ফটোগ্রাফি :- আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১১ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

২১ জিলহজ ১৪৪৫ হিজরি। ২৬জুন ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।




অনেক সাধনার পরে একদিন বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি যেন মানুষের জন্য কাল নাগিন হয়ে এসেছে। সেই বৃষ্টির পর থেকে খরার প্রবণতা এত বেড়ে গেছে তাপ সহ্য করার মতো ক্ষমতা মানুষের নেই । দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে তাপমাত্রা বেড়েই চলেছে। একটা হাসির কথা শেয়ার করি আপনারাও জানেন এখন নাকি চলছে আষাঢ় মাস 😄😄😭। মাসের নাম যদি না জানা থাকে তাহলে কি মানা যায় এটা। এ যদি আষাঢ় মাস চলে তাহলে চৌত্র বা জৈষ্ঠ মাস কোনটা? গরম পড়ছে মনে হচ্ছে তাপমাত্রা সর্বোচ্চ চলছে। কিছু ফটোগ্রাফি করে বলে বাইরে গিয়েছিলাম। একটু লক্ষ্য করে দেখলাম কবুতর ও শালিক মাটিতে হেটে বেড়াচ্ছে কিন্তু হাঁ করে। প্রচন্ড গরমে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বুঝতে পারছি না এই গরমের শেষ কবে। তবে এটা মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকা উচিত দিন যত যাবে তাপমাত্রা ততই বৃদ্ধি পাবে। সৃষ্টিকর্তা দয়া করে মায়া করে যদি একদিন বৃষ্টি দেয় তাহলে সেই দিনটা উপভোগ করতে হবে।


এত গরমের মধ্যে কাজ করতে বেশ কঠিন হয়ে পড়েছে। তারপরও কাজ তো করতেই হবে। কারণ কাজ করার একটা নেশা হয়ে পড়েছে। না করলেও ভালো লাগেনা। তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি। চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো ভালো ভাবে তুলে আপনার মাঝে মাঝে তুলে ধরার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফির ব্লগ....।


১ নং ফটোগ্রাফি।

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ লক্ষ্য করে দেখলাম কিছু রাজহাঁস পানির মধ্যে সাঁতার খেলছে। একটু কাছে গিয়ে লক্ষ্য করলাম পানির মধ্যে থাকলেও তারা যেন স্বস্তিতে নেই। পখর রোদে পানি উত্তপ্ত হয়ে উঠেছে। যেখানে যেখানে রাজহাঁস পানিতে থাকতে ভালোবাসে সেখানে তারা ডাঙ্গায় উঠে আসছে। অন্য সময় দেখেছি এই সময়ের বছর বৃষ্টি হয় রাজহাঁস গুলো মনে সুখে খেলা করে। কিন্তু সময়ের বিবর্তনে ফলে সবকিছু পরিবর্তন ঘটেছে। শুধু রাজহাঁস কেন সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর অবস্থা একই। বৃষ্টি মানুষের জন্য এবং পশু পাখির জন্য কত রহমত এখনো আমরা বুঝতে পারছি।


২ নং ফটোগ্রাফি।

ফুল মানুষকে আকর্ষণ করে। ফুলের সৌন্দর্যের শেষ নেই। যেকোনো ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে জবা ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছি। জবা ফুল সম্পর্কে সবাই জানা। এই ফুলের গুনাগুন সম্পর্কে আপনার জানেন তারপরও একটু বলি। জবা ফুল একটু ওষুধে ফুল। বিভিন্ন রোগের ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর জবা ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লাল জবা ফুল। আশাকরি ফুলটা আপনাদের কাছে ভালো লেগেছে।


৩ নং ফটোগ্রাফি।

বাড়ির পাশে একটি গাছ রয়েছে এই গাছটির নাম হল গাব গাছ। হয়তোবা আপনারা অনেকেই এই গাব গাছ সম্পর্কে অবগত। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফল হয় না। যাহোক গাছের নিচেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম একটি ফড়িং। একটি শুকনো ডালের উপরে বসে রয়েছে ফড়িং। প্রথমবার ফটোগ্রাফি করতে গিয়ে উড়ে গিয়েছিল। দ্বিতীয়বার ফটোগ্রাফি করতে একটু ভুল করি নাই। ছোটবেলার কথা মনে পড়ে গেল এর আগে অনেক ফড়িং দেখা যেত কিন্তু বর্তমান সময়ে ফড়িংয়ের সংখ্যাও কমে গেছে। আশা করি আপনাদের এই ফটোগ্রাফিটি ভালো লেগেছে।


