নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -১।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭ - ০৪ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ০১"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ০১।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য২১ মিনিট ৩০ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ১০ মার্চ ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
নাটকের শুরুতেই নায়ক ঘুমিয়ে থাকে এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সে শুটিং করছে। মাঝে মধ্যে ঘুমের মধ্যে কাট কাট করে ওঠে। এদিকে বাইরে থেকে তার বাবা বলে এখনো কি সে উঠে নাই। তাই বলে ঘরের মধ্যে ঢুকে দেখে সে ঘুমের ঘোরে কাট কাট করছে। এইভাবে হচ্ছে না এমন করে করতে হবে এমন করছে। এই অবস্থা দেখে তার বাবা বলে তুমি ঘুমের মধ্যে কি এসব আবোল তাবোল বকছো? আর এখনো ওঠোনি কি করছো? তাড়াতাড়ি ওঠো। তখন তার ছেলে বলে কি হয়েছে এমন করছ? তখন তার বাবা বলে এমন করবো না এত সকাল হয়ে গেছে, এখনো তোমার ওঠার কোন নাম নেই।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এখানে দেখা যায় একজন ব্যক্তি গিটার হাতে করে বসে আছে। পাশে আরেক জন ব্যক্তি আসে। তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কে কোথা থেকে এসেছেন? এ প্রশ্নের জবাব এসে উল্টো তাকে বলে আপনি কে? কেন এখানে এসেছেন কি করছেন? এই কথা শুনে বলে আমি এখানকার ছেলে। আপনি কি করছেন? বলে এখানকার জায়গাটা খুব বেশি ভালো না। আপনি এখান থেকে চলে যান। তখন গিটারওয়ালা ব্যক্তি বলে আপনি যদি চলে যান তো যান আর যদি না যান তাহলে বসেন চা খেয়ে যান। এই কথা শুনে তিনি বিরক্ত বোধ করেন এবং সেখান থেকে চলে যান।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
গ্রামের তিন বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে একজনকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে। একজন বলছে গ্রামের মধ্যে আমাদের কোন সুনাম নেই সবাই আমাদের দেখে ছিছি করে এমনকি ছোট বড় সবাই আমাদেরকে ঘৃণা চোখে দেখে। এদের মধ্যে একজন বলে আমাদের এমন কিছু করা উচিত যেটা করলে আমাদেরকে মানুষ সবাই ভালবাসবে আমাদের নাম করবে। তারা চিন্তা ভাবনা করতে থাকে কি করলে মানুষ তাদের ভালো বলবে। এই নিয়ে তারা তিন বন্ধু বেশ চিন্তিত থাকে। তারা কি করবে তারা কি করবে এই ভেবে তারা ব্যস্ত।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
তাদের কথাবার্তা চলতেছিল এমন সময় তা আর এক বন্ধু এখানে এসে হাজির হয়। সে এসে বলে কি হয়েছে তোদের কি ভাবনা চিন্তা করছিস। তাদের আরেক বন্ধু বলে আমরা একটা কিছু ভাবছি যদি আমরা ভালো হতে পারি তাহলে আমাদের জন্য ভালো। তখন সে বলে আমি তাদের একটা আইডিয়া দিতে পারি যদি এটা ভাল হয় তাহলে আমাকে খাওয়াতে হবে। তখন বল আচ্ছা ঠিক আছে দেখা যাবে। এই কথা বলার পরে সে ফিল্মে কিভাবে ডাইরেক্টর হতে হয় কিভাবে কি করতে হয় এ সমস্ত কথাবার্তা বলতে থাকে। এই কথা শুনে তাদের আর তিনটা বন্ধু বেশি বিরক্ত অনুভব করে। তাদের কথা এখানে চলতে থাকে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
শহর থেকে দুইজন মহিলা আসেন। তারা মাইক্রো থেকে নেবে কিছু মানুষ খোঁজ করেন কিন্তু এমন একটা জায়গায় তারা নেমেছেন সেখানে কোন মানুষ ছিল না। তারা সামনের দিকে কিছু ধরে এগিয়ে এসে দেখেন সেই গিটার ওয়ালা বসে আছে। তাকে বারবার জিজ্ঞাসা করা হয় আপনি কে আর এখানে জায়গা সম্পর্কে সে তাকে জিজ্ঞাসা করলে তিনি তাদের কথার কোন কর্ণপাত করেন না। এই অবস্থা দেখে মহিলারা বলেন তিনি পাগল নাই বোবা কথা বলতে পারে না এ কথা বলে তারা চলে যায়।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
সেভাবে বসে থাকে এর আগে একজন দেখতে এসেছিল তাকে বলেছিল এখান থেকে চলে যাওয়ার জন্য কারণ এই জায়গাটা খুব একটা সুবিধার নয়। তিনি তাকে বলেন আপনি এখনো এখানে বসে আছেন আপনাকে বলেছে তারপরও আপনি এখান থেকে যান নাই। আপনি এখানে কোথায় উঠবেন কোথাও কি উঠেছেন। তখন সে বলে না আমি এখনো কোথাও ওঠেনি তবে উঠবো। সে জিজ্ঞাসা বলে কোথায় উঠবেন তখন সকালে কেন আপনি যেখানে আছেন ঠিক সেখানেই উঠবো। তাই এই ধরনের কথাবার্তা শুনে সে বেশ বিরক্ত অনুভব করে। নাটকের প্রথম পর্বটি এখানে শেষ হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের প্রথম পর্ব। যেহেতু নাটকটি প্রথম পর্ব তাই এর বিষয়বস্তু খুব ভালো ভাবে বুঝতে পারি নাই। তবে যতটুকু দেখে বুঝেছি এখানে একাংশ এক এক ভবের পাগল। অর্থাৎ এক একটা মানুষ এক একটা কর্মে ব্যস্ত এবং তারা তাদের স্বপ্নের মধ্যে যেন বিভোর রয়েছে। পরবর্তী পর্ব গুলো দেখলে বুঝতে পারব নাটকের মূল বিষয়বস্তু গুলো। তবে প্রথমে যতটুকুই দেখেছি বুঝতে পেরেছি নাটকটা বেশ সুন্দর। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.২ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নাটকের রিভিউ টি পড়ে মনে হচ্ছে একেকটি লোক একেকটা বিষয় নিয়ে ভাবছে।নাটকের কোনো পাটের সাথে কোনো পাটে মিল নেই।হ্য়তো প্রথম পর্ব হওয়াতে এমনটা মনে হচ্ছে।তবে মনে হচ্ছে নাটক টি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আলোচিত।সে যাইহক পরের পর্বে বিষয়টি ক্লিয়ার হবে আশা করছি।নায়ক গুমের মধ্যেই ফিল্ম এ অভিনয় করছে।গিটার ওলা এক জায়গাতেই বসে আছে,কিভাবে সমাজের কাছে ভালো হওয়া যায় তিন বন্ধুর চিন্তাধারা।সমস্ত বিষয়গুলো আশা করছি পরের পর্বে স্পষ্ট হবে।তাই আপনার পরের পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।আজকের রিভিউটি কিন্তু অসাধারণ হয়েছে ভাইয়া।ধন্যবাদ।

