কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে তাতে করে রান্নাঘরে রান্না করাই যেন সবার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার পরেও কিছু করার নেই রান্না তো করতেই হবে। তবে এই গরমে দীর্ঘ সময় নিয়ে কোনো রেসিপি পোস্ট করার জন্য রেসিপি তৈরি করা সত্যি ভীষণ কঠিন ব্যাপার। রান্নাঘরে যেয়ে ঝটপট রান্না করে আসতে পারলেই যেন বেঁচে যাই ।কিন্তু যদিও সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে খুবই সহজ এবং দ্রুত করা যায় এমন একটি ভাজির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভাজি টি করা খুবই সহজ ।তবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায় ।আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে ভাজির রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে যেকোনো ভাজি করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ।আমরা বেশিরভাগ মানুষ কাঁঠাল না খেলেও কাঁঠালের বিচিটা কিন্তু পছন্দ করি ।তবে আমার কাছে অতটা পছন্দ না যতটা না পছন্দ আমার হাজবেন্ডের কাছে। সে তো কাঁঠালের বিচি পেলে সবকিছুর মধ্যে কাঁঠালের বিচি দিতে বলে। যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে।

কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে ভাজির রেসিপি


Polish_20240518_111441651.jpg



Polish_20240518_111824966.jpg

  • কাঁঠালের বিচি
  • ঝিঙে
  • পটল
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • লবণ
  • তেল

প্রুস্তুতপ্রণালী


IMG20240515125444.jpgIMG20240515125505.jpg

প্রথমে কাঁঠালের বিচি গুলো থেকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেই ।তারপর ঝিঙে ও পটল খোসা ছাড়িয়ে কেটে নেই। তারপর সবগুলো কাটা হলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই ।তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই । পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেই।


IMG20240515125532.jpgIMG20240515125612.jpg

তারপর ঐ সবজিগুলোর মধ্যে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দেই ।তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেই।


IMG20240515125648.jpgIMG20240515125716.jpg

কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে আবারো নেড়েচেড়ে দেই।


IMG20240515125817.jpgIMG20240515130604.jpg

তারপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। এই ঝিঙে থেকে এমনিতেই পানি বের হয়। এর জন্য অল্প পানি দিতে হবে যাতে প্রথমে লেগে না যায়।


IMG20240515131359.jpgIMG20240515131928.jpg

IMG20240515140026.jpg

তারপর পানি শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে মজার ভাজি রেসিপি। এখন একটি বাটিতে বেড়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।




আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে যে কোন ধরনের তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।তবে, আপনি দেখছি আজকে কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে ভাজির রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি অনেক বেশি ভালো লেগেছে। আপনি কাঁঠালের বিচির সাথে বেশ কয়েকটি উপকরণ সংমিশ্রণ করেছেন বলেই রেসিপি অনেক দারুন হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কাঁঠালের বিচির সঙ্গে আরো দুটি সবজি দিয়েছিলাম ।খেতে বেশ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু রান্না করে ঢুকে রেসিপি করার মতো অবস্থা নেই গরমের কারণে। আপনি আজ চমৎকার সুন্দর করে মজাদার ভাজি রেসিপি করেছে। ভীষণ লোভনীয় হ'য়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি আমরা রান্না করে খাই আবার পুড়িয়ে খাই । কিন্তু কখনো এভাবে ভাজি করে খাওয়া হয়নি ‌ আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটা সম্পূর্ণ করেছেন আপু। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু। এই রেসিপিটা দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি যেহেতু কাঁঠালের বিচি এভাবে কখনো ভাঁজিতে খাননি ।তাহলে অবশ্যই কোন এক ভাজিতে দিয়ে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি খেতে আমার ভীষণ ভালো লাগে। কাঁঠালের বিচির ভর্তা খেতেও খুবই মজাদার হয়। আজ আপনি ভিন্ন ধরনের একটি ভাজির রেসিপি শেয়ার করেছেন আপু।কাঁঠালের বিচি, ঝিঙে পটল দিয়ে দারুন একটি ভাজি তৈরি করেছেন। এই ভাজি টি গরম ভাত কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আজকে আপনি লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই ভাজিটি গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লেগেছিল। আর কাঁঠালের বিচি ভর্তা আমার কখনো খাওয়া হয়ে ওঠেনি ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে ভাজির রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আপনার রেসিপির পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনি শেয়ার করেছেন কাঁঠালের বিচি ঝিঙে ও পটল দিয়ে বেশ মজার একটি রেসিপি। এমনিতেও ঝিঙেও পটল ভাজি করলে খেতে খুবই স্বাদ লাগে। তবে আপনি স্বাদটা আরও বৃদ্ধি করার জন্য কাঁঠালের বিচি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এতো লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কাঁঠালের বিচি দেওয়াতে এই ভাজির স্বাদ আরো বেড়ে গিয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে যে কোন রেসিপি তৈরি করলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। এ বছর এখনো এই ধরনের কোন রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপি টা দেখে খুবই লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে আসলে এই ভাজি গুলো ভালো লাগে খেতে। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো হয়েছিল। আপনিও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি, ঝিঙে ও পটল দিয়ে ভাজির চমৎকার একটি রেসিপি উপহার দিলেন। কাঁঠালের বিচি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি রান্নার প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করছেন। আমি খুব সহজেই শিখে নিলাম। আশাকরি পরিবারের সবাই মিলে জমিয়ে খেয়েছেন।

 2 years ago 

ভাইয়া আপনি আমার রেসিপিটি দেখে শিখে নিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু এই গরমে রান্নাঘরে গিয়ে রান্না করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর রেসিপি তৈরি করতে গেলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমি কয়েকদিন থেকে তো রেসিপি তৈরি করার ধারে কাছেও যাচ্ছি না। কাঁঠালের বিচি আমার খুবই পছন্দের। তবে এভাবে ঝিঙে এবং পটল দিয়ে ভাজি করে খাওয়া হয়নি কখনো। নতুন একটি রেসিপি শিখতে পারলাম আপু।

 2 years ago 

হ্যাঁ আপু এই গরমে রান্না করে রেসিপি তৈরি করা খুবই কঠিন। যাই হোক আপনি যেহেতু এভাবে কখনো খেয়ে দেখেননি একবার অবশ্যই খেয়ে দেখবেন। বেশ ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38