নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -৫।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫ - ০৫ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ০৫"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ০৫।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য২০ মিনিট ৩৫ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৯ মার্চ ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বাংলাদেশের নাটক গুলোকে ব্যতিক্রম নাটক আমি কেন বলি কারন নাটকের সংলাপ গুলোতে মাঝে মধ্যে এমন কিছু অভিনয় থাকে যেগুলো সত্যিই অনেক আনন্দ দেয়। সিনেমাতে ভিলেনের অভিনয় করবে নাম গব্বর সিং। মায়ের সামনে এ নামটি বলাতে মা তাতে খুশি নয়। কেউ কি চায় নিজের সন্তান ভিলেনের অভিনয় করুক। যখন সে তার মাকে বোঝাচ্ছে মা এমনিতেই আমি ভিলেন অভিনয় করব তাই এই নামটা দিয়েছি। তখন তার মা হেসে বলে বুঝতে পারছি বাবা। তার মাকে সে বলছে মা আমি একটু সিনেমার অভিনয় করি, মনে করো তুমি নায়িকার মা, এই বলে হাতে রামদা দিয়ে বলে, এই আমি তোর মেয়েকে এত ভালবাসি আর তুই আমার কাছে তোর মেয়ে দিবি না কেন?। এমন আচরণ দেখে মা চমকে ওঠে। তখন বলে বাবা তোর যা ইচ্ছা তুই তাই কর এ বলে সেখান থেকে চলে যাই।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আপনারা আগেই অবগত আছেন এখানে একজন সিঙ্গার রয়েছে। তিনি নিজেই গান লিখেন এবং নিজের কন্ঠে গান গেয়ে থাকেন। নিশি রাত ভালো লাগছে না তাই সে গিটার নিয়ে বাইরে আসে। এবার সে একটা গান ধরে, গানটি খুবই জনপ্রিয় একটি গান। ওরে নীল দরিয়া তুই দেরে দে ছাড়িয়া। এই গানটি সত্যি অনেক চমৎকার একটি গান। তার এই গান শুনে নায়িকা বিছানা ছেড়ে চলে আসে। এরপরে একটু দূর থেকে দাঁড়িয়ে গানটি শুনতে থাকে। তার গান শুনে সে যেন নিশ্চুপ হয়ে গেছে। মাঝেমধ্যে তার দিকে তাকিয়ে থাকে এবং তার গান শোনে। এদিকে গায়ক তার গান গাইতেই থাকে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এরপরে সেখান থেকে চলে আসে। অনেক রাত হয়ে যায়, তাই এসে সে ঘুমিয়ে পড়ে। এরপরে এই সিঙ্গার সকাল বেলায় উঠতে তার দেরি হয়। পাশে তার সাথে যে লোকটি ছিল সে তাকে বলছিল আপনাকে একজন খুঁজতেছিল। যিনি আপনাকে খুঁজছিলেন তিনি একজন মহিলা। তখন সে বলছিল কে সে ভাগ্যবান যে আমাকে খুঁজছিল? এরপরে সে বলে আমার ঘুম পাচ্ছে আপনি পিছনে জানালাটা আটকে দেন। এই কথা শুনে এই লোকটি বেশ বিব্রত অনুভব করছিল। মনে মনে তাকে কিছু খিস্তি দিয়েছিল।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এরপরে রাস্তা দিয়ে আখম হাসান যাচ্ছিল । রাস্তায় তার বন্ধুর সাথে দেখার পরে তার বন্ধু তাকে বলে কি অবস্থায় টাকা না পাইলে তো কোন কিছুই হবে না। তখন আখম হাসান বলছিল যদি টাকা দিয়ে সিনেমা করতে হয় তাহলে পরিচালকের দরকার কি? তুই আছোস না তুই পরিচালক হবো, আমি নায়ক হব। এই কথা শুনে তার বন্ধু বেজায় খুশি। তখন সে বলছে ঠিক আছে তাহলে টাকা তো যোগাড় করবি নাকি। একটু ভালোমতো কিছু খেতে দিস না তাহলে টাকা কোথায় পাবি তুই। এই নিয়ে তাদের মধ্যে চলছিল রীতিমত কথাবাত্রা।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