 2 years ago 

যেহেতু নাটকটি প্রথম পর্ব তবে যতটুকু দেখেছি বুঝেছি নাটকটি বেশ ভালো হবে। সামনের পর্ব গুলো আসলে অনেকটা ক্লিয়ার ভাবে বুঝতে পারব আমি নিজেও। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব চমৎকার একটি নাটকের বরিভিউ করেছেন। যদিও নাটক দেখার সুযোগ তেমন একটা হয় না রিভিউ করলে অনেকটাই বুঝতে পারা যায় নাটকের বিষয়বস্তু। তবে মাঝে মাঝে দু একটা নাটক দেখি এবং সেগুলো আপনাদের মাঝে রিভিউ করি ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমিও তেমন নাটক দেখি না ভাই তবে রিভিউ করার জন্য একটা নাটক দেখতেই হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই ভালো লাগে। আপনি আজকে ভবঘুরে নাটকটার প্রথম পর্ব শেয়ার করেছেন। যেটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করেছি। নাটকটার প্রথম পর্বের রিভিউ খুব ভালো লেগেছে। আসলে এরকম নাটকগুলো দেখা হলে প্রথম পর্ব পড়লে খুব একটা বুঝা যায় না বিষয়গুলো। আস্তে আস্তে বুঝতে পারবেন নাটকের প্রত্যেকটা বিষয়। আমিও খুব একটা বুঝতে পারিনি রিভিউ পড়ে, আশা করছি অন্য পর্ব গুলো পড়লে বুঝতে পারবো। আশা করছি আপনি আস্তে আস্তে এই নাটকের সবগুলো পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন রিভিউর মাধ্যমে। পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

যেহেতু নাটকটি প্রথম পর্ব তাই একা একজন এক এক জায়গা থেকে নিজের বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছে। আমি নিজেও আশাবাদী পরবর্তী পর্বগুলো দেখলে সব বুঝতে পারবো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আরফান আর হাসান যখন এই নাটকের রয়েছে অবশ্যই নাটকটা হাস্যকর। আমি অবশ্য নাটকটা এখনো দেখার সুযোগ পাইনি তবে বেশ ধারণা পেলাম আপনার এই পোস্ট থেকে। সুযোগ করে যে কোন মুহূর্তে দেখার চেষ্টা করব ভাইয়া। অনেক সুন্দর একটি নাটক আপনি রিভিউ করেছেন। খুবই ভালো লাগলো নাটক ভিডিও দেখে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37