| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |

ছবিটি কেনভা দিয়ে তৈরি
অনেক দিন প্রচন্ড গরম পড়ার পড়ছে। মাঝখানে মাত্র একদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়া দেখে সবাই মনে ভেবেই নিয়েছিল বেশ কিছুদিন ধরে হয়তোবা এই বৃষ্টি থাকবো। কিন্তু তা আর কই হইলো। আবারো শুরু হয়ে গেল সেই তাপদহ। বর্তমান সময়ে বাড়িতে প্রচুর কাজ। একদিকে যেমন গরম পড়ছে অন্যদিকে বৃষ্টির দরকার রয়েছে। আবার বৃষ্টি হলে কাজের ভিন্ন ঘটছে। তারপরও বলবো বৃষ্টি দরকার হয়েছে। আজ সকালের দিকে আবহাওয়াটা বেশ ভালো ছিল রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। মাঝে মধ্যে মাছের খাবার তৈরি করার জন্য আমাদের কাজ করতে হয়। অটো মেশিনে যদি তৈরি করা হয় তাহলে রোদ লাগে না। কিন্তু আমাদের যে মেশিন হয়েছে এতে রোদ লাগে খাবার শুকানোর জন্য। সকালে বের হয়ে প্রস্তুতি নিতে যাচ্ছি এমন সময় পশ্চিম দিকে মেঘের ঘনঘটা। মেঘ দেখেই ভাবলাম বৃষ্টি হতে পারে। এজন্য আমরা থেমে গেলাম। ব্যাস কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমতে বৃষ্টি। ইচ্ছা ছিল বৃষ্টিতে ভেজার কিন্তু ভিজতে পারলাম না। কারন মায়ের আদেশও অমান্য করতে পারলাম না। সেভাবে ভিজতে না পারলেও কিছুটা হলেও ভিজতে পেরেছিলাম। বৃষ্টি হলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন আমরা বৃষ্টি হলে সারা পাড়া বেরিয়ে বেড়াতাম। শৈশবের সেই সব স্মৃতি মনে করে কষ্ট পাওয়া দরকার নেই। যাহোক প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করতে যাচ্ছি অনু কবিতা। আশা করি আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ......।
🌹এক গুচ্ছ অনু কবিতা।🌹
🌾অনু কবিতা-১
কতদিন হয়ে গেল দেখিনি তোমায়
তুমি কি জানো কত ইচ্ছে করে দেখতে।
ভালোবাসার এই অবুঝ মনের কথা
যদি তুমি একবারের জন্য বুঝতে
তাহলে কি ছেড়ে যেতে আমায়।
🌻অনু কবিতা-২
সন্ধ্যার আকাশে ঝিকিমিকি তারা গুলো
অন্ধকার রাতের জোনাকির আলো গুলো
বারে বারে ডেকে যায় শুধু তোমায়
কেন আসোনা প্রিয়া অপেক্ষায় রয়েছি তোমায়।
🥀অনু কবিতা-৩
জানলায় কোনে মেঘ জমেছে ঘন কালো।
দেখে মনে হয় এই বৃষ্টি নেমে যাবে।
বোবা পাথরের বুকে ক্ষত এঁকে দেয়
ফিরে আসার সময় ছলছলো চোখ জল।
বলার ছিলো অনেক কিছু তবু বলতে পারেনি।
🎋অনু কবিতা-৪
চলে যাবে ভালো কথা তুমি চলে যাও
অবহেলার কাছে ভালোবাসা রেখে যেতে নেই।
বারবার ক্ষতবিক্ষত এই মনের ভেতর
উপেক্ষার আগুনে তুমি ঘি দিতে থাকো।
🌹অনু কবিতা-৫
সকালের স্নিগ্ধতা তোমাকে দেখে বলে
কোথায় ছিলে তুমি যখন ঢেকেছে অন্তরে।
শিশির ভেজা শরতের এই দিনে
বারবার অবুঝ মনটা চেয়েছে তোমাকে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy


Posted using SteemPro Mobile
খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ ভাবে আপনি অনু কবিতা লিখেছেন ভাষাগুলো ছিল খুবই সুন্দর।পড়ে ভালো লেগেছে আমার।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://twitter.com/ABashar45/status/1793191845859660004?t=a6mcTLjcdCc2AiUBVU0smg&s=19
অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। তবে কেন জানি এখন আর ইচ্ছেও করে না বৃষ্টিতে ভিজতে। যাই হোক ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু সত্যিই দারুন কবিতা লিখেন। সত্যি ভাইয়া আপনার প্রতিভা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই।
বৃষ্টি তো আগের মত হয় না। তাই হঠাৎ বৃষ্টিতে ভিজতে গেলে অনেকেই ভয় পাই। আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
প্রচন্ড গরমে অতিষ্ঠ জন জীবন ।আজকে সেই রহমতের বৃষ্টি হয়েছে আমাদের এখানে চারিদিকে শীতলতা অনুভব করছি। আপনি ভালোবাসার অনুভূতি আকুল আবেদন বিষয়টি কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে ভালোবাসার অনুভূতিগুলো যখন কবিতার মধ্যে ঠাই দেওয়া যায় সেটা পড়তে আরো সুন্দর লাগে । প্রতিনিয়ত আপনার লেখা কবিতা গুলো ভালই উপভোগ করি।
এটা ঠিক কবিতার মধ্যে নিজের আবেগ অনুভূতি ভালোবাসা সবকিছু একত্রে শেয়ার করা যায়। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে এই কবিতা গুলো লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। অনেক দিন হয়েছে কবিতা লেখা হয়না। তবে আপনাদের কবিতা সবসময়ই পড়া হয়। খুব সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
আমি এই বিষয়টি লক্ষ্য করে দেখি আপু আপনি আমার প্রত্যেকটা কবিতাগুলো পড়ে থাকেন। সামনের দিন গুলো এভাবেই পাশে থাকবেন আশা করি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি বরাবরের মতোই খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার অনু কবিতাগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি কবিতা গুলো লিখেন। আজকের কবিতাগুলো বেশ ভালো লাগলো আমার কাছে। এত সুন্দর অনু কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় চেষ্টা করে যাচ্ছি সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের এখানে অনেক বেশি গরম। যদিও আপনার মত এখানে একই অবস্থা। এখানে মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল এরপর থেকে আবারো গরম বৃদ্ধি পেয়েছে। এত বেশি গরমের মধ্যে সুস্থ থাকা খুবই কঠিন হয়ে গেছে। যাক অবশেষে সুন্দর সুন্দর কবিতা পড়তে পারলাম আপনার মাধ্যমে। প্রতিটি অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো।
দিন দিন গরম বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির হার কমে গেছে। সব মিলিয়ে অসহ্য জীবন যাপন করছি। আমার লেখা কবিতা ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
এই তো কিছু দিন আগে আপনার কবিতা পড়লাম আবার আজকে কবিতা পোস্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আজকে ভাইয়া। আপনি তো অসাধারণ কবি হয়ে গেছেন দেখছি। তবে আপনার লেখা কবিতা তিন নাম্বারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
যেহেতু আমি প্রতি সপ্তাহে একটি করে অনু কবিতা শেয়ার করি। আর সেটা হলো প্রতি বুধবার। তাই আপনার কাছে মনে হচ্ছে এই তো কয়দিন আগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা পড়তে খুবই ভালো লাগলো। খুব সুন্দর লিখেছেন ভাইয়া। কবিতাগুলো পড়তে খুবই ভালো লেগেছে আমার। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা গুলো। আবারো এমন কবিতা লিখবেন প্রত্যাশায় রইলাম।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।