নাটক রিভিউ:- সাদাকালো মন, পর্ব -২৯।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩ - ০৪ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন , পর্ব- ২৯" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নামসাদা কালো মন, পর্ব -২৯।
পরিচালক ও রচনাআলী ইমরান। ।
অভিনয়জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে।
দৈর্ঘ্য১৯ মিনিট ২২ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৮ অক্টোবর ২০১৭ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
সন্তানের জন্য পিতা-মাতার সম্মান নষ্ট হয়। অনেক সময় পিতা-মাতার জন্য সন্তানের সম্মান নষ্ট হয়। অনেক আগে নাদিম খানের বাবা জোর করে জাহিদ হাসানের বাবার সম্পত্তি গুলো নিজের নামে লিখে নিয়েছিল। এই সম্পত্তি গুলো পুনরায় তাদেরকে ফিরিয়ে দেয়ার জন্য নাদিম খান এবং তার চাচাকে বলছিল যে যেকোন ভাবেই তার বাবার কাছ থেকে দলিলগুলো নিয়ে তাকে ফিরিয়ে দিতে হবে। নাদিম খান বলছিল যে কোন ভাবেই আমি এই কাজটি করব। কারণ আমি এই বিষয়টি মেনে নিতে পারছি না। নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
জাহিদ হাসান বাড়ি আসার পরে নাদিয়া তার সামনে আসে। তার মনটা বেশ ভার ছিল। তখন জাহিদ হাসান তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কি হয়েছে? তখন সে বলেছিল তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে নাও। তা না হলে আমার ছোট মা আমার জীবনটাকে নষ্ট করে দিবে ।জাহিদ হাসান বলছিল সবকিছু আমার জানা আছে। কিন্তু আমি সময় সুযোগের জন্য বসে রয়েছি। সুযোগ আসলে আমি সবকিছু করবো ।তুমি এটা নিয়ে চিন্তা করো না । এই বলে তাকে ঘরে শোয়ার জন্য যেতে বললো।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
সকাল সকাল নাদিম খান এবং তার চাচা জাহিদ হাসানের বাড়িতে চলে এসেছে। জাহিদ হাসান কে বললো ভাই আমি আপনার জমির কিছু দলিল ফিরিয়ে এনেছি ।যদিও সব দলিল গুলো আমার কাছে নেই। তবে যেগুলো রয়েছে সেগুলো আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম। এটা দেখার পরে জাহিদ হাসান তার প্রতি ভীষণ খুশি হয়ে গেল ।এবং সে বলল এবার আমরা চেয়ারম্যান চাচার কাছে যায় বাকিটুকু কি হয় সেটা দেখা যাবে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
তারা যখন একে অপরের জমির দলিল নিয়ে কথা বলেছিল, তখন নাদিয়ার সৎ মা পাশে দাঁড়িয়ে শুনছিল ।এরপরে সে সামনে সে বলে কি হয়েছে? তখন নাদিয়া বলে সবই তো আড়াল পেতে শুনেছ ।এখন আবার নতুন করে কি বলবো ।সে তখন বলে খারাপ কখনো ভালো হয় না ,আর ভালো কখনো খারাপ হয় না। তুমি যেটা করতে চাচ্ছ সেটা কখনোই হবে না ।কারণ সব জমির দলিল গুলো তারা ফিরে পাবে আস্তে আস্তে করে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
জাহিদ হাসান ও নাদিম খান চেয়ারম্যান এর কাছে আসলো চেয়ারম্যানের সমস্ত কিছু খুলে বলে। এরপর এক উকিল এসেছিল চেয়ারম্যান উকিলকে বলো তুমি কাগজ গুলো দেখো সব ঠিক আছে কিনা। তখন বললো সব কিছু ঠিক আছে ।কিন্তু বাকি জমিগুলো কি করতে হবে ?তখন চেয়ারম্যান বলল বাকি জমিগুলো দখল নিতে হবে ।তখন চেয়ারম্যান তাদেরকে আদেশ দিল তুমি ওই জমিতে লাল ফ্লাগ পুতে দাও আর কেউ যেন এর উপরে না আসতে পারে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এদিকে ছোট হুজুর সব সময় পাগলকে দেখে ভয় পায় ।আজকেও ঠিক তেমনি ঘটনা ঘটেছে। রাস্তা দিয়ে আসার সময় পাগলকে দেখে। পাগল তাকে তাড়া দিয়েছে আর সে গাছের ডালে উঠে বসেছিল। গ্রামের মধ্যে এক দাদী রয়েছে সে দাদির রাস্তাতে হেঁটে যাচ্ছিল ।হুহু শব্দ শুনে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। উপরে তাকিয়ে দেখে ছোট হুজুর উপরে বসে আছে। তখন তাকে বলে তুমি উপরে কেন? সে বলে আমি মরে যাব আত্মহত্যা করবো। তখন সে বলে কেন তুমি এটা করবে ছোট হুজুরের এই কীর্তি দেখে সবাই তো অবাক । তুমি এখানে বসে থাকো সে যেন কোনভাবেই যআত্মহত্যা না করতে পারে ।নাটকের এই অংশটি এখানেই শেষ হয়ে যায় । পরবর্তী অংশ নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
এই নাটকে ২৯ তম পর্ব চলছে। নাটকের এই পর্বটি অনেক সুন্দর এবং চমৎকার কিছু বিষয়াদি উঠে এসেছে। বর্তমানে আমাদের সমাজে কিছু সন্তান রয়েছে, যেসব সন্তানের কাজকর্ম দেখে পিতা-মাতা মানুষের সামনে মুখ দেখাতে পারেনা। আবার কিছু মা-বাবা রয়েছে যাদের কাজ কর্ম থেকে সন্তান সমাজের মানুষের সাথে চলতে পারে না। সম্পদ একবার অন্যের হাতে চলে গেলে সেটা ফিরে পাওয়াটা অনেক কঠিন। বর্তমান সময়ে সম্পত্তির এই বিষয় গুলো বাস্তবেই অনেক দেখা যাচ্ছে। যে বিষয়টি নাটকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৫ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সাদা কালো মন পর্ব ২৯ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার আগে শেয়ার করা পর্বগুলো আমি দেখেছি। আজকের পর্বটি পড়ে বেশ ভালো লাগলো। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া।

