আর্ট :- বহো এক্রেলিক আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০২ জিলক্বদ ১৪৪৫। ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।

১১ মে ২০২৪ খ্রিস্টাব্দ।



🥀 ষড়ঋতুর গ্রীষ্মকাল মাস।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...




🌹বহো এক্রেলিক আর্ট।


মানুষের সময় এক যায় না। একটা সময় ছিল বসে থাকতে থাকতে অস্থির হয়ে যেতাম। মনে হতো কি করবো কি করবো? সময় তো পার হয় না। কিন্তু মানুষের জীবন পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে। বর্তমানে এমন একটা সময় যাচ্ছে যে সময়ে নিজের জন্য সময়টা বের করা অনেক কঠিন। অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারিনা। তারপরও মাঝেমধ্যে ইচ্ছা করে কোন কিছু করতে। ইচ্ছার প্রবণতাটা এতটাই বেশি পেয়ে বসে ছিল আজকে, যাকে উপেক্ষা করার মত ক্ষমতা আমার ছিল না। তাই আজকে আর্ট করার জন্য মনস্থির করছিলাম। যে কোন অবস্থাতে এটি আজকে করবো এমন ইচ্ছা পোষণ করেছিলাম। শেষ পর্যন্ত করতে সক্ষম হয়েছি।


আজকে আমি অনেকদিন পরে আপনাদের মাঝে এক্রেলিক আর্ট নিয়ে এসেছি। আজকে আমি যে এক্রেলিক আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অনেকে হয়তোবা দেখে মনে করবেন খুবই স্বাভাবিক একটি আর্ট। আসলে এটা স্বাভাবিক আর্ট কিন্তু বর্তমান সময়ে এর অনেক কদর বেশি। এই আর্ট গুলো বর্তমান সময়ে যারা একটু সৌখিন প্রিয় মানুষ তারা এগুলো খুব বেশি ক্রয় করে থাকেন। শখের বসে ক্রয় করে তারা নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখে। আসলে এই আর্ট করার জন্য আমি বেশি উৎসাহিত হয়েছিলাম যখন আমি দেখলাম, এই আর্ট গুলোর উপরে মানুষের এত পরিমাণ আগ্রহ এবং এর দামও বেশ চওড়া। তাদের এই আগ্রহ দেখে মনে হয়েছিল কি আছে এই আর্টে এ তো খুব একটা স্বাভাবিক আর্ট। কিন্তু অনেক সময় মূল্যহীন বস্তু গুলো অনেক দামি হয়ে থাকে। আমি যে আর্ট আপনাদের মাঝে শেয়ার করবো সে আর্টের নাম হলো বহো এক্রেলিক আর্ট। তাহলে আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এক্রেলিক আর্ট তৈরি।


🍁উপকরণ সমূহ।



ক্রমিক নম্বরউপাদান
এক্রেলিক কালার।
ক্যানভাস।
ব্রাশ।
মাস্কিং টেপ।


🏵️পোস্ট তৈরির ধাপ সমূহ


১ নং ধাপ।


প্রথমে আমি একটি ক্যানভাস পেপার নিয়ে নিয়েছি।


২ নং ধাপ।


এরপর ক্যানভাসে এক প্রান্তে লাল করন এবং এরার প্রান্তে সবুজ রং করে নিয়েছি।


৩ নং ধাপ।


এরপর ঠিক ক্যানভাসের মাঝ বরাবর পেস্ট কালার করে নিয়েছি।


৪ নং ধাপ।


সবগুলো কালার করার পর আমার ক্যানভাস টি দেখতে ঠিক এরকম হয়েছিল।


৫ নং ধাপ।


এবার এই ক্যানভাসের উপরে কালো রং দিয়ে গাছের লতা পাতা এবং জিক জ্যাক ডিজাইন করে নিয়েছি।


৬ নং ধাপ।


এবার এগুলো সম্পূর্ণ হয়ে গেলে আমি গাছের লতাপাতা গুলোই পাতা এঁকে নিয়েছি।


৭ নং ধাপ।


এবার আমি আমার সাহসতে একটি সিগনেচার করে নিয়েছি।


শেষ ধাপ।


ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার অ্যাক্রেল পেইন্টিং।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি এক্রেলিক আর্ট


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বহো এক্রেলিক আর্ট আজকে আপনার কাছ থেকে প্রথম পোস্ট দেখলাম। দেখতে ভীষণ ভালো লাগতেছে। প্রতিটা মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে। আপনি আস্তে আস্তে প্রতিটা কাজ করতে সক্ষম হচ্ছেন। এটা দেখে ভীষণ ভালো লাগতেছে। আপনার আর্টের প্রসেসটা অনেক সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

