নাটক রিভিউ:- সাদাকালো মন, পর্ব -২৭।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০ - ০৩ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন , পর্ব- ২৭" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নামসাদা কালো মন, পর্ব -২৭।
পরিচালক ও রচনাআলী ইমরান। ।
অভিনয়জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে।
দৈর্ঘ্য১৭ মিনিট ০১ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৭ অক্টোবর ২০১৭ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


গতপর্বে একজন গণক জমিদারের ছেলের হাত দেখেছিল। তার হাত দেখে বলেছিল যে তোমার কপালে বিয়ে নেই। এই বিষয়টা নিয়ে বেশ রাগান্বিত হয়ে গেছিল সে। এরপরে একজন মানুষ মারা গেছে তার কাছে নিয়ে গিয়ে তারা হাত দেখিয়ে বলে সে কি করে মারা গেলো বল। তখন সে বলে যদিও কথাটা সত্য ছিল কিন্তু মিথ্যার আশ্রয় সে ফাঁদে পড়ে যায়। এরপরে সে বলে আমি আজকে তোমার কপাল দেখবো। তার কপালে কি আছে তখন সে তার কপাল দেখে। দেখার পরে তাকে বলে তোমার কপালে আজকে পুকুরে পানিতে গোসল করাবো এরকম কিছু লেখা আছে। এই বলে তাকে দুইজন ধরে পুকুরের মধ্যে ফেলে দেয়।মুরুব্বি মানুষ বেশ কষ্ট পাচ্ছিল পুকুরের মধ্যে থেকে উপরে উঠে আসতে। এরপরে গণক সে তার সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে বলে আমাকে আজকে যা করেছে সে যেন তার শাস্তি পায়। বয়স্ক মানুষ তার এই ব্যবহারে বেশ কষ্ট পেয়েছে তাই তাকে অভিশাপ দিয়েছে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


চিত্র জগতের নায়ক নাদিম খান। এইতো গত পর্বে নায়িকাকে তার অভিনয় দেখাতে গিয়ে একটা ঘুসি খাই। অর্থাৎ কিভাবে অভিনয় করতে হয় তা সে দেখাতে গিয়েছিল। আর দেখাতে গিয়ে তার সামনে যে লোকটি বসে আছে সে তাকে একটা ঘুসি মারে। আর এই ঘুষি টাই গিয়ে তার চোখের উপরে লাগে। আর এতে করে তার চোখের উপর সাইডটা কালো হয়ে যায়। এবং সে বেশ কষ্ট পায় রাত্রে সে আয়না দিয়ে দেখে আর তাকে বলে, তুমি আমাকে এভাবে ঘুষি মারতে গেলে কেন? আমি তো তোমাকে বললাম যে যেভাবে অভিনয় করে ঠিক সেভাবে তুমি অভিনয় করবে। সে তখন বলল আপনি কায়দা করে সরিয়ে নিতে পারলেন না,তাই আপনার চোখে লেগে গেছে। এতে করে আমার কি দোষ বলেন ভাই। আচ্ছা যাই হোক হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


জাহিদ হাসান তার বাবার সম্পত্তি ফেরানোর জন্য বেশ কষ্ট করছে। তাই সে প্রায় গঞ্জে যাই। গঞ্জে থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। আজ তার রাত হয়ে গেছে হঠাৎ করে তার সামনে তার গ্রামের এক চাচার সাথে দেখা। তখন তার চাচা বলছিল, বাপ তুমি কোথায় থেকে আসছো তখন? সে বলছিল আমি একটু গঞ্জে গিয়েছিলাম বাবা জমি সম্পত্তিগুলো উদ্ধার করার জন্য। তখন সেই লোকটি বলল তুমি একটা কাজ করতে পারো, তুমি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারো। চেয়ারম্যান যেহেতু তোমাকে পছন্দ করে সেহেতু সে তোমাকে সাহায্য করবে। এবং তুমি তার দ্বারা জমিগুলো ফিরে পেতে পারো। এই কথাগুলো বেশ ভালো লেগেছে সে তখন বলছে ঠিক কথাই বলেছেন চাচা আপনি।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তার সাথে কথাবার্তা শেষ করে আসতেই হীরা পাগলের চক্রে পড়ে যায়। হিরা পাগল সে এই নাটকে পাগলের অভিনেতা। সে মানুষদের দেখলেই ভয় দেখায় এবং তাদেরকে যেকোন ভাবে লাঠি দিয়ে মারতে যায়। এই বিষয়টি জাহিদ হাসানের সাথে ঘটেছে। সে তো রীতিমতো ভয় পেয়ে দৌড় চেয়ারম্যানের বাড়িতে চলে আসে। এবং সেখানে সে এক গ্লাস পানি চাইছে। পানি খাওয়ার এই মুহূর্তে চেয়ারম্যান চলে আসে। চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে? তখন সে বলে হীরা পাগল আছে না সে আমাকে তাড়া দিয়েছে। তখন চেয়ারম্যান বলছে তার পাগলামিটা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই বলে চেয়ারম্যান সেখান থেকে চলে যায়।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


