ভিন্ন ধরনের রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ।

২১ জিলক্বদ ১৪৪৫ হিজরি। ৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।





১ নং ফটোগ্রাফি।

এই ফুলটি আপনারা হয়তো বা অনেকেই চিনে থাকবেন। তবে এলাকা ভেদে এর নাম ভিন্ন হতে পারে। আমরা এই ফুলকে বলি সোনালী ফলের ফুল। এই ফুল উপকার না হলেও এর যে ফল হয় সেটা অনেক উপকার। এটা অনেকেই জানেন না যে এটা ঔষুধি গাছ। এই গাছের ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। পুকুরের পাশে ফুল গাছটি ছিল। ফটোগ্রাফি তোলার সময় নিচে ঝুলন্ত অবস্থায় ছিল সেই সময় ফটোগ্রাফিরা করেছিলাম। তবে এই ফুল গাছটি আমাদের এলাকায় অনেক বিরল। হাতে গোনা কয়েকটা গাছ রয়েছে আমাদের গ্রামে। এর ফল গুলো দেখতে বেশ সুন্দর লম্বা কালো।


২ নং ফটোগ্রাফি।

মাঝেমধ্যে রাস্তায় হাঁটতে গেলে পাশে কিছু ঘাস দেখা যায়। এসব ঘাসের মাঝে ছোট ছোট কিছু ফুল ফোটে। এসব ফুল গুলোর নাম না জানলেও এই ঘাসের কিছু উপকারিতা সম্পর্কে জানি। যাদের মাথা গরম তাদের নাকি এই ঘাসের রস দিলে মাথা ঠান্ডা থাকে। অথবা যাদের চুল ওঠার প্রবণতা বেশি তাদেরও নাকি এটি খুবই উপকার করে থাকে। সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে গুণাগুন রয়েছে। একটা সময় এগুলো খুব বেশি দেখা যেত কিন্তু বর্তমান সময়ে বিলুপ্তের পথে।


৩ নং ফটোগ্রাফি।

এখানে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পারছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ভালোলাগা থেকে ফটোগ্রাফি টা করেছিলাম। যদিও এই ফুলের নাম আমার জানা নেই তবে আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবেন। তবে আমার এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আর আপনি যেভাবেই ফটোগ্রাফি করবেন না কেন সেটা সুন্দরী লাগবে।


৪ নং ফটোগ্রাফি।

আপনারা হয়তোবা অনেকেই এই ফুলের নাম জানেন এই ফুলের নাম হল মাধবীলতা। সৃষ্টিকর্তা এক একটা ফুলের এক একটা সৌন্দর্য দিয়েছেন। পুকুরের পাড়ে এই ফুলগাছটি ফুটেছে। এ সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। ফটোগ্রাফিটা যদি শিশির ভেজা অবস্থায় তুলতে পারতাম তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। এরপরও মাধবীলতা ফুল গুলো দেখতে সত্যি অনেক সুন্দর। আমার মনে হয় অনেকেই এই ফুলটি খুব পছন্দ করেন।


৫ নং ফটোগ্রাফি।

এই ফুলটি দেখতে অনেকটা মাইকের মুখের মত। হলুদ কালারের ফুল গুলো দেখতে সব সময় সুন্দর। তবে একটা বিষয় আপনারা জানেন কি জানিনা, হলুদ ফুলে বেশি পোকা বসে। দেখবেন গরমের সময় যদি হলুদ জামা গায়ে কেউ বাইরে যায় তার গায়ে জাব পোকা বসে। যখন আমি ফটোগ্রাফি করেছিলাম তখন আমি এই বিষয়টা লক্ষ্য করেছিলাম। ফটোগ্রাফিটা তোলার সময় চেষ্টা করেছি সুন্দরভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে।


৬ নং ফটোগ্রাফি।

যখন আমি বাগানের মধ্যে ফটোগ্রাফি করছিলাম, অনেক গুলো ফুলের মধ্যে এই ফুলটি আমার চোখে পড়ছিল। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা একটা ফুল। প্রথম দেখে আমিও বেশ হতবাক হয়েছিলাম। যে ফুল এমন হয়। মনে হচ্ছে গাছে যেন মরা ফুল ফুটেছে। আসলে এটা কিন্তু মরা ফুল না। এই ফুলটি হচ্ছে এমন। কিছু সৌন্দর্য থাকে যেগুলো দূর থেকে দেখলেই বোঝা যায়। আর কিছু সৌন্দর্য থাকে যেগুলো পাশে থেকে অনুকরণ করা যায়। আমার মনে হয় এই সৌন্দর্যটা ঠিক তেমনি।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনhttps://w3w.co/discarding.ammonia.leery


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ভাই খুবই ভালো লেগেছে। পুকুর পাড়ে মাধবীলতা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

যখন আপনারা বলেন ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে তখন মনে হয় সার্থক হয়েছি। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। মাধবীলতা ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। হলুদ কালারের ফুল দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার শেয়ার করা ফুলের সৌন্দর্য আপনাকে যে মুগ্ধ করেছে এটা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রেনডম ফটোগ্ৰাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। বিশেষ করে মাধবীলতা ফুল এবং সোনালী ফলের ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কিছু ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর যার মধ্যে কিছু সৌন্দর্য থাকে যেগুলো সবাইকে আকর্ষণ করে। মাধবীলতা ফুলগুলো ঠিক তেমনি। এই ফুলটি আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভিন্ন ধরনের রেন্ডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার লাগছে।অনেক দারুন ভাবে করেছেন ফটোগ্রাফি গুলো।এবং সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফির বর্ননা দিয়েছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফুল গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি এবং সোনালী ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ফুলের সৌন্দর্য সবসময় আমাদের মুগ্ধ করে। ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে এটা যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সোনালী কালারের যে ফলের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এগুলো আমার কাছে খুব ভালো লাগে। সারা গাছ এমনভাবে ভর্তি হয়ে থাকে যে দেখতে ভালো লাগে। তাছাড়া মাধবীলতা ফুলের নাম শুনেছি সামনাসামনি দেখেছি কিনা মনে নেই। কিন্তু ফুলটি খুব সুন্দর। যাই হোক সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সোনালী কালারের ফুল গুলো সত্যি আপু অনেক সুন্দর লাগে। দূর থেকে দেখে মনে হয় সোনার মতোই জ্বলছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেন।
আজকের ফটোগ্রাফি গুলো দারুন ছিল খুব ভালো সৌন্দর্য উপভোগ করলাম।
সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফিটি এই ফুলকে আমাদের আঞ্চলিক ভাষায় ধুতরা ফুল বলে চিনি।
ফটোগ্রাফি গুলো সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ফুল একই কিন্তু অঞ্চল ভিত্তিক ফুলের নাম ভিন্ন হয়। সব সময় চেষ্টা করি সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের চমৎকার ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে অসম্ভব ভালো লাগলো মাধবীলতা ফুলের ফটোগ্রাফি ও মাইক ফুলের মতো দেখতে ফুলের ফটোগ্রাফি। তবে অসাধারণ ভাবে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করেছেন বর্ণনা দিয়ে।

 2 years ago 

যখন বলেন ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে তখন নিজের কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের ভাল লাগার জন্যই সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর করার জন্য।