গজল কভার :- রাসূল আমার ভালবাসা।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...



Source

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের দিন। আর এই ঈদের দিনে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের এই দিনে সবাই নিজের জায়গা থেকে যে যতটুকু পেরেছে, ঈদের এই আনন্দটাকে ভাগ করে নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবে। মুসলমানের দুইটা ঈদের মধ্যে রমজান মাসের রোজার পরে যেই ঈদ হয় এটাকে বলে ঈদুল ফিতর। মুসলমানদের বড় আনন্দের এই দিন। আজকে আমি এই ঈদের আনন্দে মধ্য দিয়ে আপনাদের মাঝে একটি গজল নিয়ে এসেছি। আশা করি আমার গাওয়া এই গজলটি আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে আপনাদের মাঝে গজলটি গেয়ে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ।


গজলের রিলিক্স


রাসূল আমার ভালোবাসা।

রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ॥

যখন দারুণ দুঃখ নামে
আমার জীবন জুড়ে
বিপদ আপদ মসীবতে
মরি পুড়ে পুড়ে
তখন তোমার শৈশব কৈশোর
যোগায় সান্তনা ॥

আশাহত জীবন যখন
দুর্বিষহ লাগে
ব্যর্থ এবং পরাজিত
স্মৃতিগুলো জাগে
তখন তোমার বদর ওহুদ
জুড়ায় যন্ত্রণা ॥

কত রকম রাজার নীতি
প্রজার নীতি দেখলাম
দুঃখ হায় রে দুঃখ ছাড়া
আর কিছু না পেলাম
তাই তো শুধু মনে পড়ে
সোনার মদীনা ॥

নেতার মত নেতা যখন
পাই না কোথাও খুঁজে
কাঁদি শুধু কাঁদি হায় রে
এই দুটি চোখ বুঁজে
তখন তোমার স্মরণ আমায়
দেয় যে সান্তনা ॥


✳️গজলের কিছু তথ্য✳️


কভার :- তুহিন।

গজল:- রাসূল আমার ভালবাসা।

কথা ও সুর :- মতিউর রহমান মল্লিক।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমি ছোট থেকে জানি আপনার চমৎকার কন্ঠ এবং আপনি খুব সুন্দর ভাবে গান গজল পরিবেশন করতে পারেন। ঠিক তেমনি ভাবে আজকে আপনি আমাদের মাঝে অসাধারন একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এই ইসলামের সঙ্গীত শুনতে আমার বেশ ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

সর্বদা চেষ্টা করে যাই ভাই, সুন্দর ভাবে গজল গুলো গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার কন্ঠে ইসলামী সংগীত গুলো আপনার ভালো লাগে এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইসলামিক সংগীত শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। খুব সুন্দর একটি গজল পরিবেশন করেছেন আপনি। আপনার কন্ঠে গজল শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। গজলের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি গজল পরিবেশন করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু ভালো ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তবে এই গজলটি গাওয়ার সময় আমার বেশ বেগ পেতে হয়েছে। কোনভাবেই সুর করতে পারছিলাম না। তারপরও চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি গজল গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। আপনি বেশ সুন্দর সুন্দর গজলকে মাঝে মাঝে শেয়ার করেন। আপনার কন্ঠে কতগুলো শুনতে অনেক ভালো লাগে। রসুলের ভালোবাসা গজলটি শুনে অনেক ভালো লাগলো৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সু স্বাগতম ভাই।

 2 years ago 

ইসলামীক সংগীত আমার অনেক বেশি ভালো লাগে৷ সবসময় ইসলামী সংগীত শোনার চেষ্টা করি৷ আর আজকে যেভাবে আপনি ইসলামীক সংগীত কভার করে আমাদের মাঝে শেয়ার করছেন তা শুনে খুবই ভালো লাগছে৷ আপনার কন্ঠে এরকম সুন্দর একটি গজলের কভার শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আমার কন্ঠে গাওয়া গজলটি আপনার কাছে ভালো লেগেছে সেটা জেনে নিজের কাছে ভীষণ ভালো লাগলো। তবে সত্যি কথা বলতে ভাই ,এই গজলটি প্রথমের দিকে ভীষণ কষ্ট হয়েছে সুর করতে ।তবে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভালো ভাবে গেয়ে গজলটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভাই। আপনি বরাবরের মত আজকেও খুব সুন্দর একটা গজল আমাদের উপহার দিয়েছেন । খালি গলায় বেশ সুন্দর গজল করেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা গজল আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

সবসময় চেষ্টা করি ভাই খালি গলায় সুন্দর ভাবে গজল গেয়ে আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এভাবে গান করার মাধ্যমে আরো সামনে এগিয়ে যান ভাই, অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39