এই প্রথম আমার পোষ্টের মাধ্যমে আপনি এটি দেখতে পেলেন এটা যেন বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শত ব্যস্ততার মাঝেও আপনি সময় বের করে আমাদের মাঝে এত সুন্দর চিত্র অংকন করে শেয়ার করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার অংকন করা চিত্রগুলো আমার কাছে সবসময়ই অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে সত্যি বলতে বাবা হওয়ার পরে মনে হচ্ছে ব্যস্ততা অনেকটা বেশি বেড়ে গেছে। এর মধ্যে সময় বের করা আমার জন্য যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। তারপরও মাঝেমধ্যে চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বহো এক্রেলিক আর্ট নামটা আমার কাছ অতি অচেনা। এই ধরনের আর্ট বা আর্টের নাম আমি কোন দিন শুনিনি। আজ এই প্রথম আমি এমন একটি নামের সাথে পরিচিত হলাম। যদিও এই নামটা আমার কাছে অপরিষ্কার থেকে গেলো। সে যাই হোক আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। যত টুকু জানি দামি দামি আর্ট গুলা দেখতে অতি সাধারণ হয়ে থাকে।

 2 years ago 

নতুন একটা আর্টের সাথে আপনাকে পরিচয় করে দিতে পেরেছি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এটা ঠিক অতি সাধারণ অনেক সময় দামী হয়ে থাকে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সু স্বাগতম ভাই।

 2 years ago 

আজকাল এই বহো আর্টটি বেশ চলছে। ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়। আমি প্লাস্টিক টবের প্লেটে এই বহো আর্ট শেয়ার করেছিলাম।আপনার ক্যানভাসে আকাঁ বহো আর্টটি দেখতে বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।
b1.png

 2 years ago 

বলতেই হয় আপু আপনি অনেক সুন্দর ভাবে এটি তৈরি করেছিলেন। যদিও এটা আমার দেখা হয়েছিল না। তবে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে দেখানোর জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আর্ট হচ্ছে একটা কঠিন শিল্প। এটা সবার পক্ষেই সম্ভব নয় ভাইয়া। তবে আপনি কিন্তু এক্রেলিক আর্ট টি করার মধ্য দিয়ে আপনার আর্ট দক্ষতার দারুন পরিচয় দিয়েছেন। আসলে আমি নিজেও জানিনা এইরকম আর্ট গুলির কদর এত বেশি কেন। তবে আর্ট গুলো দেখতে কিন্তু দারুন দেখায়। আপনিও খুবই সুন্দর একটি এক্রেলিক আর্ট তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। এভাবেই চেষ্টা করুন আপনিও একদিন দারুন রকমের আর্টিস্ট হতে পারবেন ভাইয়া।

 2 years ago 

প্রত্যেকটা জিনিস চেষ্টা করলে যে সেটা করা সম্ভব সেটা আমি জানি। বেশ অনেকবার চেষ্টা করেছি শেষ পর্যন্ত পেরেছি। জানি অতো ভালো করতে পারেনি তবে চেষ্টার কোন ত্রুটি রাখছিলাম না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সময় ইচ্ছে থাকলেও অনেক কিছু করা হয়ে ওঠে না। আর সেই ইচ্ছেগুলো একসময় প্রবল হয়ে যায়। যাই হোক ভাইয়া আপনি অনেকদিন পর সুন্দর একটি পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। আপনার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মানুষের জীবন যেমন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তেমনি সময়ের সাথে সাথে মন মানসিকতাও পরিবর্তন হয়ে যায়। তখন ইচ্ছে থাকা সত্ত্বেও তা করার প্রবণতা কমে যায়। তারজন্য বলে সময়ের কাজ সময়ে করা ভালো। যাই হোক আপনি অনেক দিন পর আজ খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের আর্টের মূল্য অনেক বেশি। এই আর্ট দেখতে স্বাভাবিক হলেও ঘরের দেয়াল সাজাতে এই ধরনের আর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই, এই বোহো স্টাইলের আর্ট গুলো ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই আর্ট গুলোর হয়তো আপাত দৃষ্টিতে কোন মানে নেই, তবে দেখতে বেশ ভালোই লাগে। আপনার করা বোহো স্টাইলের আর্ট টি বেশ দারুণ হয়েছে।

 2 years ago 

কোন কোন সময় সিম্পুল জিনিস গুলো অনেক দামী হয়ে থাকে। বর্তমান সময়ে বহো এমন একটি আর্ট। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38