গান কভার :- তুমি আমার।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


Source


কিছু মানুষ থাকে যারা ভালোবাসার জন্য নীরবে কেঁদে যায়। আবার কিছু মানুষ আছে,যারা ভালবাসার মানুষকে শুধু কাঁদিয়ে যায়। ভালোবাসা কখনো একতরফা হয় না। দুজনের মন হৃদয় একত্রিত না হলে সেখানে ভালোবাসা সৃষ্টি হয় না। ভালোবাসা সমুদ্রের মতোই গভীর, আর আকাশের মতোই বিশাল। তবে সব ভালোবাসাকে এক দাঁড়িতে ওজন করা যাবে না। ভালোবাসার জন্য কেউ নীরবে চোখের জল ফেলে কাঁদে। সেই ভালবাসার কোন রং দেখা যায় না। নিজের সবচেয়ে প্রিয় বস্তু তা হলো নিজের জীবন, সেটাকে দিয়ে সেই ভালোবাসা পূর্ণতা আনার চেষ্টা করে অনেকেই। যদিও সময়ের স্রোতে কিছু ভালোবাসা ভেসে যায়। আবার কিছু ভালোবাসা একে অপরের মিশে একাকার হয়ে যায়। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি গান নিয়ে এসেছি যে গানটি ঠিক তেমনি। এই গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। বহুদিন গানটি শোনা হয়নি, হঠাৎ আজকে মনে পড়ল। তাই গানটি গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ।


গানের রিলিক্স


তুমি আমার।

হো হো হো হো হো হো হো হো হো
হো হো হো হো হো হো হো হো....

হো তোমার প্রেমের ঘ্রান নিয়েছি
এ দেহে তাই প্রান পেয়েছি
তোমার প্রেমের ঘ্রান নিয়েছি
এ দেহে তাই প্রান পেয়েছি
হৃদয়ে তোমারি নাম লিখেছি
হৃদয়ে তোমারি নাম লিখেছি।

তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার।

আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
এহেহে এহে এহেহে
হেহে এ হেহে হে এ হেহে

আমাকে ভুলে যেওনা
বিরহের গান গেয়ো না
হো আমাকে ভুলে যেওনা
বিরহের গান গেয়ো না
কখনও দুঃখ পেও না কখনও না।

তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার।

তোমাকে ছেড়ে যাব না
এত প্রেম আর পাবো না
তোমাকে ছেড়ে যাব না
এত প্রেম আর পাবো না
তোমায় হারাতে দেবো না কখনও না।

তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার।

হো তোমার প্রেমের ঘ্রান নিয়েছি
এ দেহে তাই প্রান পেয়েছি
হৃদয়ে তোমারি নাম লিখেছি
হৃদয়ে তোমারি নাম লিখেছি।

তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার।


✳️গানের কিছু তথ্য✳️


কভার :- তুহিন।

গান:- তুমি আমার।

শিল্পী :- জনি খন্দকার ও মোহনা।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি গান নিজের গলায় গেয়ে শেয়ার করেছেন। আপনার গাওয়া গানটি সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেই গানগুলোর মধ্যে সুর এবং ছন্দ রয়েছে সেগুলো শুনতে সত্যি বেশ ভালো লাগে আমার। এত সুন্দর ভাবে চমৎকার কন্ঠে গানটি আমাদের মাঝে কভার করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামা।

 2 years ago 

এই গানটা আমি শুনেছিলাম প্রায়ই ৫ থেকে ৬ বছর আগে। আর এই গানটি শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই গানটি তোমার শুনতে বেশ ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি এত সুন্দর একটা গানের কভার করেছেন দেখে আমার কাছে পুরো গানটা শুনতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে তো গান শুনতে অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় গান শুনে থাকি। কাজ করার সময়ও অনেক সময় গান শোনা হয় আমার। আপনি আজকে যে গানটার কভার করেছেন, এই গানটা যদিও আমার আমাকে কখনো শোনা হয়নি, তবে আজকে আপনার কণ্ঠ শুনে খুবই ভালো লেগেছে। আপনার কন্ঠ আসলেই অনেক সুন্দর। পুরোটা শুনে মনটা একেবারে ভরে গেল।

 2 years ago 

এই গানটি একটার সময় খুবই ভাইরাল ছিল। এই গানটি খুবই জনপ্রিয় সবার মুখে মুখে গানটি ছিল। যাইহোক এর আগে আপনি গানটি শুনেন নি, এই প্রথম আমার কন্ঠে গানটি শুনলেন এটা যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার কণ্ঠে গান অনেক শুনেছি। আপনি আজ অনেক সুন্দর একটি গান কভার করেছেন। আসলে ভাইয়া এই গান গুলো এখন শোনা হয় না বলেই চলে। তবে আমার বাংলা ব্লগে গান কভার দেখলে শোনতে মিস করি না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় মানুষকে অনেক কিছু বদলে দেয়। এর আগে আমি অনেক গান শুনতাম কিন্তু এখনো তেমন শোনা হয় না আপু। তবে প্রতি সপ্তাহে কভার করার জন্য একটি করে গান শুনে আপনাদের মাঝে উপস্থাপন করতেই হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর গান কভার করেন। আপনার শেয়ার করা তুমি আমার গানটি আমি এর আগেও শুনেছি অনেক সুন্দর গানটি। সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই গানটি অনেক জনপ্রিয় তাই এই গানটি শোনবেন এটাই স্বাভাবিক। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে অত্যন্ত সুন্দর একটি গান কভার করেছেন। এটি আমার ভীষণ ভালো লাগলো। আপনি দারুণ কন্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করেছেন। ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি গানটি সুন্দরভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ সুন্দরবন থেকে করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি গান কভার করেছেন। দুর্দান্ত হয়েছে আপনার গানটি।দারুন ভাবে গানের লাইন গুলো উপস্থাপন করেছেন।এমন সুন্দর একটি গান কভার করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে গানটি গেয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমি সব সময় আপনাদের কন্ঠে গানগুলো শোনার চেষ্টা করি। আজও তেমনিভাবে সুন্দর একটা গানের কভার করলেন। যেটা পুরো শুনে অসম্ভব ভালো লেগেছে। খালি গলায় সুন্দর সুন্দর গান গাওয়া হলে আরো বেশি ভালো লাগে। গানটি আজকে শুনেছি, তাও আবার প্রথম। বিষয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালোই লাগতেছে। খালি গলায় গানের কভার করলে কিন্তু এমনিতেই সুন্দর হয়। তেমনি আপনারটাও সুন্দর হয়েছে।

 2 years ago 

আমার কন্ঠে গানটি আপনার ভালো লেগেছে এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো আপু। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ভালোবাসা এক তরফা হয় না, এটা সত্যি কথা ভাই। আমিও মনে করি, ভালোবাসা হলো দুই মনের অটুট বন্ধন। যাইহোক, আপনার গলায় গাওয়া গানগুলো বরাবরই আমার অনেক বেশি সুন্দর লাগে। আপনার গাওয়া এই গানটা বোধহয় আমি আগে কখনো শুনিনি, আপনার গলাতেই প্রথমবার শুনলাম। তবে আপনি খালি গলায় অনেক সুন্দর গেয়েছেন ভাই গানটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা গান গেয়ে আমাদের শোনানোর জন্য।

 2 years ago 

চেষ্টা করি ভাই সব সময়ের যেকোনো গান সুন্দরভাবে যে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর আমার গাওয়া গান গুলো আপনার কাছে ভালো লাগে এটা জেনে নিজের কাছে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

গান করার ক্ষেত্রে আপনার এই চেষ্টাগুলো সবসময় সফলতা পায় ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38