রাস্তা দিয়ে একদিকে নাদিম খান অন্যদিকে জাহিদ হাসান হাঁটছিল। হঠাৎ নাদিম খান জাহিদ হাসান কে দেখে পালিয়ে যাচ্ছিল। জাহিদ হাসান একলা থমকে দাঁড়িয়ে সে মনে মনে ভাবে কি ব্যাপার? সে আমাকে দেখলে আমার পিছনে পিছনে ছুটে চলে আসে। আর আজকে আমাকে দেখে চলে যাচ্ছে বিষয়টা কি? এই বলে সে তার পিছনে যায় এবং তাকে বলে তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ কেন? সে কোন কথা বলে না এর পরে তার চোখে কি হয়েছে সে জিজ্ঞাসা করে? তারপর সে চোখ খুলতে দেখে তার চোখে চারপাশে কালো দাগ হয়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করে কোথা থেকে মার খেয়ে এসেছো? তখন সে বলে আসলে আমি মার খেয়ে আসি নাই। আমাকে মারা হয়েছে অর্থাৎ আমি অভিনয় করতে গিয়ে হঠাৎ করে এখানে লেগে যায়। নাদিম খান তাকে বলে আপনি আমাকে একটু উপকার করবেন। তখন সে বলে কি? তখন সে বলে আমি চেয়ারম্যানের মেয়েকে ভালবাসি। আপনি যদি আমাকে একটু তার বাবাকে বলে আমাদের বিষয়টা ঠিক করে দিতেন। তখন জাহিদ হাসান বলে ঠিক আছে আমি সবকিছু ঠিক করে দেবো। আর নাটকটিএখানেই শেষ হয়ে যায় পরবর্তী আবারও পরে পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
এই নাটকে ২৭ তম পর্ব চলছে। নাটকের এই পর্বে তেমন শিক্ষনীয় কোন বিষয় নেই। তবে একটা জিনিস উঠে এসেছে সেটা হল পিতা-মাতার সম্পত্তি অন্যজন যদি লিখে নেয় তাহলে সেগুলো পুনরায় ফিরে আনতে সন্তানদের বেশ ভুক্তভোগী হতে হয়। অনেক মানুষ নিজের গায়ের জোরে অনেক সময় নিজেদের সম্পত্তি জোর করে দখল করে নেয়। পরবর্তীতে এগুলোকে পুনরায় ফেরাতে নিজেদের লোক না থাকলে তাকে অনেক কষ্ট করতে হয়। নাটকের এই পর্বটি বেশ ভালোভাবেই বোঝা গেছে জাহিদ হাসান কে দেখে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.০ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দেখতে দেখতে সাদা কালো মন নাটকটার 27 টা পর্ব শেষ হয়ে গিয়েছে। আর আপনি আজকে অনেক সুন্দর করেই ২৭ তম পর্বের রিভিউ লিখেছেন। দেখছি চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসে এই কথাটা বলেছে এখন দেখা যাক উনি কি এই বিষয়টা ঠিক করে কিনা। এরকম নাটকগুলোর মধ্যে বাস্তবিক এবং সত্য কথাগুলো ফুটিয়ে তোলা হয়। আশা করছি আপনি আস্তে আস্তে সাদাকালো মন নাটকটার সবগুলো পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এই পর্বটার রিভিউ এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদাকালো এই নাটকটি একেবারে গ্রাম্য একটি নাটক। তবে এই নাটকের কাহিনী গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি অপেক্ষায় আছি আপু, ভালবাসার বিষয়ে সে তার চাচাকে কি বলে সেটা দেখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাদা কালো মন নাটকটার পর্বগুলো যতই পড়তেছি ততই ভালো লাগতেছে। আসলে সম্পত্তি একবার একজনের নামে হলে অন্য জনের নামে করতে একটু বেশি কষ্ট হয়। পুনরায় সেই সম্পত্তি ফিরিয়ে আনা একটু কষ্টকর হয়ে পড়ে। যাই হোক এই পর্বে শিক্ষনীয় তেমন কিছু না থাকলেও, আমার কাছে কিন্তু পর্বটার রিভিউ ভালোই লেগেছে। এই নাটকের ২৮ তম পর্বটা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব শীঘ্রই ২৮ তম পর্বটি শেয়ার করবেন সবার মাঝে।

 2 years ago 

আমার মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ জিনিস হল সম্পত্তি। কারন এই বয়সে আমি দেখতে পারছি সম্পত্তি নিয়ে মানুষের মধ্যে এতটাই বিভেদ সৃষ্টি হয়েছে যা রক্তের সম্পর্কে মানুষগুলো দূরে সরিয়ে দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.06
ETH 1932.55
USDT 1.00
SBD 0.38