স্পোর্টস :- সেন্ট লুইস সিটি ও ইন্টার মিয়ামি মধ্যকার ম্যাচ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


ম্যাচের কিছু খেলার কভার ফটো


ইন্টারমিয়ামি দলের লাইন আপ।


সেন্ট লুইস সিটি দলের লাইন আপ।


খেলার রিভিউ

খেলা শুরুতেই সেন্টলুইস বেশ আক্রমনের সাথে খেলছিল। আমি যতগুলো খেলা দেখেছি প্রতিটা খেলাই মায়ামির বিপক্ষে যারা খেলে তারা বেশ আক্রমনাত্মক খেলায় খেলেন। আর এই খেলা ফলোশ্রুতিতে তারা কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতেও পারে। প্রথমের দিকে যে খেলার অগ্রগতি দেখেছিলাম তাতে মনে হয়েছিল আজকে মায়ামি বেশ বড় ভাবে পরাজিত হবে। তবে তারা আজ বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে। কেন জানি মনে হয় এদের ডিফেন্ড একটু দূর্বল। তবে সেন্ট লুইস সিটি দলটা বেশ শক্তিশালী।


প্রতি ম্যাচের মত আজকের ম্যাচেও ইন্টারমায়ামি গোল খেয়ে বসে। তবে সেন্ড লুইসের পিলারটি যে গোল দিয়েছে সত্যি অসাধারণ একটি গোল। ডি বক্সের বাইরে থেকে জোরালো শর্ট আর তাতে গোল হতে একটু সময় নেয়নি। সত্যি গোলটা দেখে আমি মুগ্ধ হয়ে ছিলাম। অসাধারণ একটি গোল হয়েছিল আর এই বলেই তারা এক শূন্য গোলে এগিয়ে গেল। প্রতিটা ম্যাচে তারা প্রথম গোল খেয়ে বসে অতিক্রম হয়নি। আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার গুলোই রয়েছে মায়ামিতে কোন সন্দেহ নেই।


এর কিছুক্ষণ পরেই ইন্টারমিয়ামির প্লেয়ারের আক্রমণ। ডি বক্সের ভেতরে ঢুকে জুরি আলবার বল পাশ দিয়ে থাকে মেসির কাছে। মেসি গোল করতে একটুও ভুল করে নাই। কোনা দিয়ে বল গোলের মধ্যে ঢুকে যায়। আর এতেই তারা সমতা ফেরাই। মেসির এই গোলটি অসাধারণ একটি গোল হয়েছে। বলতেই হয় দেখার মত একটি গোল। আসলে খেলাটি বেশ জমে গিয়েছিল। আর সব থেকে বড় কথা তারা গোল না খাওয়া পর্যন্ত ভালো খেলে না। এটি তাদের কাছে নতুন কিছু না।


প্রথম হাফটাইম এর মধ্যেই দুই দুই চারটা গোল হয়ে যায়। সিটির প্লেয়ার গুলো খুবই দারুণ খেলেছিল। সব সময় তারা প্রথম গলে এগিয়েছিল। সিটির প্লেয়ার গুলো গোল দিয়ে আসে আর এরা গিয়ে গোলপরিশোধ দেয়। খেলাটি খুবই দারুণ লাগছিল। খেলা দেখে খুবই ভালো লেগেছিল। মনে হয়েছিল আমি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখছি। যে দল যখন বল পায় সেই দল বল নিয়ে ডি-বক্সের মধ্যে নিয়ে চলে যায়। আক্রমণের পর আক্রমণ শুরু করে দুই দল। ভীষণ উপভোগ করেছিলাম খেলাটি।


সেন্ট লুইস তারা একটি বল কর্নার উপায় খেলার শেষ প্রান্তে। এই কর্নার পাওয়ার পরে মনে হয়েছিল এই বললেই গোল হয়ে যাবে। সত্যি সত্যি বলতে গোল হয়ে যায়। অসাধারণ একটি হেডে গোল দিয়ে আসেন। আর এই গোলে তারা ৩-২ এগিয়ে যায়। পিছিয়ে যায় ইন্টারমিয়ামি। খেলা দেখে মনে হয়েছিল হয়তোবা এই গোলটি আর পরিশোধ করতে পারবে না তারা। সময়ও আর বেশি ছিল না ওই সময় হয়তো বা ১০-১২ মিনিট সময় ছিল। কিন্তু তারা হাল ছাড়ার দল নয়। তাদের মত চেষ্টা করেই যাচ্ছে শেষ পর্যন্ত তারা চেষ্টা করছে।


