রেসিপি :রুই মাছ ভুনা।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। গত দুই দিন বিভিন্ন ব্যাস্ততায় পোস্ট করা হয় নি। তাই আজ চলে আসল রুই মাছ এর ভুনা রেসিপি নিয়ে।

IMG_20240823_144614.jpg

তবে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
রুই মাছ৪-৫ পিছ
পেঁয়াজ৫-৬ টি
পাঁচ ফোঁড়ন১ চামচ
কাঁচা মরিচ৬-৭ টি
আদা ও জিরা বাঁটা২ চামচ
তেল,লবন,হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়োস্বাদমতো

IMG_20240823_135226.jpg

রন্ধন পদ্ধতি।

১:শুরুতে মাছ গুলো ভালো করে ধুয়ে লবন ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।

IMG_20240823_135254.jpg

২:এবার কড়াই এ তেল গরম করে তাতে মাছ গুলো ভেজে নিতে হবে।

IMG_20240823_135948.jpg

৩:এখন ঐ তেলে পাঁচ ফোঁড়ন দিতে হবে ও পেঁয়াজ কুচি দিতে হবে।

IMG_20240823_141414.jpg

IMG_20240823_141343.jpg
৪: এবারে হলুদ গুঁড়া ও লবন দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি গুলো।

IMG_20240823_141521.jpg
৫:আদা, জিরা ও কাঁচা মরিচ এক সাথে বেঁটে নিতে হবে ও ভাজা পেঁয়াজ এ দিতে হবে।

IMG_20240823_142426.jpg
৬:এখন সামান্য পানি ও ঝালের গুঁড়ো মিশিয়ে ভালো করে কষাতে হবে।

IMG_20240823_143116.jpg

IMG_20240823_142514.jpg
৭: এবার ভেজে রাখা মাছ গুলো দিয়ে আবার ও সামান্য পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

IMG_20240823_143526.jpg

IMG_20240823_143254.jpg

এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি।

IMG_20240823_144619.jpg

IMG_20240823_144614.jpg

IMG_20240823_144537.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

বাহ রুই মাছ তো দেখছি সাইজে অনেক বড়। এভাবে যদি বড় মাছ ভুনা করা হয় তাহলে খেতে ভালো লাগে। বেশ মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি। এ ধরনের ভুনা রেসিপি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর রুই মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। অসাধারণ ভাবে আপনি রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন ভাই। আশা করি খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনার রেসিপি।

 2 years ago 

রুই মাছ ভুনা খেতে দারুন লাগে। আর এত সুন্দর করে রান্নাটা করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। এভাবে মাছ ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অধিকাংশ মানুষ রুই মাছ ভুনা খেতে পছন্দ করে। আজকে আপনি মজাদার রুই মাছ ভুনা তৈরি করেছে।যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রুই মাছ ভুনার মজাদার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রুই মাছ আমার খুব পছন্দের একটি মাছ। রুই মাছ এভাবে ভুনা খেতে খুব ভালো লাগে। আমি পায় সময় এই রেসিপি তৈরি করি। আপনি খুব সুন্দর ভাবে রুই মাছ ভুনা রেসিপির ধাপগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রেসিপি পোস্টগুলো দেখলে আমার জিবে পানি চলে আসে। আমিও রুই মাছ ভুনা খেতে খুব পছন্দ করি। মাঝে মধ্যে মাছ ভুনা করে খাওয়া হয়। তবে আপনার রেসিপি দেখে এখনই খেতে ইচ্ছা করছে। প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বড় বড় মাছ ভুনা করে খেতে ভীষণ মজা লাগে। আপনি আজকে খুব সুন্দর ভাবে রুই মাছ ভুনা তৈরি করেছেন। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59245.05
ETH 1597.65
USDT 1.00
SBD 0.38