কবিতা আবৃতি :- চাঁদনী - রাতে।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, চাঁদনী - রাতে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......
হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে!
তৃতীয়া চাঁদের "সাম্পানে" চড়ি চলিছে আকাশ প্রিয়া,
আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া।
তৃতীয়া চাঁদের বাকি "তের কলা" আবছা কালোতে আঁকা
নীলিম-প্রিয়ার নীলা "গুল রুখ" অব-গুণ্ঠনে ঢাকা।
সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,
সেহেলি "লায়লী" দিয়ে গেছে চুপে কূহেলী-মশারী টানি!
দিক-চক্রের ছায়া-ঘন ঐ সবুজ তরুর সারি,
নীহার-নেটের কুয়াশা মশারি –ওকি বর্ডার তারি?
সাতাশ তারার ফুল-তোড়া হাতে আকাশ নিশুতি রাতে
গোপনে আসিয়া তারা-পালঙ্কে শুইল প্রিয়ার সাথে!
উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলা হুরী,
লুকিয়ে দেখে তা ‘চোখ গেল’ বলে চেঁচায় পাপিয়া ছুঁড়ি!
‘মঙ্গল’ তারা মঙ্গল-দীপ জ্বালিয়া প্রহর জাগে,
ঝিকিমিকি করে মাঝে মাঝে- বুঝি বধূর নিশাস লাগে!
উল্কা-জ্বালার সন্ধানী-আলো লইয়া আকাশ-দ্বারী
‘কাল-পুরুষ’ সে জাগি বিনিদ্র করিতেছে পায়চারি!
সেহেলিরা রাতে পালায়ে এসেছে উপবনে কোন আশে,
হেথা হোথা ছোটে-পিকের কণ্ঠে ফিক ফিক ক’রে হাসে!
আবেগে সোহাগে আকাশ-প্রিয়ার চিবুক বাহিয়া ও কি
শিশিরের রূপে ঘর্ম-বিন্দু ঝ’রে ঝরে পড়ে সখি,
নবমী চাঁদের ‘সসারে’ ও কে গো চাঁদিনী-শিরাজি ঢালি’
বধূর অধর ধরিয়া কহিছে- ‘তহুরা পিও লো আলি’!
কার কথা ভেবে তারা-মজলিসে দূরে একাকিনী সাকী
চাঁদের ‘সসারে’ কলঙ্ক-ফুল আনমনে যায় আঁকি।
ফরহাদ-শিরী-লায়লী-মজনু মগজে ক’রেছে চিড়,
মস্তানা শ্যামা দধিয়াল টানে বায়ু-বেয়ালার মীড়!
আনমনা সাকী! অমনি আমারো হৃদয় পেয়ালা-কোণে
কলঙ্ক-ফুল আনমনে সখি লিখো মুছো ক্ষণে ক্ষণে।
✳️ কিছু তথ্য✳️
✳️কবিতা :- চাঁদনী-রাতে।✳️
লেখক :- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
✳️কবিতা আবৃতি :- তুহিন✳️
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা |
|---|---|
| কবিতা আবৃতি | @tuhin002 |
| ডিভাইস | poco M2 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
অসম্ভব সুন্দরভাবে আপনি কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি আমি এর আগেও শুনেছিলাম। দারুন কন্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত আবৃত্তি করেছেন। অনেক সুন্দর করে পরিবেশনা করেছেন। ভালো লাগলো।
সব সময় চেষ্টা করে যাচ্ছি ভাই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
https://twitter.com/ABashar45/status/1773560771277984110?t=8kLuqsB67iMcHlguw8D7zw&s=19
কবি কাজী নজরুল ইসলামের কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকাল বেলায় তুহিন ভাই আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে পুরো পোস্টটি সাজিয়েছে গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কবিতা আবৃত্তি এবং গজল শুনতেও ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।
কাজী নজরুলের এই ধরনের অনেক গুলো কবিতা রয়েছে। আর এই কবিতা গুলো আবৃত্তি করা খুবই কঠিন। প্রথমে আমি অনেকবার আবৃত্তি করে প্র্যাকটিস করে নিয়েছি তারপর আবৃত্তি করেছি। আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লেখাপড়া জীবনে যদিও বা গল্প করেছেন কিন্তু তার মেধা ছিল অসামান্য। তার লেখা কবিতা গুলি গল্প বিভিন্ন উপন্যাস সবগুলোই বড় বড় ক্লাসগুলোতে পড়ানো হয়। তারই মধ্যে থেকে আজকে আপনি চাঁদনী রাতে নামের একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার আবৃতি গুলো বরাবরই বেশ ভালো লাগে আমার। আজকের কবিতা আবৃত্তি টি ও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী কবিতা আবৃতি শোনার জন্য।