সম্পর্কে তার চাচী হয়। নিশ্চয়ই চাচীর সাথে আদবের সাথে কথা বলা উচিত। নাদিয়ার চাচী বসে ছাগলের পাতা খাওয়াচ্ছিল। এটা দেখে সে বলল অবশ্যই আপনি এগুলো পরিষ্কার করবেন। তখন তার চাচী বলছে এটা তোমার কেমন আচরণ আমি পরিষ্কার করবো না তো কে করবে? আমি কি এখানে এটা পরিষ্কার করার জন্য এসেছি। আমার বাপের বাড়ি ১১ জন কর্মচারী আছে। এই কথা শুনে নাদিয়া বলে তাহলে একজনকে সাথে আনতে পারতেন। শেষ পর্যন্ত তার চাচীর রাগান্বিত হয় এবং তাকে বলে তোমার বাবার সাথে এ বিষয়ে আমি কথা বলব এমন কি তোমার চাচাকেও জানাবো তুমি আমার সাথে বেয়াদবি করেছ।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
নাদিয়া তার চাচীর সাথে এমন তর্ক বিতর্ক করে তার মায়ের কাছে এসে অভিযোগ দেয় মা চাচী আমার সাথে এমন আচরণ করছে আবার বলে কি বাবাকে বলে দেবে। তখন তার মা তাকে বলে তুই কেন ওর চাচীর সাথে লাগতে যাস। সে তোর মুরুব্বি সম্পর্কে সাদি হয় তার সাথে তুই আদবের সাথে কথা বলবি। মা মেয়ের কথা বলতে বলতে এখানেই নাটকের শেষ হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি পঞ্চম পর্ব। এই পর্বে একটা বিষয় বুঝতে পারলাম প্রত্যেকটা মানুষ জীবনে স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত। আসলে আমরা মানুষ বড় আবেগি। আমারা আবেগকে ধরে রাখতে পারি না। যে কোন কিছু কেউ বলে বসলে সেটাকে আবেগের বসতি হয়ে অনেক কিছু ভেবে বসি। পরবর্তীতে এটা আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৪ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভবঘুরে খুবই দারুন একটা নাটক আমি এর আগে একবার দেখেছিলাম আমার কাছে এই ধরনের নাটক গুল অনেক ভালো লাগে বিভিন্ন কাহিনী দিয়ে ভরা খুবই ভালো লাগে।আপনি অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এই ধরনের নাটক গুলো আপনার ভালো লাগে এটা জেনে ভিষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে ভবো ঘুরে নাটকটির পঞ্চম তম পর্বে চলে আসলাম আমরা। আমি তো প্রথমেই ভিলেন এর করা মায়ের সাথে অভিনয় এর কথাগুলো শুনে হেসেই দিয়েছিলাম। অবশ্যই তার মা লজ্জা পেয়েছিল যার কারণেই সেখান থেকে চলে গিয়েছিলাম আর বর্তমান সময়ে আমাদের সমাজে এমন কিছু ছেলে মেয়ে রয়েছে যাদের কমনসেন্স বলতে জিনিসটা নেই। দেখুন একজন মুরুব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সে ভদ্রতাটুকু পর্যন্ত জানে না। যেমন আপনার নাটক রিভিউ পোস্ট এর শেষের দিকে নাদিয়া তার চাচীর সাথে কি খারাপ ব্যবহারটাই না করেছিল। যাইহোক নাটকটির পরবর্তী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম ভাইয়া।

 2 years ago 

আসলে ভাই সে তো মায়ের সাথে মজা করছে। এখানে মায়ের লজ্জা পাওয়ার কোন কারন নেই। বরং তার হাতে রান্দা ছিল সেটা দেখে একটু ভয় পেয়েছিল।

 2 years ago 

বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে এ নাটকটি প্রায় অনেকদিন আগেই রিলিজ পেয়েছে কিন্তু এখনো দেখা হয়নি। তবে এই নাটকে একজন সিঙ্গার রয়েছে যিনি নিজে গান লেখে এবং নিজের কন্ঠে গান গায়। চেষ্টা করব সময় পেলে নাটকটি দেখার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

নাটকটি বেশ মজার দেখলে ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাব ঘুরে নাটকটা অনেক সুন্দর। এ নাটকের পর্ব গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আজকে আপনি সে নাটকের পঞ্চম পর্ব শেয়ার করেছেন রিভিউ করে। আপনার রিভিউ পড়ে অনেক অনেক ভালো লেগেছে আমার। বেশ দারুন ছিল আপনার রিভিউ করা।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38