রেসিপি :কচুর লতি

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টি হলো কচুরলতি।কচুরলতি এনমিতেই রান্না করা যায় তবে এর সাথে শুটকি চিংড়ি মাছ যুক্ত হলে এর স্বাদ আর দ্বিগুণ হয়ে যায়।

চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি
প্রয়োজনীয় উপকরণপরিমাণ
কচুর লতিপ্রায়১কেজি
কাঁচা মরিচ৫-৬টি
তেল,লবন,হলুদ, ঝালের গুঁড়ো, জিরা বাঁটাস্বাদমতো
শুটকি চিংড়ি মাছ৫০গ্রাম
পেঁয়াজ, রসুন২-৩টি

রন্ধন পদ্ধতি

১: প্রথম এ কড়াই এ শুটকি চিংড়ি মাছ গুল দিয়ে শুকনো করে ভেজে নিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে।


২:এবার ঝুড়ির সাহায্য তে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াই এ তেল গরম করে তাতে হলুদ লবন ও পানি ঝরিরে রাখা মাছ গুল দিয়ে ভেজে তুলে নিতে হবে।



৩:এখন ঐ তেলে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিতে হবে ও লাল করে ভাজতে হবে।

৪:ভাজা হয়ে গেল এবার কচুর লতি গুলো দিয়ে দিতে হবে সাথে হলুদ গুঁড়া ও লবন দিতে হবে।

৫:একটু ভেজে রসুন, জিরা বাঁটা, ঝালের গুঁড়ো স্বাদমতো দিতে হবে ও ভালো ভাবে কষাতে হবে।



৬:কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছ গুল দিয়ে দিতে হবে ও আর কিছু সময় কষিয়ে নিতে হবে।

৭:কচুর লতি সিদ্ধ করার জন্য সামান্য পানি যোগ করতে হবে।

এভাবে শেষ হলো আমার আজকের রেসিপি।





আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কচুর লতি আমার অনেক পছন্দের সবজি। আমি কচুর লতি নিয়মিত খেয়ে থাকি। আজকে আপনি চমৎকার একটি রেসিপি পোস্ট উপহার দিলেন। এই কচুর লতি রেসিপি অনেক ভাল লাগে খেতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আশা করি পরিবার নিয়ে জমিয়ে খেয়েছেন।

 2 years ago 

শুনেছি কচুর লতি খেতে খুবই ভালো লাগে। তবে কোনদিন এভাবে খাওয়া হয়ে ওঠেনি। খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন কচুর লতি দিয়ে। আপনার এই রেসিপি দেখে আমি মুগ্ধ হলাম। আশা করি অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

কচুর লতি রেসিপি অবশ্যই এর আগে অনেকবার খেয়েছি তবে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি চিংড়ি মাছ দিয়ে কচু লতির রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে দাদা। আপনার রেসিপিটির রন্ধন প্রক্রিয়া অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42