আমি সব সময় চেষ্টা করি ভালোভাবে কবিতা গুলো আবৃত্তি করতে। তবে কাজী নজরুল ইসলামের কবিতা গুলো আবৃত্তি করে একটু কঠিন। তবে ভালো কিছু করার চেষ্টার ত্রুটি রাখি না ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি পড়া হয়নি আমার। আজকে প্রথম আপনার কন্ঠে আবৃত্তি শুনে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন কবিতাটি। আর কবিতাটিও খুব সুন্দর। ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি টি শুনে। ধন্যবাদ আপনাকে।
এই কবিতাটি আমি এর আগে কখনো আবৃত্তি করি নাই। তবে আবৃত্তি করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। অনেকবার চেষ্টা করার পরে আমি বসে আবৃত্তি করতে পেরেছি। তবে আপনার ভালো লেগেছে এটা যেন বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কাজী নজরুল ইসলাম আমার সবথেকে পছন্দের একজন কবি। উনার লেখা প্রত্যেকটা কবিতা অনেক বেশি সুন্দর। আর কবিতাগুলো আবৃত্তি করলে তো শুনতে খুব ভালোই লাগে। কাজী নজরুল ইসলামের চাঁদনী রাতে কবিতাটা আমি পড়েছি। আর আজকে আপনি এই কবিতা আবৃত্তি করেছেন এত সুন্দর ভাবে, এটা দেখেই তো অসম্ভব ভালো লাগলো। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করেই পুরো কবিতা আবৃত্তি করেছেন। আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন।
কতটুকু সুন্দর ভাবে আবৃত্তি করতে পারি আমি জানিনা আপু। তবে চেষ্টা করি খুব ভালো ভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
কাজী নজরুল ইসলামের কবিতা গুলো আমার খুবই প্রিয়। বিশেষ করে তার বিদ্রোহী মনোভাব যেটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনি আজকে দারুন একটি কবিতা আবৃত্তি করেছেন। যেখানে অনেক আবেগ আপ্লুত হয়ে কবিতার ভাবমূর্তি ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপনার কবিতা আবৃতি শুনে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কাজী নজরুলের লেখা কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তবে সত্যি কথা বলতে তার কবিতাগুলো আবৃত্তি করতে বেশ কঠিন। এটিও আমার কাছে ঠিক তেমনি লেগেছিল। তবে চেষ্টা করেছি ভালো ভাবে আবৃতি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহেই আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে ভিন্ন ধরনের কোন কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার আবৃত্তি আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
কবিতা আবৃত্তি শুনতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমি মাঝে মাঝে কাজী নজরুল ইসলামের কবিতা গুলো শুনে থাকি ইউটিউব এ। খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করে যাবেন এরকম সুন্দর সুন্দর আবৃতি আমাদের মাঝে তুলে ধরার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর ভাবে আবৃত্তি করার জন্য কোন ত্রুটি রাখি না। আপ্রাণ চেষ্টা করে যাই যেন সুন্দর ভাবে কবিতা গুলো আবৃত্তি করতে পারি। এবং আমার আবৃত্তি গুলো শুনে যেন আপনাদের ভালো লাগে। আপনাদের ভালো লাগলে সেটাই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.