রেসিপি:কাঁঠাল এর বিচি ভর্তা।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আবার ও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের মাঝে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে দেখাবো।কাঁঠাল আসলে এমন একটা ফল এর সব কিছুই খাওয়া যায়। কাঁঠাল এর বিচি ভাজা খেতেও আমার অনেক ভালো লাগে।

IMG_20240711_223755.jpg

চলুন শুরু করা আমার আজকের কাঁঠাল এর বিচি ভর্তা রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
শুটকি মাছ৫০ গ্রাম
কাঁঠাল এর বিচিপরিমান মতো
আলু২-৩ টি
পেঁয়াজ৩-৪ টি
রসুন২-৩ টি
শুকনা মরিচ৮-৯ টি
সরিষার তেল, লবন,হলুদ গুঁড়োস্বাদমতো

IMG_20240711_215533.jpg

রন্ধন পদ্ধতি।

১:শুরুতে কড়াইতে রোদে শুকালো কাঁঠাল এর বিচি গুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

IMG_20240711_220309.jpg
২:এবার কড়াইতে শুটকি মাছ গুলো কাঠ খোলায় ভেজে নিয়ে পানি দিয়ে ফুটিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

IMG_20240711_220302.jpg

IMG_20240711_220013.jpg
৩: এখন কাঁঠাল এর বিচি গুলো ভালো করে ভেজে নিতে হবে।

IMG_20240711_221437.jpg
৪:এখন সরিষার তেল ও শুকনা মরিচ গুলো দিয়ে দিতে হবে।

IMG_20240711_221519.jpg
৫:এবার পেঁয়াজ কুচি ও রসুন এবং আলু গুলো দিয়ে দিতে হবে ও ভালো করে ভাজতে হবে।

IMG_20240711_221650.jpg
৬:এখন শুটকি মাছ, লবন, হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে ও ভালো করে ভাজতে হবে।

IMG_20240711_222150.jpg

IMG_20240711_221915.jpg

৭:এবারে বিলিন্ডার করে নামিয়ে নিয়ে গরম ভাত দিয়ে খেয়ে নিলাম।

IMG_20240711_223439.jpg

IMG_20240711_222753.jpg

এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি।

IMG_20240711_223740.jpg

IMG_20240711_223738.jpg

IMG_20240711_223737.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

কাঁঠালের বিচি ভর্তা আমার কাছে খেতে অনেক মজা লাগে । বেশ কিছুদিন আগে যখন বাসায় গিয়েছিলাম তখন মায়ের হাতের কাঁঠালের বিচি ভর্তা খেয়েছিলাম।
আপনার তৈরি কাঁঠালের বিচি ভর্তা দেখে লোভ লেগে গেলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভর্তা বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কাঁঠালের বিচি ভর্তা মজাদার রেসিপি তৈরি করেছেন। আসলে কাঁঠালের বিচি আমি ভাজি খেতে খুবই পছন্দ করি। আপনার ভর্তা রেসিপি দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আমি ও ভাজি খেতে পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি ভর্তা খেতে আমি খুব পছন্দ করি।বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে।আজকে আপনার তৈরি করা কাঁঠালের বিচি বরটা দেখে সত্যিই আমার জিভে জল চলে এসেছে।বিশেষ করে শুকনা মরিচ দিয়ে ভর্তা করেছেন দেখে নিশ্চয়ই এটি অনেক সুস্বাদু হয়েছে।মজাদার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা রেসিপি টি বেশ লোভনীয় হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটির রন্ধন প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

যে কোনো ধরনের ভর্তা আমার খুব প্রিয়। বিচি ভর্তা খেতে বেশ ভালো লাগে। আপনার কাঁঠাল এর বিচি ভর্তা তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ভর্তা উপস্থাপন দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। আর যদি ঝাল ঝাল ভর্তা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। কাঁঠালের বিচি ভর্তা করলে খুবই মজার হয়। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছিল ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুটকি দিয়ে চমৎকার সুন্দর করে শুটকি মাছ ভর্তা করেছেন দাদা।ভীষণ লোভনীয় রেসিপি।কখনো এভাবে কাঁঠালের বিচি ভর্তা খাওয়া হয়নি তাই আপনার রেসিপিটি অনেক ইউনিক লাগছে।ধাপে ধাপে শুটকি মাছ ও কাঁঠালের বিচি ভর্তা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য ও আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64496.87
ETH 1680.70
USDT 1.00
SBD 0.42