লাইফ স্টাইল :- মেলাতে জিনিস ক্রয় এবং দেখার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। বেশ কয়েকদিন আগে একটা গ্রামে মেলা বসেছিল, সেই মেলায় গিয়েছিলাম। প্রতিবছরে সেখানে মেলা বসে। এই গ্রামের নাম বাউট। এই মেলার জন্য এই গ্রামটা বেশ ঐতিহ্যবাহী সুনাম অর্জন করেছে। প্রতিবছর এখানে বিশাল মেলা হয়ে থাকে আর এখানে বিভিন্ন প্রকারের জিনিস আসে। আর এসব জিনিস গুলো ক্রয় করার জন্য মানুষের ভিড় জমে উপচে পড়া মতো। সেখানে কিছু জিনিস ক্রয় করেছিলাম আজকে সেই তার বিবরণ আপনাদের সামনে দেবো। যাই হোক সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


মেলাতে বিভিন্ন বিক্রেতার মধ্যে একজন বিক্রেতা এসেছিল তিনি হলেন পান বিক্রেতা। এই পান সাধারণ পানের মতো নয়। এটি হলো স্পেশাল পান। যে পানে বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি করা হয়ে থাকে। পান বিক্রয়ের এ বিষয়টি প্রায় জায়গায় লক্ষ্যনীয়। যেখানেই মেলা হোক না কেন পানের দোকান বসে। কারণ এই পান গুলো শখের বসে অনেকেই খেয়ে থাকে। আর সব থেকে বড় কথা হলো, এই পান গুলো খেতেও বেশ সুস্বাদু লাগে। শুধু বিভিন্ন প্রকার মসলার কারণে। আমি যতটুকু জানি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ রকমের মসল্লা ব্যবহার করা হয়ে থাকে। বহুদিন আগে থেকে পান খাওয়া ছেড়ে দিয়েছি তাই ইচ্ছে করে পান খাওয়া হয়নি। আমার সাথে একজন ছিল সে বলা সত্বেও পান খাওয়া হয়নি। কারণ মনে হয়েছিল একদিন পান খেয়ে আবার যদি পানির উপরে নেশা ধরে যায়। আর এ কারণে পানটি খাওয়া হয়নি।


গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে খুবই পরিচিত একটি খাবার এটি। আবার অনেকের কাছে অনেক প্রিয়। যেকোনো মেলাতে আপনারা এই খাবারটি দেখতে পাবেন। হয়তোবা আপনারা ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছেন এই খাবারের নাম কি? জি,হা এটার নাম হচ্ছে খুরমা। হয়তোবা অঞ্চল ভেদে এর নাম ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের এলাকার মানুষ একে খুরমা বলেই জানে। খুরমা চিনি অথবা গুড় দিয়ে বানানো হয়ে থাকে। চিনির খুরমার থেকেও গুড়ের খুরমা গুলো খেতে বেশি সুস্বাদু এবং মানুষের কাছে অতি প্রিয়। আমার নানি এই গুড়ির খুরমা খেতে ভালোবাসে। তাই তার জন্য কিছু গুড়ির খুরমা কিনেছিলাম। গরম গুড়ের খুরমাট একটা সুন্দর ঘ্রাণ রয়েছে। আর এই কারণে এটি খেতে বেশি সুস্বাদু এবং সবার কাছে জনপ্রিয় ।


আপনারা সবাই অবগত আছেন যেকোনো মেলাতে অন্য কিছু আসুক বা না আসুক সেখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র গুলো আসবেই। কারণ সবাই জানে সেখানে বাবা মায়েরা আসলে তাদের সাথে ছোট বাচ্চারা আসবে। আর ছোট বাচ্চারা এগুলো কিনতে বেশি আগ্রহী হয়। তবে আরেকটা বিষয় অন্য যে কোন জায়গার থেকে এসব মেলাতে বাচ্চাদের খেলনা জিনিস গুলোর দামও একটু বেশি হয়ে থাকে। যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা এসব জিনিস গুলো কিনে থাকে। নিজের ছেলের জন্য কেনার ইচ্ছা ছিল কিন্তু বাসায় এত পরিমান কিনা রয়েছে যে, কেনার সময় মনে হয়েছিল আবার এগুলো নিয়ে যাব! পড়েই থাকবে আর এই কারণে এগুলো কেনা হয়নি। তবে এর দাম জিজ্ঞাসা করতে তো দোষ নেই। তাদের মুখ থেকে যা শুনলাম তাতে অন্য যে কোন জায়গার থেকে এখানে দাম বেশি। যেহেতু দু-একদিনের জন্য এসব মেলা গুলো বসে সেহেতু দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক।


বর্তমান সময়ের মেলা গুলোতে আর একটা বিষয় খুবই লক্ষনীয়, আর সেই বিষয়টা হলো ঘরের ফার্নিচার। এ সমস্ত মেলা গুলোতে অন্য যেকোনো জিনিসের দাম বেশি হলেও আমি প্রায় মেলাতে দেখেছি এই সমস্ত ফার্নিচারের জিনিস গুলোর দাম তুলনামূলক অনেক কম। আর এই সমস্ত জিনিস গুলোর দাম কম বলে অনেকেই কিন্তু চেয়ে থাকে যে কোন মেলা থেকে এসব জিনিস গুলো ক্রয় করার জন্য। আমরা বাড়িতে চলে আসার সময় এটা লক্ষ্য করে দেখি। আর দেখার সময় একটি ফটোগ্রাফি তুলি। তবে চেয়ার গুলো দেখতে বেশ সুন্দর। আর এসব জিনিস গুলো বেশ মজবুত তবে দামের তুলনায় যে অনেক ভালো এতে কোন সন্দেহ নেই। যারা আমরা গ্রামে রয়েছি তারা অধিক দায়বহুল জিনিস গুলো না কিনতে পারাই এসব জিনিস গুলো আমাদের জন্য খুবই ভালো। কথায় বলে না অল্পের মধ্যে সবটুকু সুখ। তো গ্রামের মানুষের জন্য ঠিক এমনই বিষয়। মেলার এই ফার্নিচার গুলো।


ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন https://w3w.co/scorched.plants.jagged


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মেলাতে নানা রকমের খাবার এবং অন্যান্য জিনিস পত্র বিক্রি করতে দেখা যায়। মেলায় অনেক জিনিস আছে যেগুলা খুব কম দামে পাওয়া যায় বিশেষ করে ঘর সাজানো কাজে যে সকল জিনিসপত্র আছে সেগুলার দাম অনেক কমে পাওয়া যায়। আপনি মেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেছেন এবং বিভিন্ন স্থানের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার নানী গুড়ের খুরমা খেতে অনেক পছন্দ করেন, যার কারনে আপনি তার জন্য খুরমাও কিনেছেন। ধন্যবাদ ভাই মেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ফটোগ্রাফির মাধ্যমে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে গ্রামের মেলাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে মেলাগুলোতে ঘুরিয়ে দেখাটা। এই মেলাতে বেশ চমৎকার সময় পার করেছিলাম। আরো অনেক কিছু কেনার পাশাপাশি দেখছিলাম ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সু স্বাগতম ভাই।

 2 years ago 

মেলা ভ্রমন করতে আমারও খুব ভালো লাগে ভাই। মেলা মানে অনেক জিনিসের সমরহ। সেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দেখা মেলে। আপনি মেলা সম্পর্কে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই পোষ্টের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছুই দেখতে পারলাম পাশাপাশি জানতে পারলাম।

 2 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন মেলা মানে বিভিন্ন প্রকারের জিনিসের সমরহ। আর এইসব মেলাতে ঘুরতে বেশ ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মেলাতে অনেক রকমের দোকান বসে, যেগুলোতে বিভিন্ন রকম জিনিস বিক্রি করা হয়। আর এটা ঠিক প্রত্যেকটা মেলাতেই পানের দোকান টা দেখা যায় অনেক বেশি। পান যদিও আমি খাই না, তবে এই পানগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। অনেক সুন্দর করে বিভিন্ন মসলা দিয়ে সাজানো থাকে আবার অনেকেই খেয়ে থাকে। গুড়ির খুরমা খেতে আপনার নানি ভালোবাসে, তাই আপনি খুরমা কিনেছিলেন শুনে ভালো লাগলো। জিনিস ক্রয় করার এবং দেখার অনুভূতিটা ভালোই উপভোগ করলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপা এই পান গুলো খেতে ভীষণ স্বাদের। আমি খুলনাতে এই পান দেখেছিলাম ওখানে বহু রকমের মসলা গুনে শেষ করা যাবেনা। সেইটা খেতে আরও সুস্বাদু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আপনি দেখছি মেলায় গিয়ে দারুণ একটা সময় অতিবাহিত করেছেন। আসলে ভাইয়া মেলায় গিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই। সেই সাথে মেলা থেকেই বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন মেলার একটা অন্যরকম বিষয় হচ্ছে পান। কারণে মেলায় যে পানগুলো বিক্রি করা হয় বিভিন্ন রকম মসলা দিয়ে তৈরি করা হয়। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাই মেলাতে খুবই সুন্দর সময়টা কাটিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি মেলা থেকে জিনিস ক্রয় করেছেন। আর ঘোরাঘুরিটা ভালোভাবে করেছিলেন দেখে খুব ভালো লেগেছে। তবে আমি মেলাতে গিয়েছি এবং অনেক রকমের দোকান দেখেছি। কিন্তু কখনো ঘরের ফার্নিচারের দোকান দেখিনি আমি। আমার অনেক বেশি ইচ্ছা রয়েছে মেলাতে গেলে এই পানগুলো খাওয়ার জন্য। যদি কখনো আমি মেলায় যাই তাহলে অবশ্যই পান খাওয়ার চেষ্টা করবো আমি। বেশ কয়েকদিন আগে এমনিতে মেলায় গিয়েছিলাম তবে পানের দোকান টা দেখিনি। খুব ভালো লাগলো আপনার আজকের এই মেলা থেকে কেনাকাটা আর ঘুরাঘুরির পোস্ট।

 2 years ago 

ভাই ফার্নিচারে অনেক দোকান রয়েছে। যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করবো। এই বিষয়টি আমি জানতাম কিন্তু সেই দিন নিজে চোখে দেখে এসেছি। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মেলাতে অনেক ধরনের জিনিস থাকে এবং সেই জিনিসগুলো দেখে আমাদের ভালো লেগে যায়। সেই জিনিসগুলো আমাদের কিনতে ইচ্ছা করে৷ কিছু কিছু জিনিস আমাদের এত বেশি ভালো লেগে যায় যে আমাদের কেনা ছাড়া যেন ভালোই লাগে না৷ আপনি আজকে সেরকম একটি পোস্ট শেয়ার করেছেন এবং খুব সুন্দর ভাবে এটি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

স্বাগতম আপনাকে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37