর পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে একটু জ্বালিয়ে নেই। এতে করে চিকেন চিলি ঘন হয়ে উঠবে ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন চিলি রান্না।


IMG_20240702_141316.jpg

ei_1719908362557-removebg-preview~2.png

এখন একটি বাটিতে তুলে ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করি । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

রাইসের সাথে চিলি চিকেন খেতে অসাধারণ লাগে। আপনি আজ ধাপে ধাপে চিলি চিকেন এর রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এ ধরনের রেসিপি না হলে ফ্রাইড রাইস আসলে ভালো লাগে না।আপনার উপস্থাপন চমৎকার ছিল আপু।

 2 years ago 

হ্যাঁ আপু চিকেন চিলি ছাড়া যেন ফ্রাইড রাইস একদম অসম্পূর্ণ ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আরে না একদমই চিকেন চিলি ছাড়া ফ্রাইড রাইস খাওয়া যায় না। আপনি তো দারুন রাঁধুনী। আর দারুন সুন্দর করে চিকেন চিলি রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা চিকেন চিলি দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

বাহ আপু আপনি অনেক দারুন একটি রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। এই চিকেন চিলি আমারও খুব পছন্দের একটি খাবার। আর ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি হলে তো আর কোন কথাই নেই চোখ বন্ধ করে খাওয়া শুরু। যাইহোক আপু এই চিকেন চিলি রেসিপির ধাপ গুলো ছিল অনেক সুন্দর। যা দেখে যে কেউ এই চিকেন চিলি রেসিপিটা তৈরি করতে পারবে। পরিশেষে এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া চিকেন চিলি আপনার খুব পছন্দের জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিকেন চিলি রেসিপি দারুন হয়েছে। এই ধরনের খাবারগুলো খেতে আমি অনেক পছন্দ করি। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো আপু। চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে রেসিপিটি চমৎকার লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন চিলি সত্যি অসাধারণ লাগে খেতে। খুব সুন্দর ভাবে আপনি পুরো রেসিপিটা তৈরি করেছেন। একদম পারফেক্ট হয়েছে আপনার রেসিপিটা। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে পুরো রেসিপি টা গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপুর রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনার তৈরি করা চিকেন চিলি রান্না দেখে আমার তো এখন খেতে ইচ্ছে করছে। মজাদার ভাবে রেসিপিটা তৈরি। রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো । খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38