স্পোর্টস রিভিউ :- পর্তুগাল ও তুর্কির মধ্যকার ফুটবল ম্যাচ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


ম্যাচের কিছু খেলার কভার ফটো


পর্তুগাল দলের লাইন আপ।


তুর্কি দলের লাইন আপ।


খেলার রিভিউ

বর্তমানে ইউরো কাপের খেলা চলছে। আর তাই আজকের এই খেলায় দুই দল মুখোমুখি হয়েছিল। একদিকে পর্তুগাল অন্যদিকে তুর্কি। অনেকদিন পরে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখলাম। খেলার ফলাফল কি হবে সেটা খেলার আগেই বোঝা গিয়েছিল। তবে একটা বিষয় মনে রাখতে হবে ইউরোপে যেসব দলগুলো খেলে সব দলগুলি অনেক ভালো। যেকোনো সময় যেকোনো দল জ্বলে উঠতে পারে। যেহেতু দুই দল শক্তিশালী তার সে তো বেশ জমজমাট একটা খেলা দেখতে চলেছি। আর রোনালদো থাকায় খেলার মজাটা একটু বেড়ে গেছে।


প্রথম দিক থেকেই পর্তুগাল বেশ আক্রমণ করে চলেছিল। আর এর জন্যই তাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এর মধ্যেও অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু গোল দিতে পারে নাই কিন্তু শেষ পর্যন্ত বোন ও পেনিস দুর্দান্ত একটা শটে গোল হয়ে যায়। গোলটি বেশ দেখার মত ছিল। ক্রস থেকে বল আসে এসে বাম পায়ে দারুন একটা শর্ট। বলতে পারেন ঠেকানোর মতো কোন অবস্থায় ছিল না গোলকিপারের। এই গোলের মধ্য দিয়ে পর্তুগাল এক শূন্য গোলে এগিয়ে গেল তুর্কির কাছে।


খেলা দেখার সময় মজার একটা ঘটনা ঘটে গেল। তুর্কির একজন প্লেয়ার তার গোলকিপারের কাছে বল দিল। এবার বাইরের দিকে তাকিয়ে সাথে সাথে দেখি পর্তুগালে প্লেয়াররা আনন্দ করছে। কি ব্যাপার কি হল কিছুই বুঝতে পারলাম না। এদিকে রেফারি গোলের বাশি দিয়েছে। পরে যখন রিপ্লাই করে দেখালো তখন বুঝতে পারলাম তুর্কির একজন প্লেয়ার গোলকিপার এর কাছে বল দিয়েছে বলটি ক্রস হয়ে গলের মধ্যে ঢুকে গেছে। তাদেরে বোকামিতে তারা পুনরায় ২-০ গোলে পিছে পড়লো পর্তুগালের কাছে।


হাফটাইমের পর থেকে পর্তুগাল পুরোপুরি চাপে খেলে যাচ্ছিল। বলতে হয় প্লেয়াররা খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। পর্তুগাল যেমন চাপ দিচ্ছে তেমন তারা কাঙ্খিত ফলও পেয়েছে। মাঝবারাবার থেকে ক্রসে বল রোলান্ডওর কাছে। রোনালদো বল পেয়ে ডি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা অন্য একজন পিলারকে বল দেওয়ার সাথে সাথে বলটি গোল হয়ে যায়। রোলান্ডো একটি অ্যাসিস্ট করেন এই ম্যাচে। খুব ভালো লেগেছিল ইচ্ছা করলে রোলান্ডো গোলটি দিতে পারত। তবে তার জন্য একটু কঠিন হয়ে যেত। তাই বলটি যেন খুব সহজেই গোল হতে পারে তার জন্য সে তার দলে থাকো অন্য একজন প্লেয়ারকে দেয়।


খেলা প্রায় শেষের দিকে। এর মধ্যে অনেক গুলো সুযোগ পেয়েছিল এর মধ্যে কিছু কাজে লাগিয়েছে এবং কিছু কাজে লাগাতে পারে নাই। ভেবেছিলাম আরেকটি গোল দেখতে পারবো। কিন্তু পর্তুগালের প্লেয়ার বড় একটা মিস করল। গোলকিপারের পাশ দিয়ে বলটি দিতে পারলে আরেকটি গোল হতো। কিন্তু বলটি শেষে সরাসরি গোলকিপারের গায়ে মারে যার জন্য তারা আবারও একটি গোল থেকে বিচ্যুত হল। আর এই গোলটি হয়ে গেলে এক হালি করে পূর্ণ হতো। খেলাতে কোনভাবে তুর্কি প্লেয়াররা খেলা সাজাতে পারে নাই। সেভাবে জোরালো আক্রমণও করতে পারে নাই। আর গোল দেয়া টা তো অনেক দূরের কথা।