৪ নং ফটোগ্রাফি।

এই ফুলটির নাম আমার জানা নেই। পাশে একটি নার্সারিতে গিয়েছিলাম সেই নার্সারিতে এই গাছটি দেখছিলাম। আমার নিজের কাছে ভালো লেগেছিল তাই ফুল গাছের ফটোগ্রাফি করলাম। আসলে ফুল দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। যদিও খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না তারপরও চেষ্টা করি। এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই ফুলের নাম যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই ফুলটির নাম জানার জন্য অপেক্ষায় রইলাম।


৫ নং ফটোগ্রাফি।

আমি আগেই বলেছি কিছু কবুতর দেখছিলাম। এর মধ্যে আমি একটি কবুতরের ফটোগ্রাফি করেছি যেটা গাছের ডালে এমন ভাবে বসে ছিল মনে হচ্ছে ধোকাচ্ছে। আসলে গরমের জন্য পশুপাখিরাও ভালো নেই। পানি তৃষ্ণার্তে সব পশুপাখি গুলো যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। কবুতরটি এমন একটা জায়গায় বসেছিল আমি স্বাভাবিকভাবে ফটোগ্রাফি করেছিলাম। তাই ফটোগ্রাফি করার পরে দেখলাম বেশ সুন্দর লাগছে। গাছের মাঝখানে বসেছিল সামনের দিকে একটি নারিকেল গাছ সবকিছু মিলে খুবই দারুণ লেগেছে।


৬ নং ফটোগ্রাফি।

ফুলের বিভিন্ন রং হয়ে থাকে। আরে রংয়ের মধ্যে সবথেকে মানুষ ফেভারিট রং হল সাদা এবং লাল রঙ। এই ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে ফুলের রংটি। ফুল গুলো দেখতে অনেক সুন্দর গাছটি বেশি বড় হয় না। বাগানে গিয়ে পুকুরের পাড়ে ফুলগাছটি ছিল। সত্যি বলতে এই ফুলটির নামও আমার জানা নেই। আপনাদের যদি এই ফুলটি নাম জানা থাকে তাহলে আমাকে জানাবেন। ফলে নাম না জানে ফুলের সৌন্দর্য কিন্তু সব সময় আমাকে মুগ্ধ করে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতি শুধু আমি কেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসে।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনhttps://w3w.co/surer.animators.twinning


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে ১ নং ফটোগ্রাফি এবং ২ নং ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে । সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে এটা জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাংলাদেশ ছয় ঋতুর দেশ। কিন্তু ধীরে ধীরে ঋতু হয়তো দুটি হয়ে যাবে। একটি গরমকাল আরেকটি হবে শীতকাল। আর সব থেকে বড় বিষয় হলো তাপমাত্রা প্রতিবছরই নতুন করে রেকর্ড গড়বে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রতিনিয়তই প্রকৃতির উপর ভীষণ অবিচার করে চলেছি, আর এই অবিচারের ফলে প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে।

যাইহোক আপনার তোলা প্রতিটি ছবি আমার কাছে বেশ ভালো লাগলো। তবে প্রথম হাঁসের ছবিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। অনেক ধন্যবাদ ভাই গ্রামীণ পরিবেশ থেকে চমৎকার ছবিগুলো তুলে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago (edited)

এটা ঠিক পৃথিবীর বয়সের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। একদিন এই পৃথিবী থাকবে না। পৃথিবী তার রূপ নিজে পরিবর্তন করে নিয়েছে যার প্রভাব মানুষ ফেলেছে। এখন আমাদের ফল আমাদের ভোগ করতে হবে। ধন্যবাদ ভাই ।

 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর ভাবে ছবিগুলো ক্যাপচার করেছেন যা দেখে চোখ ফেরাতে পারছি না। সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে যা এই ছবিগুলো তার প্রমান। অনেক ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের ভাল লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বেশ কিছু সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সবগুলা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। আপনার তোলা প্রতিটি ফটোই দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে ১ নম্বর ও ৫ নম্বর ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় চেষ্টা করি আপনাদের ভাল লাগার ফটোগ্রাফি গুলো তুলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ ভালো ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে হাঁসের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

গুলো ভালো লেগেছে যেন ভীষণ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সত্যি কথা বলেছেন ভাই এটার নাম নাকী আষাঢ় মাস। এইরকম রোদ এরকম তাপ একেবারে অসহনীয়। অনেকেই তো অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার ফটোগ্রাফি অবজেক্ট গুলো খুবই সাধারণ ছিল কিন্তু বেশ দারুণ লাগছে। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।