মালাই কেক তৈরির রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
মালাই কেক তৈরির রেসিপি
| পাউরুটি | নয় পিছ |
|---|---|
| চিনি | দুই টেবিল চামচ |
| লিকুইড দুধ | দুই কাপ |
| গুঁড়া দুধ | তিন টেবিল চামচ |
| কর্নফ্লাওয়ার | দুই চা চামচ |
| কিসমিস | পরিমাণমত |
| বাদাম | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে পাউরুটি গুলোর সাইড থেকে কেটে নেই।
তারপর চুলায় একটি প্যান বসিয়ে দেই।তারপর পাউরুটি গুলো দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে হালকা ভেজে নেই।
তারপর একটি প্যানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেই।
তারপর ঐ ক্যারামেল তৈরি হলে দুধ দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নেই।
দুধ কিছুক্ষণ জ্বাল করার পর গুঁড়া দুধ দিয়ে দেই।
তারপর কর্নফ্লাওয়ার দিয়ে জ্বাল করে নেই। তারপর পাউরুটি একটির উপর আরেকটি বসিয়ে নেই। এভাবে তিনটি করে পাউরুটি বসিয়ে দেই।
তারপর জ্বাল করা দুধ পাউরুটির উপর ঢেলে দেই ও উপর দিয়ে কিসমিস বসিয়ে দেই।
তারপর বাদাম দিয়ে দেই ।এভাবে ত্রিশ মিনিট ফ্রিজে রেখে দেই।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মালাই কেক রেসিপি ।ফ্রিজ থেকে বের করার পর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
খুব সুন্দর লোভনীয় ইউনিক একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে আমার।
ভাইয়া রেসিপিটি আপনার কাছে লোভনীয় এবং ইউনিক লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বেশ মজাদার মালাই কেকের রেসিপি তুলে ধরেছেন আপু। এভাবে কখনো মালাই কেক তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম।কোন একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখব। আপনার তৈরি রেসিপিটি দেখে ভীষণ লোভ লেগে গেল।যদি হাত বাড়িয়ে নিতে পারতাম তাহলে বেশ মজা করে খেতে পারতাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু এভাবে একদিন খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভালোই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। বেশ ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। আগে কখনো এই ধরনের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। ভাইয়ার থেকে আইডিয়া নিয়ে রেসিপিটা তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে খেতে। খুবই লোভনীয় লাগছে আপনার রেসিপিটা। অনেক ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আপনার ভাইয়ার কাছে খেতে বেশ ভালই লেগেছিল ।আপনিও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
মালাই কেক সহজে এভাবে তৈরি করা যায় জানা ছিল তবে কখনো ট্রাই করা হয়নি। মালাই কেক আমার খুবই পছন্দের তবে সেটা কেক তৈরি করার পর মালাই দিয়ে করা হয়। এভাবে পাউরুটি দিয়ে কখনো করা হয়নি। মাঝে মাঝে ছেলেরাও বিভিন্ন রকম রেসিপি দেখে আবদার করে বসে খাওয়ার জন্য হাহাহা। আমার হাজব্যান্ডও মাঝে মাঝে বিভিন্ন রকম রেসিপি দেখে আমাকে পাঠায় সেটা তৈরি করে দিতে। ভাইয়ার আবদারে তাহলে মজার একটা রেসিপি করেছেন আপু।
নিজে তৈরি করে কোন খাবার খাওয়ার প্রতি আমার আগ্রহ খুবই কম । তবে আপনার ভাইয়ার জন্যই মূলত ভিন্ন ভিন্ন আইটেম করা হয়ে থাকে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
তাহলে তো ভাইয়ার কপাল অনেক ভালো, ভিন্ন ভিন্ন আইটেমের খাবার খেতে পারে। জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু।
মোটেই অত ভালো না।আমাকে দিয়ে খুব সহজে রান্না করানো যায় না।🤪
রেসিপিটি দেখে ভীষণ ভালো লেগেছে আপু। পাউরুটি দিয়ে এভাবে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আমি একদিন তৈরি করে শেয়ার করেছিলাম রেসিপিটি। তবে এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু একদম সফট হয় খেতে। আপনি রেসিপিটি ট্রাই করলেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া আপনাকে ইনস্ট্রাকশন দিলো। অনেক ধন্যবাদ ইউনিক একটি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন।
আপু আপনি যেহেতু এই রেসিপিটি একদিন করেছিলেন তাহলে বুঝতেই পারছেন এটি খেতে কেমন ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ভাইয়া এই মজার খাবারটি খেতে চেয়েছেন আর আপনি এত সুন্দর করে তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে আপু। মালাই কেক রেসিপি দেখে অনেক ভালো লাগলো। অবশ্যই বাসায় ট্রাই করবা আপু। অসাধারণ হয়েছে আপনার রেসিপি।
আপু আমার রেসিপি টি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইউনিক একটি রেসিপি দেখে অনেক ভালো লাগলো। রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। মালাই কেক কখনো তৈরি করা হয়নি তবে আপনার মাধ্যমে রেসিপিটি শিখে নিলাম।একদিন ট্রাই করবো বাসায়। অনেক ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আপু যেহেতু এই রেসিপিটি কখনো তৈরি করেননি একবার করে দেখবেন খুবই সহজ। আর খেতেও ভালো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
মালাই কেক খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি রেসিপি।আপনার তৈরি মালাই কেকটি ভীষণ সুস্বাদু হয়েছে তা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে মালাই কেক তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ রেসিপিটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
এই রেসিপি টি সম্পূর্ণ ইউনিক লাগলো আপু আমার কাছে। আগে কখনো এই রেসিপি আমি দেখিনি। যাইহোক, আপনি যে আপনার হাসবেন্ডের কথায় এই রেসিপিটি তৈরি করেছেন, সেটা জেনে খুব ভালো লাগলো। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে এই রেসিপিটি আমাদের সাথে এখানে শেয়ার করেছেন, যার মাধ্যমে আমরাও এই রেসিপিটি শিখে নিতে পারলাম। যদি কখনো সময় সুযোগ পাই তাহলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবো।
ভাইয়া রেসিপিটি ইউনিক এবং খেতেও বেশ চমৎকার। আর খুব সহজেই তৈরি করা যায় ।কখনো করে দেখবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।