নির্ধারিত সময় অর্থাৎ ৯০ মিনিট খেলা শেষ হওয়ার পরও এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল পাঁচ মিনিট। এই পাঁচ মিনিটের মধ্যে বেশ আক্রমণ করেছিল পর্তুগাল কিন্তু তারা আর স্কোর বাড়াতে পারে নাই। এই খেলা শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে যায় পর্তুগাল। তবে খেলা যে অবস্থা ছিল তাতে আরো কয়েকটা গোল হওয়া দরকার ছিল। যাইহোক গোল যতই হোক না কেন জয় লাভ অর্থাৎ জয়লাভ করাটাই মুখ্য বিষয়। আর সেই কাজটি পর্তুগাল করে দেখিয়েছে। খেলাটি দেখে বেশ ভালো লাগলো অনেকদিন পরে ইউরোপের কোন ম্যাচ দেখলাম। তাও আবার সেই খেলাটি যদি পর্তুগাল হয়। আর সেখানে যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকে তাহলে তো খেলা দেখার মজাটা আরেকটু বেশি বেড়ে যায়।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সsony liv
লোকেশনমেহেরপুর


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুটবল খেলা আমার খুবই প্রিয়।যদিও বিশেষ করে ফিফা বিশ্বকাপ খেলা দেখা হলেও অন্যান্য সময়ের খেলাগুলি দেখা হয়ে ওঠে না।তবে আপনাদের পোষ্ট পড়ে ভালো লাগে খেলা সংক্রান্ত।ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেখানে থাকবে সেই দল তো জিতবেই।পর্তুগাল 3 গোল দিয়ে জিতে গিয়েছে জেনে খুবই ভালো লাগলো।সুন্দর রিভিউ দিয়েছেন,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ ভালো খেলেছিল পর্তুগাল আর এজন্যই তারা জিতে গেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাল এই খেলাটা আমিও দেখেছি প্রথম অবস্থায় তো দুই দলই খুব ভালো খেলছিল।
তবে মাঝে মাঝে আবার বাংলাদেশ ভারতের ক্রিকেট খেলাটাও দেখছিলাম।
তবে তুর্কিরা খুব ভালো লড়াই করেছে পর্তুগালের কাছে।
শেষ পর্যন্ত বিজয় লাভ করতে না পারলেও খেলাটা কালকে বেশ ভালো উপভোগ করেছি।

 2 years ago 

তুর্কি খেলেছে ভাই কিন্তু তাদের গোল করার সক্ষমতা খুব কম মনে হলো। তবে পর্তুগাল অনেক ভালো খেলেছে আর এজন্যই তারা জয় লাভ করেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ম‍্যাচটা আমি দেখেছিলাম। তবে এই ম‍্যাচে সবকিছু ছাড়িয়ে গিয়েছে রোনালদোর অ‍্যাসিস্ট টা। সাধারণত ঐ জায়গা থেকে কেউ বল পেলে সরাসরি গোল করে। কিন্তু রোনালদো বল টা বাড়িয়ে দেয় ব্রুনো ফার্নান্দেজ এর দিকে। ম‍্যাচটা ভালোই ছিল। ম‍্যাচ হারলেও তুর্কি বেশ ভালো খেলেছিল। ভালো করেছেন ম‍্যাচ রিভিউ টা।

 2 years ago 

ফুটবল খেলাটা এমনই হওয়া উচিত। অনেক সময় নিজের গোল করা সম্ভব থাকলেও যদি তার নিশ্চয়তা কম থাকে তাহলে নিশ্চিত গোল হবে এমন কিছু করাটাই একটা ভালো প্লেয়ারের বৈশিষ্ট যেটা ক্রিস্টিয়ানো রোনালদো দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63508.06
ETH 1785.34
USDT 1.00
SBD 0.39