রেসিপি :বিরিয়ানি

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি।আজ বিশ্ব শ্রমিক দিবস। সবাই কে শ্রমিক দিবস এর শুভেচ্ছা। আজ শুধু শ্রমিক দিবস না,সেই সাথে আমার বাবা-মায়ের বিবাহ বার্ষিকি। তাই আজকের বিশেষ মেনু ছিল বিরিয়ানি।

চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
মুরগীর মাংস১কেজি
আতপ চাল১কেজি
কাঁচা মরিচ১৫-২০টি
আলু৪-৫টি
আদা,রসুন বাঁটাপরিমাণ মতো
তেল,লবন,হলুদ,চিনি,ঝালের গুঁড়াস্বাদমতো
মাংসর মসলা১প্যাকেট
বাসায় বানানো মসলা ( জিরা,সাদা এলাচ,কালো এলাচ,তেজপাতা)স্বাদমতো

রন্ধন পদ্ধতি

১:প্রথমে জিরা,সাদা এলাচ,কালো এলাচ,তেজপাত শুকনো কড়াই এ ভেজে বেঁটে নিতে হবে।

২: পাত্রে তেল গরম করে তাতে আলু, হলুদ গুঁড়া ও লবন দিয়ে ভেজে নিতে হবে।


৩:এবার ঐ তেলে পেঁয়াজ কুচি দিতে হবে, সাথে সামান্য লবন দিয়ে ভাজা করতে হবে এবং ভাজার শেষ এ চিনি ছিটিয়ে দিব ও কিছু টা বেরেস্তা তুলে নিব।


৪:এখন হলুদ গুঁড়া, ঝালের গুঁড়ো, লবন, কাঁচামরিচ বাসায় বানানো মসলা ও সামান্য পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে।


৫: এখন মাংস গুলো দিয়ে দিতে হবে এবং প্যাকেট মসলা দিয়ে মাংস কষাতে হবে।


৬:মাংস কষানো হলে কিছুটা মাংস তুলে নিব। আর ভেজে রাখা আলু, ও পানি ঝরাতে দেওয়া চাল গুলো দিয়ে দিব।


৭:আগে থেকে গরম করে রাখা পানি পরিমাণ মতো দিতে হবে ও স্বাদমতো চিনি দিতে হবে এবং হালকা আঁচে রান্না করে নামিয়ে নিতে হবে।


৮:এদিকে তুলে রাখা মাংস গুলো ভালো করে রান্না করে নিলাম।

এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি।





সবাই আমার বাবা -মার জন্য দোয়া /আশীর্বাদ করবেন।যাতে তারা যেন সুস্থ, সুন্দর, দীর্ঘ জীবি হয়। আপনার ও ভালো থাকবেন।আমার বাবা মার ২৪বছর এর বিবাহিত জীবন পূর্ণ হলো।এভাবে যেন তারা যুগ যুগ ধরে কাটিয়ে দিতে পারে।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বিরিয়ানি আমার ভীষণ পছন্দের। আপনি আজকে বেশ দারুনভাবে সম্পন্ন করেছেন। এই বিরিয়ানি রেসিপিটির কালার বেশ সুন্দর এসেছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও। এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি শ্রেমিক দিবসও বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে দারুণ স্বাদের বিরিয়ানি রান্না করেছেন দাদা।ভীষণ লোভনীয় হয়েছে রেসিপি। খুব সুন্দর করে সাজিয়ে সামনে নিয়ে বসে ছবি তুলে তো লোভ লাগিয়ে দিলেন আমাদের। ধন্যবাদ লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আরে বাহ! কি আর বলবো ভাই আপনারা শেয়ার করা এই রেসিপি দেখে লোভ সামলানো বড় দায়। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিরিয়ানি রেসিপি। খাবারের মধ্যে বিরিয়ানি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটি খাবার। আপনার এই রেসিপি দেখে এখন এই মনে হচ্ছে এক প্লেট বিরিয়ানি খেতে পারলে অনেক শান্তি হতো। যাইহোক রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার মা-বাবাকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মা-বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বিরিয়ানি রান্না করা হয়েছে দেখে ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় লাগছে দেখতে। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্য ও শুভ কামনা রইল।

 2 years ago (edited)

বিরিয়ানি শব্দটা শুনলেই যেন আমি কোন ভাবে লোভ সামলাতে পারি না। মাত্র খাওয়া-দাওয়া শেষ করলাম কিন্তু আপনার এই বিরিয়ানি দেখে আবারও খেতে ইচ্ছা করছে। আর মুরগির মাংসের সাথে যেন বিরিয়ানির অন্যরকমের একটা সম্পর্ক রয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনার বাবা-মা এভাবেই আরো যুগ যুগ একই সাথে কাটিয়ে দিতে পারে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যর জন্য। আপনি ও ভালো থাকবেন।

 2 years ago 

বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের একটি খাবার হল বিরিয়ানি। আমি সুযোগ পেলে বাসায় বিরিয়ানি তৈরি করে থাকি। আপনি খুবই সুন্দর ভাবে বিরিয়ানি তৈরি করেছেন। আপনার রেসিপিটা দেখতে দুর্দান্ত হয়েছে। খুবই আকর্ষণীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38