 2 years ago 

ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমি আপনাদের মাঝে ৩০ তম পর্ব শেয়ার করব। পূর্বের পর্ব গুলো দেখেছেন এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই নাটকের বেশ কয়েকটা পর্ব আমি দেখেছি ভাইয়া। নাটকটা আমার খুব ভালো লাগে। আজকে আপনি সাদাকালো মন নাটকের ২৯ তম পর্ব আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেকদিন পর আবারো একটু দেখার সুযোগ পেলাম। বেশ ভালো লাগলো আপনার রিভিউ পোস্ট পড়ে।

 2 years ago 

যেহেতু আপনি এই নাটকের বেশ কিছু পর্ব দেখেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই নাটকটি কতটা সুন্দর। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দেখতে দেখতে সাদা কালো মন নাটকটার ২৯টা পর্ব শেষ হয়ে গিয়েছে। আমার এই নাটকের বেশিরভাগ পর্বের রিভিউ পড়া হয়েছে। এরকম নাটকগুলোর রিভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর সুন্দর নাটক দেখতে যেমন ভালো লাগে তেমনি রিভিউ পোস্ট পড়তেও ভালো লাগে। এই নাটকের পরবর্তী কাহিনী জানার জন্য অনেক বেশি আগ্রহ জাগছে। আশা করছি আপনি খুব শীঘ্রই আমাদের মাঝে এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন। এই নাটকের ৩০ তম পর্বের রিভিউ পড়ার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39