ঠিক এমন সময় জুরি আলবার কাছে বল দেয়। যেমন বলটি পায় তেমন সে গোল করতেও ভোলে না। গোলকিপারের পাশ দিয়ে চমৎকার একটি গোল আর এই গোলের মধ্যে দিয়ে তারা তিন তিন গোলের সমতা ফেরায়। আসলে এমন খেলা খুবই ভালো লাগে দেখতে। খেলার আর দুই মিনিট বাকি ছিল। সেই সময় ডি বক্সের মধ্যে একটা বল পায়। আর এই বলটি যদি গোল করতে পারতো তাহলে অবশেষে তারা জিতে যেত। কিন্তু মায়ামির প্লেয়ার বড় মিস করে ফেললো। যে খেলায় তারা হেরে যাবে শেষ পর্যন্ত তারা জেতার মুখে চলে এসেছিল। কিন্তুু গোলটা বড় মিস ছিল। যাক শেষ পর্যন্ত সেন্ট লুইস সিটি ও ইন্টার মিয়ামি এই দু-দলের খেলাটি ৩-৩ গোলে ড্র এর মধ্যে দিয়ে শেষ হয়।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সApple tv
লোকেশনমেহেরপুর
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমানে ইন্টার মিয়ামি আমি দল দেখছি ভীষণ কাম ব্যাক করতে শিখে গেছে। যে দলে মেসি সুয়ারেজের মত খেলোয়াড় আছে সে দল তো অবশ্যই ভালো একটি দল। আজকে প্রথমের দিকে খেলার অগ্রগতি খুব একটা ভালো ছিল না কিন্তু পরে আস্তে আস্তে ভালো হয়েছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

কাম ব্যাকের বিষয়টা আপনার সাথে আমি পুরোপুরি একমত ভাই। প্রত্যেকটা খেলায় তারা প্রথম গোল খেয়ে পরে কাম ব্যাক করে এটা কিন্তু দুর্দান্ত। এটা খেলার মনোযোগ এবং মনোবল বাড়িয়ে দেয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সেন্ট লুইস সিটি ও ইন্টার মিয়ামি মধ্যকার জমজমাট ফুটবল ম্যাচ। আসলে এই খেলাটি সরাসরি দেখেছিলাম না তবে হাইলাইটস দেখেছিলাম বেশ ভালো লেগেছিল। তবে খেলা দেখার সময় প্রথমে আমার মনে হয়েছিল সেন্ট লুইস সিটি খেলাতে জয় লাভ করবে। কিন্তু অবশেষে ইন্টার মায়ামি বেশ ভালো খেলা উপহার দিয়েছিল। অবশেষে খেলাই তিন তিন গোলে ড্র হয়েছিল। ধন্যবাদ মামা এত সুন্দর একটি ম্যাচ রিভিউ করার জন্য।

 2 years ago 

এটা বলার অপেক্ষা রাখে না খেলাটা সত্যি অনেক জমজমাট হয়েছে। প্রথমের দিকে সেন্ট লুইস বারবার তারা গলে এগিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে না। তাই শেষ পর্যন্ত ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

 2 years ago 

ফুটবল খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। তবে
বিশ্বকাপ ফুটবল খেলার সময়-ই দেখা হয় শুধু।কিন্তু আজ আপনার পোষ্ট পড়ে ভালো লাগলো।সেন্ট লুইস সিটি ও ইন্টার মিয়ামির মধ্যে টান টান উত্তেজনা ছিল মনে হচ্ছে, যেহেতু দুজনেই একই পরিমাণ গোল দিতে সক্ষম হয়েছে।মনে হচ্ছে আবারো খেলা হবে এদের মধ্যে, যাইহোক ইন্টারমিয়ামি ভালোই খেলেছে বুঝলাম।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই আপু এই খেলাটি খুবই জমজমাট হয়েছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছিল একদল গোল দিয়ে আসে আর একদল গোল শোধ দেয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38